ছবি: সংগৃহীত
পরিবেশ

বায়ুদূষণে আজ ঢাকা সপ্তম

নিজস্ব প্রতিবেদক: বায়ুদূষণের তালিকায় আজ রাজধানী ঢাকার অবস্থান সপ্তম। এ দিন ঢাকার বায়ু সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর পর্যায়ে রয়েছে।

আরও পড়ুন: কাল থেকে ৩ দিনের সরকারি ছুটি

বুধবার (২৭ সেপ্টেম্বর) সকাল ৯ টা ২৭ মিনিটে বিশ্বব্যাপী বায়ুর মান পর্যবেক্ষণকারী সংস্থা এয়ার কোয়ালিটি ইনডেক্সের (আইকিউএয়ার) সূচক থেকে এ তথ্য জানা যায়।

বায়ুদূষণের তালিকায় শীর্ষে থাকা পাকিস্তানের করাচি শহরের স্কোর ১৯৩। অর্থাৎ সেখানকার বায়ু অস্বাস্থ্যকর পর্যায়ে রয়েছে। দ্বিতীয় অবস্থানে রয়েছে কুয়েতের কুয়েত সিটি। শহরটির স্কোর ১৬৪। অর্থাৎ সেখানকার বায়ুর মানও অস্বাস্থ্যকর। তৃতীয় স্থানে রয়েছে পাকিস্তানের লাহোর।

আরও পড়ুন: নভেম্বরের প্রথম সপ্তাহে তফসিল

এ তালিকায় ষষ্ঠ নম্বরে রয়েছে ভারতের দিল্লি। রাজধানী ঢাকা এ দিন ১৩২ স্কোর নিয়ে তালিকায় ৭ নম্বরে রয়েছে। অর্থাৎ ঢাকার বায়ু আজ সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর। বিশেষ করে যাদের ফুসফুসজনিত রোগ ও অ্যাজমার সমস্যা রয়েছে, তাদের জন্য।

আইকিউএয়ারের সূচক অনুযায়ী, স্কোর ০-৫০ এর মধ্যে থাকলে বায়ুর মান ভালো বলে বিবেচিত হয়। ৫১-১০০ হলে মাঝারি বা সহনীয় ধরা হয় বায়ুর মান।

আরও পড়ুন: পাইকারিতে দাম কমেছে ৪০ টাকা

এছাড়া সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর হিসেবে বিবেচিত হয় ১০১-১৫০ স্কোর। ১৫১-২০০ পর্যন্ত অস্বাস্থ্যকর হিসেবে বিবেচিত হয়। স্কোর ২০১-৩০০ হলে খুবই অস্বাস্থ্যকর বলে বিবেচনা করা হয়। ৩০১-এর বেশি হলে তা দুর্যোগপূর্ণ বলে বিবেচিত হয়।

সুইজারল্যান্ড ভিত্তিক বায়ুর মান পর্যবেক্ষণকারী প্রযুক্তি প্রতিষ্ঠান আইকিউএয়ার নিয়মিত দূষিত বাতাসের শহরের তালিকা প্রকাশ করে। বাতাসের মান নিয়ে তৈরি এই লাইভ বা তাৎক্ষণিক একিউআই সূচক একটি নির্দিষ্ট শহরের বাতাস কতটা নির্মল বা দূষিত, সে সম্পর্কে মানুষকে তথ্য দিয়ে সতর্ক করে থাকে।

আরও পড়ুন: রুয়েটে ক্লাস শুরু ৩০ সেপ্টেম্বর

প্রসঙ্গত, চলতি বছরের জানুয়ারিতে ঢাকায় সবচেয়ে বেশি সংখ্যক দিন দুর্যোগপূর্ণ বাতাসের মধ্যে কাটিয়েছে নগরবাসী। ঐ মাসে মোট ৯ দিন রাজধানীর বাতাসের মান দুর্যোগপূর্ণ ছিল, যা গত ৭ বছরের মধ্যে সর্বোচ্চ।

ক্রমবর্ধমান বায়ুদূষণের কারণে দক্ষিণ এশিয়া বিশ্বের অন্যতম দূষিত অঞ্চলে পরিণত হয়েছে। সম্প্রতি এক প্রতিবেদনে দক্ষিণ এশিয়ার বিভিন্ন দেশে জন প্রতি ৫ বছরেরও বেশি আয়ু কমতে পারে বলে আশঙ্কা প্রকাশ করা হয়েছে।

সান নিউজ/এনজে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

গ্রাহকের টাকা আত্মসাতের অভিযোগে ব্যাংক কর্মকর্তা গ্রেপ্তার

মুন্সীগঞ্জের শ্রীনগরে গ্রাহকদের বেশি সুদ দেওয়ার প্রলোভন দেখিয়ে বিপুল পরিমাণ অ...

বাড়লো ফার্নেস অয়েলের দাম ঘোষণা, রাত ১২টা থেকেই কার্যকর

বিদ্যুৎকেন্দ্র ও ভারী শিল্পে ব্যবহৃত জ্বালানি ফার্...

ইয়ামাল ঝড়ে তছনছ ক্রোয়েশিয়া

উয়েফা নেশনস লিগের হাইভোল্টেজ ম্যাচে বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন স্পেন নিজেদের চ...

ডেঙ্গুতে চলতি বছরে প্রাণহানি বেড়ে ২৪৫

দেশজুড়ে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ছয়জনের...

দিল্লিতে বাংলাদেশসহ ১১ দেশের মার্কিন রাষ্ট্রদূতদের বৈঠক

ভারতের রাজধানী দিল্লিতে দক্ষিণ ও মধ্য এশিয়ার বিভিন্ন দেশে নিযুক্ত মার্কিন রাষ...

বাড়লো ফার্নেস অয়েলের দাম ঘোষণা, রাত ১২টা থেকেই কার্যকর

বিদ্যুৎকেন্দ্র ও ভারী শিল্পে ব্যবহৃত জ্বালানি ফার্...

ডেঙ্গুতে চলতি বছরে প্রাণহানি বেড়ে ২৪৫

দেশজুড়ে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ছয়জনের...

ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় ৬ মৃত্যু, হাসপাতালে ১,৯৪৮

দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আরও ছয়জনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতু...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা