ছবি: সংগৃহীত
ফিচার

দুর্গাপূজাকে ঘিরে হাকিমপুরে ব্যস্ত কারিগররা       

এস এম সাইফুল ইসলাম কবির, বাগেরহাট: বাগেরহাটে হিন্দু ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় উৎসব দুর্গাপূজা ঘিরে চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি। প্রতিমা তৈরি শেষে মণ্ডপে মণ্ডপে চলছে সাজসজ্জার কাজ। শেষ মুহূর্তের কাজে ব্যস্ত সময় পার করছেন কারিগর ও আয়োজকরা।

আরও পড়ুন: রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্রের তারসহ আটক ৩

জেলায় এবার ৬৬৩ টি মণ্ডপে দুর্গাপূজার আয়োজন করা হয়েছে। এর মধ্যে সব থেকে বেশি ১৬৮ টি মণ্ডপে পূজা হবে চিতলমারী উপজেলায়। এছাড়া বাগেরহাট সদর উপজেলায় ১১৬ টি, মোল্লাহাটে ৮৪ টি, মোরেলগঞ্জে ৭৭ টি, ফকিরহাটে ৬৮ টি, কচুয়ায় ৪৪ টি, রামপালে ৪১ টি, মোংলায় ৩৭ টি এবং শরণখোলায় ২৮ টি মণ্ডপে দুর্গাপূজা অনুষ্ঠিত হবে।

এবারের দুর্গাপূজায় হাকিমপুরে শিকদার বাড়িতে ৫০১ টি প্রতিমা নিয়ে জেলার সবচেয়ে বড় আয়োজন মণ্ডপ। শিকদার বাড়িতে এ মণ্ডপ ঘিরে উৎসাহ-উদ্দীপনা বিরাজ করছে স্থানীয়দের মাঝে।

আরও পড়ুন: নেদারল্যান্ডসকে বিনিয়োগের আহ্বান

আর বাংলাদেশের দূর্গাপূজাকে ভিন্ন মাত্রা দেয় বাগেরহাটের শহর থেকে প্রায় ১৬ কিলোমিটার দূরে সদর উপজেলার খানপুর ইউনিয়নের হাকিমপুর গ্রামের শিকদার বাড়ির এ আয়োজন। কারণ শিকদার বাড়িতে সব থেকে বেশিসংখ্যক প্রতিমা নিয়ে দূর্গাপূজার আয়োজন করা হয়।

এছাড়া পূজার সময় অভিনেতা, উচ্চপদস্থ কর্মকর্তা ও দেশি-বিদেশি অভিনেতাদের সমাগম ঘটে। তবে করোনা মহামারির কারণে গত তিন বছর ধরে শিকদার বাড়িতে দূর্গাপূজার আয়োজন ছিল খুবই সীমিত।

আরও পড়ুন: বাংলাবান্ধায় ভারতের ভিসা বন্ধ

সীমিত আয়োজনে ভক্ত-দর্শনার্থীদের কমতি ছিল না। তবে করোনা মহামারি স্বাভাবিক হওয়ায় এ বছর অনেক বড় পরিসরে দূর্গাপূজার আয়োজন করা হচ্ছে শিকদার বাড়িতে।

আয়োজকরা জানান, এবার ৫০১ টি প্রতিমা নিয়ে দূর্গাপূজা হবে শিকদার বাড়িতে। সত্য, ত্রেতা, দাপড়, কলি এ চারযুগের প্রতিমা তৈরি করা হয়েছে। এবারের সব থেকে আকর্ষণীয় প্রতিমা হচ্ছে ৬৫ ফুট লম্বা কুম্ভকর্ণ।

ইতোমধ্যে প্রতিমার মাটির কাজ শেষ করে সাদা রং করছেন প্রতিমা শিল্পীরা। সাদা রং শেষ হলে মূল রংয়ের কাজ শুরু হবে। রংয়ের কাজ শেষ হলে প্রতিমাদের কাপড় পরিধান ও অলঙ্করণ করা হবে। তারপরই পূজার জন্য প্রস্তুত হবে এসব প্রতিমা।

আরও পড়ুন: বাড়তে পারে তাপমাত্রা

৫০১ টি প্রতিমা তৈরির এ বিশাল কর্মযজ্ঞ সম্পন্ন করতে গেল চার মাস ধরে ১৫ জন প্রতিমা শিল্পি কাজ করছেন। আরও এক মাস পর্যন্ত কাজ করবেন তারা। অর্থ্যাৎ পনের জন প্রতিমা শিল্পির পাঁচ মাসের প্রচেষ্টায় ৫০১ টি প্রতিমাসহ মা দূর্গার মূল প্রতিমার শেট তৈরি হবে বলে জানিয়েছেন প্রধান প্রতিমা শিল্পী (ভাস্কর) বিজয় কুমার বাছাড়।

তিনি বলেন, কয়েক বছর ধরে আমরা শিকদার বাড়ি দূর্গাপূজায় প্রতিমা তৈরি। এখানে মূলত দেশের মধ্যে সব থেকে বেশি প্রতিমা নিয়ে দূর্গাপূজার আয়োজন করা হয়। আমরা এবার ৫০১ টি প্রতিমা তৈরির কাজ করেছি। এই ৫০১ টি প্রতিমা ছাড়াও মা দূর্গার মূল শেট থাকবে।

আরও পড়ুন: মাদকবিরোধী অভিযানে গ্রেফতার ৩৯

সব মিলিয়ে দেশের সব থেকে বেশি প্রতিমা নিয়ে দূর্গাপূজার আয়োজন হবে এখানে। এ আয়োজনের সাথে যুক্ত হতে পেরে আমি অনেক খুশি। প্রতিমার পাশাপাশি এবারের আয়োজনে শিকদার বাড়িতে থাকবে চোখ ধাঁধানো আলোক সজ্জা, ক্লোজ সার্কিট ক্যামেরা, সাংস্কৃতিক সন্ধ্যা, দর্শনার্থীদের আপ্যায়ন, সরকারি নিরাপত্তার ব্যবস্থার পাশপাশি নিজস্ব নিরাপত্তার ব্যবস্থাসহ নানা আয়োজন।

এ মণ্ডপকে ঘিরে দূর্ঘাপূজার সময় হাকিমপুর উৎসবের নগরীতে পরিণত হওয়ার সম্ভাবনা রয়েছে। দেশ বিদেশের অগণিত ভক্ত ও দর্শনার্থীদের পদচারণায় মুখরিত হবে হাকিমপুর।

ইতোমধ্যে বিভিন্ন এলাকা থেকে সনাতন ধর্মালম্বী ভক্ত-দর্শনার্থীরা শিকদার বাড়ি পূজা মন্দির দেখতে আসা শুরু করেছেন।

আরও পড়ুন: বাগেরহাটে নান্দনিক পানির ফোয়ারা উদ্বোধন

শিকদার বাড়ি দূর্গা পূজার মূল আয়োজক শিল্পপতি লিটন শিকদারের পক্ষে তার ভাই শিশির শিকদার বলেন, গত তিন বছর আমরা করোনার কারণে বড় আয়োজন করতে পারিনি। এবারের আয়োজনটা অনেক বড় হবে। এবার আমরা ৫০১ টি প্রতিমা নিয়ে দূর্গাপূজার আয়োজন করেছি।

এজন্য পুরোদমে কাজ চলছে। আশা করি, নির্ধারিত সময়েই কাজ শেষ হবে। অন্যান্য সময়ের থেকে এবার বেশি সংখ্যক ভক্ত-দর্শনার্থী ও পূন্যার্থীর সমাগম ঘটবে বলে আশা প্রকাশ করেন তিনি।

আরও পড়ুন: দাম না পেয়ে পুঁজি হারানোর শঙ্কায় পাটচাষিরা

গত কয়েক বছর ধরে দেশের সবচেয়ে বেশি প্রতিমা নিয়ে বড় দূর্গাপূজা অনুষ্ঠিত হয় শিকদার বাড়িতে। ২০১১ সালে ২৫১ প্রতিমা নিয়ে বিশিষ্ট শিল্পপতি লিটন শিকদার দূর্গাপূজার আয়োজন করে। এরপর থেকে প্রতিবছরই বাড়তে থাকে প্রতিমার সংখ্যা। এর ধারাবাহিকতায় ২০১৬ সালে প্রতিমার সংখ্যা ছিল ৬৫১ টি।

২০১৭ ও ২০১৮ সালে তা পৌঁছায় ৭০১ টিতে। সব শেষ ২০১৯ সালে ৮০১ টি প্রতিমা নিয়ে দূর্গাপূজার হয়েছিল শিকদার বাড়িতে। এদিকে লাখো দর্শকদের নিরবচ্ছিন্ন মোবাইল সংযোগের সুবিধার জন্য স্থাপন করা হয়েছে ভ্রাম্যমান মোবাইল টাওয়ার।

জেলা পুলিশের পক্ষ থেকেও রাখা হয়েছে বিশেষ নিরাপত্তা ব্যবস্থা। এছাড়া শতাধিক পুলিশ সদস্যের পাশাপাশি সাদা পোশাকে নিরাপত্তার দায়িত্ব পালন করবেন আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা।

সান নিউজ/এনজে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

চাঁপাইনবাবগঞ্জে সপ্তাহব্যাপী বিনামূল্যে চোখের লেন্সসহ ছানি অপারেশনের উদ্বোধন

চাঁপাইনবাবগঞ্জে সপ্তাহব্যাপী বিনামূল্যে ১ হাজার অসহায় মানুষের চোখের লেন্সসহ ছ...

মুন্সীগঞ্জ শহরে জোর করে পুকুর ভরাটের পাঁয়তারা, প্রাণনাশের হুমকির অভিযোগ

মুন্সীগঞ্জ পৌরসভার উত্তর কোর্টগাঁও এলাকায় প্রায় ২'শ বছরের পুকুরের সীমানা...

ফুলবাড়ী সীমান্তে ভারতের পুশইন ঠেকাতে বিজিবির কড়া নজরদারি

দিনাজপুরের ফুলবাড়ী ২৯ বিজিবি সীমান্তে ভারতের পুশইন ঠেকাতে কড়া নজরদারি। ভারতে...

বাংলাদেশ ব্যাংক ও ইসলামী ব্যাংকের যৌথ উদ্যোগে এসএমই উদ্যোক্তাদের প্রশিক্ষণ

ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি নোয়াখালী জোন দেশের সম্ভাবনাময় এসএমই উদ্যোক্তাদে...

নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল : নোয়াখালীতে ১১৭ জনের বিরুদ্ধে মামলা, গ্রেপ্তার ৪৭

নোয়াখালীর সদর উপজেলার নোয়ান্নই ইউনিয়নের বাঁধেরহাট বাজারের জিরো পয়েন্টে নিষিদ্...

বাংলাদেশের ঐতিহাসিক জয়, ২১ বছর পর হারল অস্ট্রেলিয়া

২১ বছরের দীর্ঘ অপেক্ষার অবসান ঘটিয়ে ওয়ানডে ক্রিকেটে অস্ট্রেলিয়ার বিপক্ষে স্মর...

স্কুল ফিডিংয়ে নষ্ট খাবার সরবরাহ, গ্রেফতার ২ 

​মাদারীপুর সদর উপজেলায় স্কুল ফিডিং প্রকল্পের আওতায় কোমলমতি শিক্ষার্থীদের মাঝে...

নাটোরে ধর্ষণের শিকার মা, গ্রেফতার ৩

রোববার (৭ জুন) রাত ১০টার দিকে নাটোর জেনারেল হাসপাতালে অসুস্থ শিশুকন্যার চিকিৎ...

প্রথমবারের মতো ১২টি পারমাণবিক অস্ত্র মোতায়েন ভারতের

স্টকহোম ইন্টারন্যাশনাল পিস রিসার্চ ইনস্টিটিউটের (এসআইপিআরআই) সবশেষ প্রতিবেদন...

চীন যাচ্ছে ৪ সদস্যের সংসদীয় প্রতিনিধিদল

বাংলাদেশ জাতীয় সংসদের ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামালের নেতৃত্বে প্...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা