সংগৃহীত
স্বাস্থ্য

ডেঙ্গুতে আরও ৪ জনের মৃত্যু

জেলা প্রতিনিধি: গত ২৪ ঘণ্টায় ফরিদপুরে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে নারীসহ ৪ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে জেলায় ডেঙ্গুতে মৃত্যুর সংখ্যা দাঁড়াল ৪৪ জন। এ সময়ে ডেঙ্গু শনাক্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন মোট ৩০৯ জন।

আরও পড়ুন: ডা. জিনাত মেরাজ আর নেই

মৃত ব্যক্তিরা হলেন, ফরিদপুরের নগরকান্দা উপজেলার আসমত আলীর স্ত্রী খাদিজা বেগম (৬০), মধুখালী উপজেলার বাঘাবাড়ী গ্রামের কালিপদের ছেলে কৃষ্ণপদ (৭০) ও গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলার রাইতডাঙ্গী গ্রামের হারুন মোল্লার ছেলে সজিব মোল্লা (২৮)। এছাড়াও ফরিদপুর ডায়াবেটিক অ্যাসোসিয়েশন মেডিকেল কলেজ হাসপাতালে মারা গেছেন সদরপুর উপজেলার জাকেরডাঙ্গী গ্রামের খালেক মোল্লার ছেলে তাজল মোল্লা (৫৫)।

ফরিদপুরের সিভিল সার্জনের কার্যালয় সূত্রে জানা যায়, গত ২৪ ঘণ্টায় ফরিদপুরের বিভিন্ন হাসপাতালে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আরও ৩০৯ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। এর মধ্যে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ১০৪, ফরিদপুর জেনারেল হাসপাতালে ২৮, ফরিদপুর ডায়াবেটিক অ্যাসোসিয়েশন মেডিকেল কলেজ হাসপাতালে ২৯, বোয়ালমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ৩৭ ও মধুখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ৩৮ জনসহ জেলার বিভিন্ন হাসপাতালে রোগীরা চিকিৎসা নিচ্ছেন।

আরও পড়ুন: একদিনে ৪ মৃত্যু, হাসপাতালে ২১৫৩

ফরিদপুরের সিভিল সার্জন মো. ছিদ্দীকুর রহমান বলেন, গত জানুয়ারী থেকে শনিবার সকাল ৮টা পর্যন্ত ফরিদপুরে ডেঙ্গু আক্রান্ত রোগীর সংখ্যা ১০ হাজার ১৩৮ জন। এর মধ্যে সুস্থ হয়েছেন মোট ৯ হাজার ১৯৭ জন।

সান নিউজ/এএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শহীদ জিয়ার বাংলাদেশ : মিনবেন থেকে মিনসিন...........

তারেক রহমানের চীন সফর আবারও মনে করিয়ে দিল- বাংলাদেশ-চীন সম্পর্কের ইতিহাস শুধু...

মার্কিন আক্রমণ মোকাবেলায় কানাডার প্রস্তুতি

যুক্তরাষ্ট্রের সঙ্গে সরাসরি সশস্ত্র সংঘাতের সম্ভাবনা অত্যন্ত ক্ষীণ হলেও, মার্...

পাকিস্তানে কেন্দ্রীয় সরকার ও পাখতুনখোয়া প্রদেশ মুখোমুখি অবস্থানে

পাকিস্তানের রাজনীতিতে নতুন করে তীব্র সংঘাতের আবহ তৈরি হয়েছে। কারাবন্দী সাবেক...

দীর্ঘ নয় মাস পর শুটিংয়ে ফিরছেন তানিয়া বৃষ্টি

দীর্ঘ প্রায় নয় মাস অভিনয় থেকে দূরে থাকার পর আবারও শুটিংয়ে ফেরার প্রস্তুতি নিচ...

অবৈধভাবে সার মজুত করে সব পদ হারালেন জামায়াত নেতা

সিরাজগঞ্জের কামারখন্দে নিয়মবহির্ভূতভাবে সার মজুত ক...

‘শেখ হাসিনার বাংলাদেশ’ লেখা ব্যানার, প্রধান শিক্ষক আটক

বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে আয়োজিত র‍্যালিতে &ls...

ডেঙ্গুতে ৬ জেলায় আরও ৯ জনের মৃত্যু

সারাদেশে এডিস মশাবাহিত ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে গ...

গণমাধ্যম নিয়ন্ত্রণের কোনো চেষ্টা বা ইচ্ছা সরকারের নেই: তথ্যমন্ত্রী

সরকার গণমাধ্যমকে নিয়ন্ত্রণ করার কোনো চেষ্টা করছে...

বিপুল মোবাইল এক্সেসরিজ ও চোরাই মুঠোফোনসহ গ্রেপ্তার ১৩

রাজধানীর গুলিস্তান এলাকায় অভিযান চালিয়ে ৩১৬টি চোরা...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা