ছবি: সংগৃহীত
স্বাস্থ্য

২ বছর ধরে অ্যান্টিভেনম নেই শরণখোলা হাসপাতালে        

এস এম সাইফুল ইসলাম কবির: প্রকৃতির এক অপরূপ সৌন্দর্যের লীলাভূমি ও বিশ্ব ঐতিহ্য পৃথিবীর বৃহত্তম ম্যানগ্রোভ হিসেবে সুখ্যাত সুন্দরবনের উপকূলবর্তী বাগেরহাটের শরণখোলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রায় ২ বছর ধরে নেই সাপের বিষ প্রতিষেধক অ্যান্টিভেনম।

আরও পড়ুন: বাগেরহাটে নান্দনিক পানির ফোয়ারা উদ্বোধন

ফলে সাপে কাটা রোগী নিয়ে বিড়ম্বনায় পড়তে হচ্ছে চিকিৎসকদের। অ্যান্টিভেনম চেয়ে ২০২২ সালের ফেব্রুয়ারি মাসে জেলা সিভিল সার্জন অফিসে চাহিদাপত্র দেওয়া হলেও এখন পর্যন্ত তা পাওয়া যায়নি।

শরণখোলা উপজেলাটি উপকূলবর্তী এবং সুন্দরবন লাগোয়া হওয়ায় এখানকার বেশির ভাগ মানুষ বনের ওপর নির্ভর করে জীবিকা নির্বাহ করে। বিশেষ করে এখানে মৎস্যজীবীর সংখ্যাই বেশি। মৌসুমি মৌয়ালের সংখ্যাও একেবারে কম নয়।

এসব জেলে-মৌয়ালরা মাছ ও মধু আহরণ করতে যান সুন্দরবনে। সেখানে নানা রকম বিষধর সাপের আক্রমণের শিকার হতে হয় তাদের। দুর্গম বনে কোনো জেলে বা বনজীবীকে সাপে কামড়ালে তাদের চিকিৎসার কোনো ব্যবস্থাও নেই সেখানে।

আরও পড়ুন: রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্রের তারসহ আটক ৩

কাউকে সাপে কাটলে ঘণ্টার পর ঘণ্টা নৌকা বেয়ে চিকিৎসার জন্য নিয়ে আসতে হয় উপজেলা সদরে। কিন্তু হাপাতালে এসে যথাযথ চিকিৎসা পান না তারা। ফলে অনেক সময় মৃত্যুও ঘটে এসব অসহায় বনজীবীদের।

গত ১১ সেপ্টেম্বর ঘটে এমনই এক ঘটনা। উপজেলার খুড়িয়াখালী গ্রামের হতদরিদ্র জেলে মধু ফরাজী গভীর সুন্দরবনে মাছ ধরতে গেলে বিষধর সাপে দংশন করে তাকে। বনের মধ্যে চিকিৎসার কোনো ব্যবস্থা না থাকায় সঙ্গী জেলেরা প্রায় ৪ ঘণ্টা নৌকা চালিয়ে তাকে শরণখোলা হাসপাতালে নিয়ে আসেন। কিন্তু হাসপাতালে অ্যান্টিভেনম না থাকায় চিকিৎসকরা প্রাথমিক চিকিৎসা দিয়ে মধু ফরাজীকে খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালে রেফার করেন।

আরও পড়ুন: হাকিমপুরে প্রতিমা তৈরিতে ব্যস্ত কারিগররা

মধু ফরাজী বাবা মো. কালাম ফরাজী বলেন, আমার ছেলে জঙ্গলে (সুন্দরবনে) মাছ ধরতে গিয়ে বিষধর সাপের মুখে পড়ে। সাপে কাটার পর প্রায় ৪ ঘণ্টা নৌকা চালিয়ে তাকে হাসপাতালে আনা হয়। কিন্তু হাসপাতালে এর কোনো চিকিৎসা নেই। আমরা হতদরিদ্র। জঙ্গলে মাছ না ধরলে আমাদের সংসার চলে না।

পরে ১০-১২ হাজার টাকা ধার-দেনা করে খুলনায় নিয়ে ছেলের চিকিৎসা করাই। আমাদের হাসপাতালে (শরণখোলা স্বাস্থ্য কমপ্লেক্স) চিকিৎসা পাইলে এতো খরচ হতো না।

ওয়াইল্ড টিমের ফিল্ড ফেসিলিটেটর হিসেবে প্রায় ১৫ বছর ধরে সুন্দরবনের বন্য প্রাণী সংরক্ষণে কাজ করছেন মো. আলম হাওলাদার। তিনি বলেন, ‘শরণখোলা উপজেলাটি সুন্দরবনের খুব কাছে হওয়ায় প্রায়ই বন থেকে অজগরসহ বিভিন্ন বিষধর সাপ লোকালয়ে চলে আসে।

আরও পড়ুন: দাম না পেয়ে পুঁজি হারানোর শঙ্কায় পাটচাষিরা

ঝুঁকি নিয়ে এসব সাপ উদ্ধার করে আমরা বনে ফিরিয়ে দিই। এ বছরও ৩০ টির মতো সাপ উদ্ধার করেছি। এর মধ্যে অর্ধেকই কোবরা ও বিষধর অন্যান্য সাপ রয়েছে। এসব বিষধর সাপ উদ্ধার করতে গিয়ে যদি আমরা আক্রান্ত হই, তাহলে আমাদের হাসপাতালে সাপের বিষ প্রতিষেধকের কোনো চিকিৎসা নেই। এমন পরিস্থতিতে বিনা চিকিৎসায় মরা যাওয়া ছাড়া কোনো উপায় থাকবে না আমাদের।’

শরণখোলা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. প্রিয় গোপাল বিশ্বাস বলেন, ‘আমাদের হাসপাতালে সাপের বিষ প্রতিষেধক অ্যান্টিভেনম নেই। এ কারণে সাপে কাটা রোগী এলে তাদের প্রাথমিক চিকিৎসা দিয়ে বাগেরহাট বা খুলনায় পাঠানো ছাড়া কোনো বিকল্প ব্যবস্থা নেই। এলাকাটি সুন্দরবনের কাছে এবং বেশির ভাগ মানুষ বনের পেশাজীবী হওয়ায় এখানকার মানুষ প্রায়ই সাপের কামড়ের শিকার হয়।’

ডা. প্রিয় গোপাল বলেন, ‘দুই বছর আগে ২০২২ সালে আমি যখন শরণখোলা হাসপাতালের দায়িত্ব গ্রহণ করি। তখন মাত্র ছয় ডজন অ্যান্টিভেনম পেয়েছিলাম। তাও ছিল মেয়াদোত্তীর্ণ। পরে ওই বছরের ফেব্রুয়ারি মাসে জেলা সিভিল সার্জন অফিসে অ্যান্টিভেনম চেয়ে একটি চাহিদাপত্র দিয়েছি। কিন্তু এখন পর্যন্ত তা পাইনি।’

সান নিউজ/এনজে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

গাজীপুরে পোশাক কারখানায় আগুন, নিয়ন্ত্রণে ৯ ইউনিট

গাজীপুরের ডেগির চালা এলাকায় একটি তৈরি পোশাক কারখান...

তুরস্ককে ৩-০ গোলে হারালো বেলজিয়াম

ক্যারিয়ারের গোধূলিলগ্নে পৌঁছেও বয়স যে শুধুই একটি সংখ্যা, তা আবারও প্রমাণ করল...

মাদকসহ আটক খুবির ৩ শিক্ষার্থী বহিষ্কার

মাদকদ্রব্য (গাঁজা)সহ আটকের ঘটনায় খুলনা বিশ্ববিদ্যালয়ের (খুবি) গণযোগাযোগ ও সাং...

মেজর (অব.) আখতারুজ্জামান ১ দিনের রিমান্ডে

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে লাগেজ ও ট্রল...

২০০ টাকা কেজি শিম

রাজধানীর খুচরা বাজারগুলোতে আজ শনিবার ৩ অক্টোবর মাছ, মাংস ও ডিমের দামে বড় কোনো...

শহীদ জিয়ার বাংলাদেশ : মিনবেন থেকে মিনসিন...........

তারেক রহমানের চীন সফর আবারও মনে করিয়ে দিল- বাংলাদেশ-চীন সম্পর্কের ইতিহাস শুধু...

নিঃসঙ্গ শক্তিতে পরিণত হচ্ছে আমেরিকা!

দিল্লিতে আয়োজিত অত্যন্ত গুরুত্বপূর্ণ এক আন্তর্জাতিক সম্মেলনে বিশ্ব রাজনীতির চ...

এশিয়ান গেমসে পদক তালিকার শীর্ষে চীন-জাপান

পর্দা নেমেছে ২০তম এশিয়ান গেমসের। চূড়ান্ত হওয়া পদক তালিকার শীর্ষে যথারীতি আধি...

ঝিমলি হয়ে আবারও পর্দায় কৌশানী

টলিপাড়ার জনপ্রিয় অভিনেত্রী কৌশানী মুখোপাধ্যায় বড় পর্দায় ফিরছেন তার আলোচিত &l...

তেহরানের দেয়ালে ট্রাম্পের ব্যঙ্গাত্মক ছবি

যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে চলমান তীব্র উত্তেজনার মধ্যেই ইরানের রাজধানী তে...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা