ছবি-সংগৃহীত
সারাদেশ

বাংলাবান্ধায় ভারতের ভিসা বন্ধ 

জেলা প্রতিনিধি: প্রায় ২ মাস ধরে বাংলাবান্ধা দিয়ে ভারতে যেতে ভিসা মিলছে না। তাই ইমিগ্রেশন প্রশাসনিক কর্মকর্তারা অলস সময় পাড় করছেন।

আরও পড়ুন: ভারত থেকে এলো ৫৩ হাজার স্যালাইন

বাংলাবান্ধা স্থলবন্দরে গিয়ে জানা যায়, গত আগস্ট থেকে নতুন করে ট্যুরিস্ট ভিসা দেওয়া হচ্ছে না। আগেই যাদের ভ্রমণ ও মেডিকেল ভিসা রয়েছে, তারাই শুধু বন্দরটি ব্যবহার করতে পারছেন।

ইমিগ্রেশন পুলিশ জানিয়েছে, লিখিতভাবে ভিসা বন্ধের কথা বলা না হলেও ২ মাস ধরে এ পথে ভিসা প্রদান বন্ধ রয়েছে। এতে লোক পারাপার কমে গেছে।

যাত্রীরা জানান, আমরা আগের ভিসা দিয়ে ভারতে যাচ্ছি। নতুন করে কোনো ভিসা না পাওয়ায় অনেকে এ পথে ভারতে যেতে পারছেন না। তবে কি কারণে ভিসা দেওয়া বন্ধ হয়েছে, আমরা তা বলতে পারছি না।

আরও পড়ুন: ভোলায় পিস্তল-গুলিসহ যুবক গ্রেফতার

প্রসঙ্গত, করোনার সময় থেকে দীর্ঘ ৩ বছর ভিসা বন্ধ থাকার পর ২০২৩ সালে মে মাস থেকে বন্দরটিতে ভিসা দেওয়া শুরু হয়। এতে বাংলাবান্ধা ও ফুলবাড়ি ইমিগ্রেশন চেকপোস্ট ব্যবহার করে যাত্রীরা পারাপারে কর্মচাঞ্চল্যতা ফিরে পায়।

৪ দেশীয় বাংলাবান্ধার স্থলবন্দরটিতে হঠাৎ করে আগস্ট মাস থেকে ভিসা বন্ধ হয়ে যাওয়ায় হতাশ হয়ে পড়েছেন পাসপোর্টধারী যাত্রীরা।

ভিসাধারীরা ইমিগ্রেশন চেকপোস্ট ব্যবহার করে অল্প সময়ে স্বল্প খরচে ভারত, নেপাল ও ভুটানে যেতে পারেন। যা ব্যবহার করে ব্যবসা, চিকিৎসা, শিক্ষার জন্য ভারত, নেপাল ও ভুটানে যাওয়া আসা করতে পারেন তারা। দেশের এ ইমিগ্রেশন চেকপোস্ট পর্যটন, চিকিৎসা ও শিক্ষাক্ষেত্রেও অত্যন্ত গুরুত্বপূর্ণ।

আরও পড়ুন: খড়ের গাদায় চাপা পড়ে ৩ জনের মৃত্যু

বাংলাদেশি ও ভারতে থাকা আত্মীয়-স্বজনদের ইমিগ্রেশন চেকপোস্টের জন্য বন্দরটি ভ্রমণ ভিসা চালু থাকলে তারা সহজেই ঘুরে আসতে পারেন। এজন্য অনেকই চেকপোস্টটি বন্ধ না করার অনুরোধ জানিয়েছেন।

বাংলাবান্ধা স্থলবন্দর আমদানি-রফতানিকারক গ্রুপের সাধারণ সম্পাদক কুরাতি খুদা মিলন জানিয়েছেন, বাংলাবান্ধা স্থলবন্দর দেশের একমাত্র চতুর্দেশীয় স্থলবন্দর। ব্যবসা, চিকিৎসা, ভ্রমণ এবং ভারতের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের বাংলাদেশি শিক্ষার্থীরা যাতায়াতের জন্য এ ইমিগ্রেশন ব্যবহার করে থাকেন।

দীর্ঘ ৩ বছর দেশের গুরুত্বপূর্ণ স্থলবন্দরটিতে ভিসা বন্ধ থাকার পর চলতি বছরে মে মাসে ভিসা চালু করা হয়েছিল। হঠাৎ করে কী কারণে আগস্ট থেকে ভিসা দেওয়া বন্ধ হয়ে গেছে। এতে করে ইমিগ্রেশনটি আবার থমকে গেছে।

আরও পড়ুন: বাসচাপায় ২ বাইক আরোহী নিহত

আমরা চাচ্ছি, বন্দর সংশ্লিষ্ট দেশগুলোর সাথে ব্যবসা-বাণিজ্যের পাশাপাশি পর্যটন, শিক্ষা ও চিকিৎসার জন্য চেকপোস্টটিতে ভিসা প্রদানের মধ্য দিয়ে সব সময় সচল রাখা হোক।

চেকপোস্টের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নজরুল ইসলাম জানান, লিখিতভাবে ভিসা বন্ধ না থাকলেও নতুন ভিসায় কোনো পাসপোর্টধারী যাত্রীরা এ ইমিগ্রেশন চেকপোস্ট রুট ব্যবহার করতে পারছে না। আগে যাদের ভিসা ছিল তারাই যাতায়াত করছে।

সান নিউজ/এমএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

সিরাজদীখানে শ্রেণিকক্ষে ঢুকে ষষ্ঠ শ্রেণির ছাত্রকে আছাড়, আটক-১

মুন্সীগঞ্জের সিরাজদীখানে বিদ্যালয়ের শ্রেণিকক্ষে ঢুকে ষষ্ঠ শ্রেণির এক শিক্ষার্...

অ্যাওয়ার্ড পেলেন ঢাবির একজন অধ্যাপক এবং ৫ শিক্ষার্থী

অসাধারণ গবেষণা কর্মের জন্য ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইন...

১২ স্কুল শিক্ষার্থী অসুস্থ হওয়ার ঘটনায় তদন্ত কমিটি

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলায় স্কুল ফিডিং কর্মস...

‘কফি উইথ করণ’ শেষে কী করবেন করণ জোহর?

দীর্ঘ ২২ বছরের যাত্রা শেষে জনপ্রিয় সেলিব্রিটি চ্যাট শো ‘কফি উইথ করণ&rsq...

পাকিস্তানের কাছে হেরে স্বর্ণের স্বপ্নভঙ্গ বাংলাদেশের

তাওহিদ হৃদয়ের ব্যাটে লড়াইয়ের রসদ পেয়েছিল বাংলাদেশ।...

জ্বালানি তেল রপ্তানি বন্ধ করল চীন

আন্তর্জাতিক জ্বালানি বাজারে ফের এক বড় রকমের অস্থিরতা ও সংকটের কালো মেঘ ঘনিয়ে...

সাংবাদিক তৌফিক ইমরোজ খালিদী আর নেই

দেশের অনলাইন সাংবাদিকতার অগ্রপথিক ও শীর্ষস্থানীয় গণমাধ্যম ব্যক্তিত্ব তৌফিক ইম...

তাইওয়ানের হাতে এফ-১৬ ফাইটিং ফ্যালকন তুলে দিল যুক্তরাষ্ট্র

দীর্ঘ প্রতীক্ষা ও নানা জটিলতা পেরিয়ে অবশেষে মার্কিন যুক্তরাষ্ট্র থেকে কেনা অত...

লিটন-শান্তদের নতুন সহকারী কোচ মালিবঙ্গুয়ে মাকেতা

বেশ কিছুদিন ধরে জাতীয় ক্রিকেট দলের জন্য একজন নিবেদিতপ্রাণ ও কার্যকর বিশেষজ্ঞ...

ইতিহাসের সাক্ষী রাজকুমারী রবিদাস আর নেই

মহান মুক্তিযুদ্ধের এক অদম্য সাক্ষী, গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলার বীর মুক্তি...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা