ছবি-সংগৃহীত
সারাদেশ

কুষ্টিয়ায় বাসের ধাক্কায় নিহত ২

জেলা প্রতিনিধি: কুষ্টিয়া সদর উপজেলায় বাসের ধাক্কায় ইজিবাইকের ২ যাত্রী নিহত হয়েছেন।

আরও পড়ুন: বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে গ্রেফতার

বুধবার (২০ সেপ্টেম্বর) দুপুরে কুষ্টিয়া-ঝিনাইদহ মহাসড়কের ভাদালিয়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন, কুষ্টিয়া আলামপুর ইউনিয়নের কাথুলিয়া গ্রামের বাসিন্দা নুরুজ্জামান ও শয়ন।

কুষ্টিয়ার চৌড়হাস হাইওয়ে থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লিয়াকত আলী জানিয়েছেন, গতকাল দুপুরে কুষ্টিয়া-ঝিনাইদহ মহাসড়কের সেনের চাতাল সন্নিকটে যাত্রীবাহী বাসের ধাক্কায় একটি ইজিবাইক উল্টে যায়। এ সময় নুরুজ্জামান ও শয়ন নামের ২ জন ইজিবাইক যাত্রী গুরুতর আহত হন।

আরও পড়ুন: ধর্ষণচেষ্টার অভিযোগে বৃদ্ধ গ্রেফতার

পরে স্থানীয়রা তাদের কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ভর্তি করেন। আহত নুরুজ্জামানের অবস্থার অবনতি হলে তাকে সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়।

পরিবারের সদস্যরা উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নিয়ে যাওয়ার পথে রাত ৮ টার দিকে মারা যান নুরুজ্জামান। অপরজন শয়ন রাত ৯ টার দিকে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।

সান নিউজ/এমএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

সিরাজদীখানে শ্রেণিকক্ষে ঢুকে ষষ্ঠ শ্রেণির ছাত্রকে আছাড়, আটক-১

মুন্সীগঞ্জের সিরাজদীখানে বিদ্যালয়ের শ্রেণিকক্ষে ঢুকে ষষ্ঠ শ্রেণির এক শিক্ষার্...

অ্যাওয়ার্ড পেলেন ঢাবির একজন অধ্যাপক এবং ৫ শিক্ষার্থী

অসাধারণ গবেষণা কর্মের জন্য ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইন...

১২ স্কুল শিক্ষার্থী অসুস্থ হওয়ার ঘটনায় তদন্ত কমিটি

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলায় স্কুল ফিডিং কর্মস...

‘কফি উইথ করণ’ শেষে কী করবেন করণ জোহর?

দীর্ঘ ২২ বছরের যাত্রা শেষে জনপ্রিয় সেলিব্রিটি চ্যাট শো ‘কফি উইথ করণ&rsq...

পাকিস্তানের কাছে হেরে স্বর্ণের স্বপ্নভঙ্গ বাংলাদেশের

তাওহিদ হৃদয়ের ব্যাটে লড়াইয়ের রসদ পেয়েছিল বাংলাদেশ।...

জ্বালানি তেল রপ্তানি বন্ধ করল চীন

আন্তর্জাতিক জ্বালানি বাজারে ফের এক বড় রকমের অস্থিরতা ও সংকটের কালো মেঘ ঘনিয়ে...

সাংবাদিক তৌফিক ইমরোজ খালিদী আর নেই

দেশের অনলাইন সাংবাদিকতার অগ্রপথিক ও শীর্ষস্থানীয় গণমাধ্যম ব্যক্তিত্ব তৌফিক ইম...

তাইওয়ানের হাতে এফ-১৬ ফাইটিং ফ্যালকন তুলে দিল যুক্তরাষ্ট্র

দীর্ঘ প্রতীক্ষা ও নানা জটিলতা পেরিয়ে অবশেষে মার্কিন যুক্তরাষ্ট্র থেকে কেনা অত...

লিটন-শান্তদের নতুন সহকারী কোচ মালিবঙ্গুয়ে মাকেতা

বেশ কিছুদিন ধরে জাতীয় ক্রিকেট দলের জন্য একজন নিবেদিতপ্রাণ ও কার্যকর বিশেষজ্ঞ...

ইতিহাসের সাক্ষী রাজকুমারী রবিদাস আর নেই

মহান মুক্তিযুদ্ধের এক অদম্য সাক্ষী, গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলার বীর মুক্তি...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা