ছবি: সংগৃহীত
পরিবেশ

আজ বিশ্ব নদী দিবস

নিজস্ব প্রতিবেদক: আজ বিশ্ব নদী দিবস। প্রতি বছর সেপ্টেম্বর মাসের ৪র্থ রোববার দিবসটি পালন করা হয়। এবার বিশ্ব নদী দিবসের প্রতিপাদ্য- ‘রাইটস অব রিভার’।

আরও পড়ুন: বিশ্ব শান্তি দিবস

রোববার (২৪ সেপ্টেম্বর) বিশ্বের অন্যান্য দেশের মতো বাংলাদেশেও দিবসটি নানা আয়োজনে পালিত হচ্ছে। সরকারি-বেসরকারি পর্যায়ে দিবসটি উপলক্ষে বিভিন্ন কর্মসূচি আয়োজন করা হয়েছে।

গত পঞ্চাশ বছরে দেশের নদ-নদীর সংখ্যা প্রায় অর্ধেকের নিচে নেমে এসেছে। পানি উন্নয়ন বোর্ডের তালিকায় থাকা মোট ৩৮৩ টি নদীর অনেকগুলোর অবস্থাও বর্তমানে সংকটাপন্ন।

আরও পড়ুন: আন্তর্জাতিক গণতন্ত্র দিবস

দূষণ ও ভূমিদস্যুদের আগ্রাসন ছাড়াও অপরিকল্পিত শিল্পায়ন, নগরায়ন, আবাসন এবং সেতু, কালভার্ট ও স্লুইস গেট নির্মাণের কারণে ছোট-বড় আরও অনেক নদীর অস্তিত্ব আজ বিপন্ন হচ্ছে।

উচ্চ আদালতের নির্দেশে নদ-নদী ও প্রাকৃতিক খাল রক্ষায় জাতীয় নদী রক্ষা কমিশন গঠন করেছে সরকার। তবে প্রয়োজনীয় জনবল ও অন্যান্য সুবিধা না থাকায় যথাযথ দায়িত্ব পালন করতে পারছে না সংস্থাটি।

আরও পড়ুন: আন্তর্জাতিক সাক্ষরতা দিবস

উল্লেখ্য, নদী রক্ষায় সচেতনতা বাড়াতে ব্রিটিশ কলম্বিয়া ইনস্টিটিউট অব টেকনোলজি ১৯৮০ সাল থেকে প্রতি বছর সেপ্টেম্বর মাসের শেষ রোববার বিশ্ব নদী দিবস হিসেবে পালন করা শুরু করে।

২০০৫ সাল থেকে দিবসটি জাতিসংঘের বিভিন্ন সহযোগী সংস্থা পালন করছে। ২০১০ সালে বাংলাদেশে প্রথমবার ‘রিভারাইন পিপল’ নামের একটি সংস্থা এ দিবস পালন করে।

আরও পড়ুন: বিশ্ব আত্মহত্যা প্রতিরোধ দিবস

বিশেষজ্ঞরা বলেন, নগরায়নের ফলে আমাদের নদীগুলো হারিয়ে যাচ্ছে। পরিবেশ ধ্বংস করে কোনো কর্মকাণ্ড পরিচালনা করলে, তার ফলাফল শূন্যই থেকে যায়। আমরা ধীরে ধীরে নদী দূষণ ও দখল করছি। এখন যদি এসব বন্ধ করতে না পারি, তাহলে সামনে আমাদের দুর্দিন আসছে।

পরিবেশবাদী ও মানবাধীকারকর্মী সুলতানা কামাল জানান, আমাদের নদীগুলো দখল হয়ে যাচ্ছে। বিশেষ করে, ঢাকার ভেতরে তো নেই, এখন চারপাশেও নদী নেই। ক্ষমতার প্রভাবে মানুষ নদী দখল করছে। কিন্তু নদী তো জনজীবনের সাথে সম্পৃক্ত। এর বিরুদ্ধে আমাদের সোচ্চার হতে হবে।

সান নিউজ/এনজে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

মেসির ফ্রি-কিকে ইতিহাস, তবুও হতাশ মায়ামি

ক্যাম্পেওনস কাপের ফাইনালে ক্রুজ আজুলকে হারিয়ে ছন্দে ফেরার ইঙ্গিত দিয়েছিল ইন্ট...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

রাবি শিক্ষার্থীকে মারধর: রাতে রেলস্টেশনে ভাঙচুর

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) এক শিক্ষার্থীকে মারধরের প্রতিবাদে মধ্যরাতে রেল...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

বাবার বকুনিতে বাড়ি ছেড়ে ৭ দিন পর স্টেশনে আব্দুল্লাহ

রাজধানীর হাজারীবাগে পড়ালেখা নিয়ে বাবার বকুনি খেয়ে রাগ করে বাসা থেকে বের হয়ে য...

হামে আরও ২ মৃত্যু, প্রাণহানি ১০৬৫

দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও দুইজনের মৃত্যু হয়েছে। এ ন...

রাতে ১৩ অঞ্চলে ঝড়-বজ্রবৃষ্টির আভাস

রাত ১টার মধ্যে দেশের ১৩ অঞ্চলের ওপর দিয়ে বজ্রসহ ঝড়-বৃষ্টির আভাস দিয়েছে বাংলাদ...

চট্টগ্রাম-৩ আসনের সাবেক এমপি মাহফুজুর রহমান গ্রেপ্তার

চট্টগ্রাম-৩ (সন্দ্বীপ) আসনের সাবেক সংসদ সদস্য মাহফুজুর রহমান মিতাকে গ্রেপ্তার...

ধানমন্ডি লেক থেকে ভাসমান মরদেহ উদ্ধার

রাজধানীর ধানমন্ডি লেক থেকে জাভেদ আহম্মেদ (৫১) নামে এক ব্যক্তির ভা...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা