ছবি-সংগৃহীত
সারাদেশ

বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে গ্রেফতার

জেলা প্রতিনিধি: কিশোরগঞ্জে মাদক বিক্রির টাকার ভাগ নিয়ে বিরোধের জেরে বাবাকে পিটিয়ে হত্যা করেছে রাসেল নামে এক যুবক।

আরও পড়ুন: স্ত্রীর প্রেমিককে হত্যা, আটক স্বামী

বুধবার (২০ সেপ্টেম্বর) বিকেলে কিশোরগঞ্জের সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট রফিকুল বারীর আদালতে অভিযুক্ত রাসেল ১৬৪ ধারায় হত্যার দায় স্বীকার করে জবানবন্দি দেন।

এর আগে মঙ্গলবার (১৯ সেপ্টেম্বর) রাত সোয়া ১১টার দিকে নারায়ণগঞ্জের ফতুল্লার শিবু মার্কেট বটতলা রেলগেইট এলাকা থেকে রাসেলকে গ্রেফতার করে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)।

বিষয়টি নিশ্চিত করে কিশোরগঞ্জের পুলিশ পরিদর্শক মো. সাখরুল হক খান জানিয়েছেন, আব্দুল আউয়ালের পরিবার দীর্ঘদিন যাবত মাদক ব্যবসার সাথে জড়িত। ৪ কেজি গাঁজার ব্যবসার টাকার ভাগ-বাটোয়ারা নিয়ে আব্দুল আউয়ালের সাথে তার স্ত্রী রেহেনা আক্তার, ছেলে রাসেল ও মেয়ের জামাই তামিমের মনোমালিন্য ছিল।

আরও পড়ুন: স্বামীর শাস্তির দাবিতে স্ত্রী’র সম্মেলন

এর জেরে গত ১০ সেপ্টেম্বর রাতে রাসেল, তামিম, রেহেনা আক্তার ও অজ্ঞাতনামা ৩-৪ জন হাতে লোহার রড ও বাঁশের লাঠি দিয়ে আব্দুল আউয়ালের দোকানের সাটারে জোরে জোরে আওয়াজ করতে থাকে।

এ সময় ঘর থেকে বের হওয়া মাত্রই মেয়ের জামাই তামিম আব্দুল আউয়ালের চোখে মরিচের গুঁড়া ছুড়ে মারেন এবং শাবল দিয়ে তার মাথায় আঘাত করেন। এরপর আব্দুল আউয়ালকে বেদম মারপিট করা হয়।

আরও পড়ুন: খড়ের গাদায় চাপা পড়ে ৩ জনের মৃত্যু

পরবর্তীতে আশঙ্কাজনক অবস্থায় তাকে উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখান থেকে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। গতকাল বিকালে সেখানে চিকিৎসাধীন অবস্থায় আব্দুল আউয়ালের মৃত্যু হয়।

পুলিশ পরিদর্শক মো. সাখরুল হক খান বলেন, এ ঘটনায় গত ১৯ সেপ্টেম্বর রাতে মামলা হয়েছে।ঐ দিন রাতেই আসামিকে গ্রেফতার করা হয়।

সান নিউজ/এমএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বোয়ালমারীতে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু

ফরিদপুরের বোয়ালমারীতে পুকুরের পানিতে ডুবে আবিদ শেখ...

বিএনপির সাবেক ৫ বারের এমপি আব্দুল হাই আর নেই

বর্ষীয়ান রাজনীতিবিদ, বীর মুক্তিযোদ্ধা, সাবেক উপমন্...

‎শিশু ধর্ষণ: পাঁচ বছর পর আদালতের রায়ে যুবকের মৃত্যুদণ্ড

ফরিদপুরের আলফাডাঙ্গায় স্কুলে যাওয়ার পথে আট বছরের...

হামজার লাল কার্ড নিয়ে ফুঁসছেন শেফিল্ড কোচ

ফ্র্যাটন পার্কের রোমাঞ্চকর লড়াইয়ে পোর্টসমাউথের মাঠে ৩-২ গোলে হেরেছে শেফিল্ড ই...

পাকিস্তানের পেশোয়ারে ছাদ ধসে প্রাণ গেল ২৯ জনের

পাকিস্তানের খাইবার পাখতুনখোয়া প্রদেশের রাজধানী পেশোয়ারে এক মর্মান্তিক দুর্ঘ...

‘ভুয়া কনটেন্ট তৈরি করে ছড়িয়ে দেয়া অপরাধ’

কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই প্রযুক্তির অপব্যবহার করে তারকাদের অবয়ব বিকৃত করে ম...

ডেঙ্গুর টিকা আমদানিতে আর্থিক সংকট হবে না : ডিএসসিসি প্রশাসক মো. আবদুস সালাম

রাজধানী ঢাকাসহ সারা দেশে প্রকোপ বাড়তে থাকা ডেঙ্গু পরিস্থিতি মোকাবিলায় দ্রুত...

প্রশ্নপত্র ফাঁস চক্রের মূল হোতাসহ ৭ সরকারি-বেসরকারি কর্মচারি গ্রেপ্তার

সহকারী যুব উন্নয়ন কর্মকর্তা নিয়োগ পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের বহুল আলোচিত ঘটনা...

দিল্লিতে ককরোচ জনতা পার্টির প্রতিষ্ঠাতা অভিজিৎ দিপকে আটক

ভারতের নির্বাচন কমিশনে ভোটার তালিকা সংশোধনে অনিয়মের অভিযোগ তুলে পদত্যাগের দা...

বিশ্বব্যাংকের সঙ্গে নতুন অংশীদারত্ব চুক্তির পথে বাংলাদেশ : অর্থমন্ত্রী

বিশ্বব্যাংকের সঙ্গে একটি নতুন কান্ট্রি পার্টনারশিপ বা অংশীদারত্ব চুক্তি স্বাক...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা