সংগৃহীত ছবি
সারাদেশ

নিয়ন্ত্রণ হারিয়ে বাড়িতে ট্রাক

জেলা প্রতিনিধি: দিনাজপুর জেলার কাহারোল উপজেলার বীরগঞ্জ-কাহারোল সড়কে একটি ড্রাম ট্রাকের নিয়ন্ত্রণ হারিয়ে বসতবাড়িতে ঢুকে ইসমত আরা বেগম (২২) নামের ১ গৃহবধূ গুরুতর আহত হন।

রোববার (৫ জানুয়ারি) রাত সাড়ে ১২টায় এ দুর্ঘটনা ঘটে।

আরও পড়ুন: নতুন মামলায় গ্রেফতার মামুন

জানা যায়, রোববার রাতে মাতিন রহমানের ছেলে মো. সুজন তার স্ত্রী ইসমত আরা বেগম ও ৫ মাসের কন্যা সন্তানকে নিয়ে ঘুমিয়ে ছিলেন। এরপর হঠাৎ একটি বিকট শব্দে তার টিনের বেড়ার ঘরে ড্রাম ট্রাকটি ঢুকে পড়ে। এতে ঘুমিয়ে থাকা ইসমত আরা বেগমের বাম পা ট্রাকের চাকায় পিষ্ট হয়। এছাড়াও ট্রাকটি বৈদ্যুতিক পিলারে আঘাত হানলে, পিলার ভেঙে বৈদ্যুতিক ট্রান্সফরমার ঝুলে পড়ে বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে যায়।

এলাকাবাসী জানায়, ঐ সময় বৈদ্যুতিক পিলারটি না থাকলে ড্রাম ট্রাকটি ঢুকে জানমালের ক্ষতি হতো। এর পরে গুরুতর আহত অবস্থায় তাকে কাহারোল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে সেখানে কর্তব্যরত ডাক্তার তাকে দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করে।

কাহারোল থানার ওসি মো. রুহুল আমিন কালবেলাকে বলেন, ঘাতক ড্রাম ট্রাকটি থানা হেফাজতে রয়েছে। এই বিষয়ে মামলা প্রক্রিয়াধীন।

সান নিউজ/এমএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

সাবেক অতিরিক্ত ডিআইজি আপেল মাহমুদ সাময়িক বরখাস্ত

অসদাচরণের অভিযোগে পুলিশের সাবেক সুপারনিউমারারি অতিরিক্ত ডিআইজি (সাবেক পুলিশ স...

জনগণের স্বার্থে পুলিশ-গণমাধ্যম বন্ধু : ডিএমপি কমিশনার

পুলিশ ও গণমাধ্যম জনগণের স্বার্থে পরস্পরের বন্ধু এবং উভয়ের দায়িত্ব একে অপরের প...

একাদশে ভর্তির প্রথম ধাপের ফল আজ

২০২৬-২৭ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণিতে অনলাইনে ভর্তির প্রথম ধাপের ফল আজ বুধবার (১...

আশ্বাসের পর বেড়েছে গ্যাস সরবরাহ: মাহদী আমিন

ব্যবসায়ী ও সংবাদমাধ্যমের প্রতিনিধিদের গ্যাস সরবরাহ নিয়ে প্রধানমন্ত্রীর দেওয়া...

একনেকে ১ লাখ ৬৮,৭৮০ কোটি টাকার ১২ প্রকল্প অনুমোদন

জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভায় ১ লাখ ৬৮ হাজার ৭৮০ কোটি...

চিকিৎসার জন্য মালয়েশিয়া যাচ্ছেন মির্জা আব্বাস

নিয়মিত স্বাস্থ্য পরীক্ষার জন্য আবারও মালয়েশিয়া যাচ্ছেন বিএনপির স্থায়ী কমিটির...

জনগণের স্বার্থে পুলিশ-গণমাধ্যম বন্ধু : ডিএমপি কমিশনার

পুলিশ ও গণমাধ্যম জনগণের স্বার্থে পরস্পরের বন্ধু এবং উভয়ের দায়িত্ব একে অপরের প...

শাকিবের দুই স্ত্রীকে নিয়ে যা বললেন নূতন

ঢাকাই সিনেমার জ্যেষ্ঠ অভিনেত্রী নূতন সম্প্রতি এক সাক্ষাৎকারে ঢালিউড সুপারস্টা...

একনেকে ১ লাখ ৬৮,৭৮০ কোটি টাকার ১২ প্রকল্প অনুমোদন

জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভায় ১ লাখ ৬৮ হাজার ৭৮০ কোটি...

অর্পিতার ভুল শুধরে দিলেন সালমান

খান পরিবারে ধুমধাম করে পালিত হয়েছে ‘গণপতি বিসর্জন’। স...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা