স্বাস্থ্য

একদিনে আরও ২১ জনের প্রাণহানি

নিজস্ব প্রতিবেদক : সারাদেশে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় আরও ২১ জনের প্রাণহানি ঘটেছে।

আরও পড়ুন : বৈশ্বিক আর্থিক ব্যবস্থা পুনর্গঠন প্রয়োজন

বুধবার (২০ সেপ্টেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের ডেঙ্গুবিষয়ক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

প্রতিবেদন বলা হয়, গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ৩ হাজার ১৫ জন। এরমধ্যে ঢাকা সিটির ৮৫৭ জন এবং ঢাকা সিটির বাইরে ২ হাজার ১৫৮ জন। বর্তমানে দেশের বিভিন্ন হাসপাতালে ১০ হাজার ২৬৩ জন ডেঙ্গু রোগী চিকিৎসাধীন।

আরও পড়ুন : নাগোরনো-কারাবাখে অভিযান, নিহত ২৫

চলতি বছর এখন পর্যন্ত ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ১ লাখ ৭৬ হাজার ৮১০ জন। সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন ১ লাখ ৬৫ হাজার ৬৮০ জন। মারা গেছেন ৮৬৭ জন। এর মধ্যে ঢাকা সিটির ৫৮৮ জন এবং ঢাকা সিটির বাইরের ২৭৯ জন।

প্রসঙ্গত, গত বছর ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছিলেন ৬২ হাজার ৩৮২ জন। এরমধ্যে মারা গেছেন ২৮১ জন।

সান নিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রাজধানীর ২০৪ হটস্পটে ১,৩৮৭ ছিনতাইকারী, সন্ধ্যার পরই বাড়ছে আতঙ্ক

রাজধানী ঢাকায় ছিনতাইয়ের ঘটনা নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে। ঢাকা মহানগর পুল...

পিরোজপুরে ৪৮০ কিমি সড়ক প্রকল্পে কাজ ছাড়াই ৯১ কোটি টাকা! 

পিরোজপুরের গ্রামীণ যোগাযোগব্যবস্থা উন্নয়নের জন্য নেওয়া ৬০০ কোটি টাকার একটি বড়...

মেসির বাবার মৃত্যুতে রোনালদোর সমবেদনা

বাবা হোর্হে মেসির মৃত্যুতে গভীর শোকে আছেন আর্জেন্টাইন তারকা লিওনেল মেসি। কঠিন...

অস্ট্রেলিয়ার বিপক্ষে ২১৯ লিডে বাংলাদেশের দাপট

অস্ট্রেলিয়ার মাটিতে দুর্দান্ত ব্যাটিংয়ে দাপট দেখাচ্ছে বাংলাদেশ। তৃতীয় দিনের প...

হরমুজ প্রণালিকে মার্কিন ভূখণ্ড ঘোষণার হুমকি ট্রাম্পের

ইরানকে যুদ্ধে পরাজিত করার পর আন্তর্জাতিক বাণিজ্য জলপথ হরমুজ প্রণালিকে মার্কিন...

বিএনপি সব নাগরিকের অধিকার সংরক্ষণে দৃঢ় প্রতিজ্ঞ: খন্দকার নাসির

ফরিদপুরের বোয়ালমারীতে ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে শুরু হয়েছে ৩২ প্...

আজ রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ

আজ কেনাকাটা করতে বাইরে বের হওয়ার আগে দেখে নিন শনিবার (১৫ আগস্ট) রাজধানীর কোন...

ইরান-ওমানের কৌশলগত আলোচনা

হরমুজ প্রণালি দিয়ে জাহাজ চলাচল নিয়ে ইরান ও ওমানের মধ্যে কৌশলগত আলোচনা চলছে। দ...

১৫ আগস্ট ঘিরে সর্বোচ্চ সতর্ক আইনশৃঙ্খলা বাহিনী

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মৃত্যুবার্ষিকী ১৫ আগস্টকে কেন্দ্র করে সর্বোচ্চ...

২৫ দিনের গ্যাস সংকটে মিলছে স্বস্তি

টানা ২৫ দিনের তীব্র গ্যাস সংকটের পর দেশে সরবরাহ পরিস্থিতিতে কিছুটা উন্নতি দেখ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা