সংগৃহীত
স্বাস্থ্য

ডেঙ্গুতে আরও ৫ জনের মৃত্যু

জেলা প্রতিনিধি: বরিশাল বিভাগে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ৫ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে ৪৭৭ জনের ডেঙ্গু শনাক্ত হয়েছে।

আরও পড়ুন: সাড়ে ৮ মাসে রেললাইনে ৮৪ মৃত্যু

রোববার (২৪ সেপ্টেম্বর) দুপুরে স্বাস্থ্য অধিদপ্তর বরিশালের উপ-পরিচালক ডা. শ্যামল কৃষ্ণ মণ্ডল এ তথ্য নিশ্চিত করেছেন।

মৃতরা হলেন, পিরোজপুরের নেছারাবাদ উপজেলার বাসিন্দা তানভীর (১৬), বরগুনার বেতাগী উপজেলার বাসিন্দা জলিল (৫৬), বরিশালের বাবুগঞ্জ উপজেলার বাসিন্দা রিনা বেগম (৪৫), পিরোজপুর সদর উপজেলার বাসিন্দা লাইজু (৪০) ও ঝালকাঠির কেষ্টকাঠি এলাকার বাসিন্দা মনোয়ারা (৬৫)। এর মধ্যে৩ জন শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ও ১ জন ঝালকাঠি ও পিরোজপুর জেলা হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।

আরও পড়ুন: রিভালবারসহ ২ ছিনতাইকারী আটক

ডা. শ্যামল কৃষ্ণ মণ্ডল জানান, চলতি বছরের এখন পর্যন্ত বরিশালের বিভিন্ন সরকারি হাসপাতালে ২২,৩৪৪ জন ডেঙ্গু রোগী ভর্তি হয়েছেন। এরমধ্যে সুস্থ হয়েছেন ২১,৯৯২ জন। এখন পর্যন্ত ৯১ জন ডেঙ্গু রোগীর মৃত্যু হয়েছে। বরিশালের ২ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন ৬৩ জন, ভোলা সদর হাসপাতালে ৮ জন, বরগুনা সদর হাসপাতালে ৫ জন, পিরোজপুর সদর হাসপাতালে ৯ জন ও পটুয়াখালীর ২ হাসপাতালে ৫ জন ও ঝালকাঠি হাসপাতালে ১ জনের মৃত্যু হয়েছে।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুসারে, গত ২৪ ঘণ্টায় বরিশালে সর্বোচ্চ ১৩৪ জন, পটুয়াখালীতে ১০৭ জন, পিরোজপুরে ৯৩ জন, ভোলায় ৫৩ জন, বরগুনায় ৬৭ জন ও ঝালকাঠিতে ২৩ জন ডেঙ্গু রোগী শনাক্ত হয়েছে। রোববার সকাল পর্যন্ত ৬ জেলার বিভিন্ন সরকারি হাসপাতালে ১ হাজার ৩০১ ডেঙ্গু আক্রান্ত রোগী ভর্তি রয়েছেন।

সান নিউজ/এএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ষষ্ঠী দিয়ে শুরু হলো শারদীয় দুর্গোৎসব, ঢাকেশ্বরী মন্দিরে বিশ্বশান্তির প্রার্থনায় মুখরিত প্রাঙ্গণ

সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা আজ শুক্রবার...

‘ভুয়া কনটেন্ট তৈরি করে ছড়িয়ে দেয়া অপরাধ’

কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই প্রযুক্তির অপব্যবহার করে তারকাদের অবয়ব বিকৃত করে ম...

ফকির লালন সাঁইয়ের ১৩৬তম তিরোধান দিবস আজ

মরমি সাধক বাউল সম্রাট ফকির লালন সাঁইয়ের ১৩৬তম তিরো...

ঢাবি পপুলেশন সায়েন্সেস বিভাগের পুনর্মিলনী অনুষ্ঠিত

ঢাকা বিশ্ববিদ্যালয় পপুলেশন সায়েন্সেস বিভাগ অ্যালাম...

চবি হিসাববিজ্ঞান সমিতির রজত জয়ন্তী ২০২৭ উদযাপনে ঢাকায় প্রস্তুতি সভা অনুষ্ঠিত

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) হিসাববিজ্ঞান সমিতির ২৫ বছরের গৌরবময় পথচলা উপলক্...

ঢাবিতে ১৬০ দৃষ্টি প্রতিবন্ধী শিক্ষার্থীকে সাদা ছড়ি ও আর্থিক সহায়তা প্রদান

ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ বি এম ও...

আন্তঃবিশ্ববিদ্যালয় দাবায় ঢাবি অপরাজিত চ্যাম্পিয়ন

আন্তঃবিশ্ববিদ্যালয় দাবা প্রতিযোগিতায় ঢাকা বিশ্ববিদ...

লিটন ও মিরাজের অনুপস্থিতিতে জিম্বাবুয়ের বিপক্ষে টস হেরে ফিল্ডিংয়ে বাংলাদেশ

আবুধাবিতে অনুষ্ঠিতব্য ত্রিদেশীয় সিরিজের উদ্বোধনী ম্যাচেই মাঠে নামার আগেই বড়...

যুক্তরাষ্ট্রকে ভারতে হস্তক্ষেপের আহবান মার্কিন আইনপ্রণেতার

ভারতের রাজধানী নয়াদিল্লিসহ দেশটির বিভিন্ন অঞ্চলে শিক্ষার্থীদের চলমান ‘ক...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা