ছবি: সংগৃহীত
স্বাস্থ্য

কচুয়ায় বাড়ছে ডেঙ্গু রোগীর সংখ্যা

এস এম সাইফুল ইসলাম কবির, বাগেরহাট: বাগেরহাটের কচুয়ায় গ্রাম অঞ্চলে প্রতিদিনই বৃদ্ধি পাচ্ছে ডেঙ্গু রোগীর সংখ্যা। বেশির ভাগ রোগী প্রাইভেট ক্লিনিকের ব্যবস্থাপত্র নিয়ে বাড়িতে থাকছেন। এ কারণে হুহু করে ছড়িয়ে পড়ছে ডেঙ্গু। ডেঙ্গু রোগীর চাপ সামলাতে হিমশিম খাচ্ছে হাসপাতাল কর্তৃপক্ষ।

আরও পড়ুন: লক্ষ্মীপুরে মশারী ও কয়েল বিতরণ

কচুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে জানা গেছে, মঙ্গলবার (২৬ সেপ্টেম্বর) বিকাল ৫ টা পর্যন্ত উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ডেঙ্গু রোগে আক্রান্ত ৭ জন রোগী ভর্তি হয়েছে। সুস্থ্য হয়ে বাড়ি ফিরে গেছেন ৪ জন। সর্বমোট ডেঙ্গু আক্রান্ত রোগীর সংখ্যা ১৯ জন। এদের মধ্যে ৮ জন পুরুষ ও ১১ জন নারী।

এর আগে শনিবার (২৪ সেপ্টম্বর) উপজেলার বারুইখালী গ্রামের জাল ব্যবসায়ী মিহির সাহা (৪৫) ডেঙ্গু আক্রান্ত হয়ে বাড়িতে মারা গেছেন। চালিতাখালী গ্রামের মান্নান শিকদারের ছেলে শাহিন শিকদার (১৮) জানায়, ৪ দির পূর্বে জ্বর নিয়ে হাসপাতালে আসলে রক্ত পরীক্ষার পর তার ডেঙ্গু ধরা পড়ে।

আরও পড়ুন: বায়ুদূষণে আজ ঢাকা সপ্তম

হাসপাতালে ভর্তি রোগীদের স্বজনরা জানান, ডেঙ্গু রোগীরা দীর্ঘদিন ধরে প্রচন্ড জ্বরে ভুগছিলেন। জ্বর না কমায় চিকিৎসার জন্য কচুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে গেলে চিকিৎসকরা তাদের পরীক্ষা করেন। পরীক্ষার পর ডেঙ্গু হওয়ার ব্যাপারটি নিশ্চিত হওয়ায় তাদের ভর্তি করেন হাসপাতালে।

স্বাস্থ্য কমপ্লেক্সের সেবিকারা জানান, ভর্তি রোগীরা জ্বরে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হন। পরবর্তীতে তাদের রক্ত পরীক্ষা করলে ডেঙ্গু শনাক্ত হয়। বর্তমানে তাদের হাসপাতালের দ্বিতীয় তলায় পুরুষ ওয়ার্ডে এবং মহিলা ওয়ার্ডে মশারি টানিয়ে চিকিৎসাসেবা দেওয়া হচ্ছে। কিন্তু রোগীরা মশারির বাহিরে থাকেন।

আরও পড়ুন: বিশ্ব পর্যটন দিবস

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. অ.স. মোঃ মাহবুবুল আলম বলেন, উপজেলাতে ডেঙ্গু রোগী দিন দিন বৃদ্ধি পাওয়ায় এখানে পুরুষ ও নারী ওয়ার্ডে চিকিৎসা দেওয়া হচ্ছে। আমরা চেষ্টা করছি সার্ভিস দিতে। তবে ডেঙ্গুতে আক্রান্ত রোগীর সংখ্যা অনেক বেশি হওয়ায় আমাদের হিমশিম খেতে হচ্ছে।

সান নিউজ/এনজে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

চাঁদাবাজির অভিযোগে মুন্সীগঞ্জ যুবদল নেতা গ্রেপ্তার, পরে বহিস্কার

মুন্সীগঞ্জ সদরে দৈনিক মানবজমিনের এক সাংবাদিকের বাব...

‘যিনি ৪০ বছরের সংসার ভাঙছেন, স্রষ্টা তাকে দেখে নেবেন’, গোবিন্দের স্ত্রী

দীর্ঘ ৪০ বছরের দাম্পত্য জীবন। কৈশোরের প্রেম, মাত্র ১৫ বছর বয়সে আং...

বিয়েতে এখনই রাজি নন কৌশানি, জানালেন কারণ

দীর্ঘদিন ধরে অভিনেতা বনি সেনগুপ্তের সঙ্গে সম্পর্কে রয়েছেন টলিউড অভিনেত্রী কৌশ...

নাইজেরিয়ায় সামরিক বিমান বিধ্বস্ত, নিহত ৩২

নাইজেরিয়ায় সামরিক বাহিনীর একটি উড়োজাহাজ বিধ্বস্ত হয়ে ৩২ জন নিহত হয়েছেন। নিহতদ...

জেনে নিন দীর্ঘদিন সুগন্ধি ভালো রাখার সহজ উপায়

প্রিয় পারফিউমটি কিছুদিন ব্যবহারের পর আগের মতো ঘ্রাণ ছড়াচ্ছে না—এমন অভিজ...

অস্ট্রেলিয়ায় ডেঙ্গুর টিকার অনুমোদন

বিশ্বজুড়ে মশাবাহিত প্রাণঘাতী রোগ ডেঙ্গুর প্রকোপ দিন দিন বাড়তে থাকার প্রেক্ষা...

নীল শাড়িতে শরতকে বরণ করলেন পরীমনি

শরতের মেঘাচ্ছন্ন আকাশ কিংবা নদীর চরে সাদা কাশবনের দোলা—রূপসী ঋতুকে বরণ...

মেসির শেষ ম্যাচে কেমন হতে পারে আর্জেন্টিনার একাদশ

আর মাত্র কয়েক ঘণ্টার অপেক্ষা। বুয়েনস আইরেসের মনুমেন্টাল স্টেডিয়ামে বেনিনের...

বাংলাদেশে আরো বেশি বিনিয়োগ বৃদ্ধির জন্য কানাডার প্রতি আহবান রাষ্ট্রপতির

বাংলাদেশে কানাডার বিনিয়োগ আরও বৃদ্ধির জন্য কানাডার প্রতি আহ্বান জানিয়েছেন রাষ...

মাত্র ৩৮ বছরেই ১৫৬ মেয়ের ‘বাবা’ মামুন বিশ্বাস

মাত্র ৩৮ বছর বয়সেই ১৫৬ অসহায় ও দরিদ্র মেয়ের বিয়ের...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা