ছবি: সংগৃহীত
শিক্ষা

আজ আন্তর্জাতিক সাক্ষরতা দিবস

নিজস্ব প্রতিবেদক: আজ আন্তর্জাতিক সাক্ষরতা দিবস। ইউনেসকো কর্তৃক নির্ধারিত সাক্ষরতা দিবসের এবারের প্রতিপাদ্য- ‘পরিবর্তনশীল ও শান্তিপূর্ণ সমাজ গঠনে সাক্ষরতার প্রসার’। বিশ্বের অন্যান্য দেশের মতো বাংলাদেশেও দিবসটি উপলক্ষে নানা কর্মসূচি হাতে নেওয়া হয়েছে।

আরও পড়ুন: বিশ্ব প্রবীণ নাগরিক দিবস

শুক্রবার (৮ সেপ্টেম্বর) ঢাকাসহ দেশের সব মহানগর ও জেলা পর্যায়ে সাক্ষরতা দিবসের নানা কর্মসূচি পালন করা হবে।

দিবসটি উপলক্ষে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা পৃথক বাণী দিয়েছেন। দিবসটির তাৎপর্য ও গুরুত্ব তুলে ধরে এ দিন বিশেষ ক্রোড়পত্র প্রকাশ করা হবে।

আরও পড়ুন: বিশ্ব মশা দিবস

এছাড়া বাংলাদেশ বেতার, বাংলাদেশ টেলিভিশন ও বেসরকারি টেলিভিশন চ্যানেলে আলোচনাসহ মোবাইল ফোনে সচেতনতামূলক এসএমএস পাঠানো হবে।

সাক্ষরতা দিবস উপলক্ষে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় দিনব্যাপী কর্মসূচি গ্রহণ করেছে।

আরও পড়ুন: ভয়াল গ্রেনেড হামলা দিবস

আজ সকাল সাড়ে ৯ টায় রাজধানীর তেজগাঁওয়ে উপানুষ্ঠানিক শিক্ষা ব্যুরোর (বিএনএফই) প্রধান কার্যালয়ে দিবসটি উপলক্ষে আলোচনা সভার আয়োজন করা হয়েছে। এ সভায় প্রধান অতিথি উপস্থিত থাকবেন প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী মো. জাকির হোসেন।

১৯৬৫ সালের ১৭ নভেম্বর জাতিসংঘ শিক্ষা, বিজ্ঞান ও সংস্কৃতি সংস্থা (ইউনেসকো) ৮ সেপ্টেম্বরকে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস হিসেবে ঘোষণা করে। ব্যক্তি, গোষ্ঠী ও সমাজের মধ্যে শিক্ষার প্রয়োজনীয়তা এবং তাৎপর্য তুলে ধরার লক্ষ্যে দিবসটি পালন করা হয়ে থাকে।

আরও পড়ুন: আন্তর্জাতিক আদিবাসী দিবস

পরের বছর বিশ্বে প্রথমবারের মতো আন্তর্জাতিক সাক্ষরতা দিবস উদযাপন করা হয়। দিবসটি উদযাপনের মধ্য দিয়ে প্রতিবছর আন্তর্জাতিক অঙ্গনে বিভিন্ন দেশের সাক্ষরতা ও বয়স্ক শিক্ষার অবস্থা তুলে ধরা হয়।

১৯৭২ সালে প্রণীত সংবিধানের ১৭ নম্বর অনুচ্ছেদে বাংলাদেশে নিরক্ষরতা দূরীকরণ এবং শিক্ষাকে অবৈতনিক ও বাধ্যতামূলক হিসেবে ঘোষণা করা হয়। সে বছরই সাক্ষরতা বিস্তারে স্বাধীন বাংলাদেশে প্রথমবারের মতো সাক্ষরতা দিবস উদযাপিত হয়।

আরও পড়ুন: বিশ্ব বাঘ দিবস

পরের বছর ঠাকুরগাঁওয়ে সাক্ষরতা অভিযান শুরু হয়। সে সময় আন্তর্জাতিক সাক্ষরতা দিবসের প্রধান অনুষ্ঠানটিও হয় ঠাকুরগাঁওয়ে। এ দিন ঠাকুরগাঁওয়ের কচুবাড়ী-কৃষ্টপুর গ্রামকে বাংলাদেশের প্রথম নিরক্ষরতামুক্ত গ্রাম হিসেবে ঘোষণা করা হয়।

প্রসঙ্গত, দেশে বর্তমানে সাক্ষরতার হার ৭৬.০৮ শতাংশ। ২০২২ সালের সেপ্টেম্বরে এ হার ছিল ৭৪.৬৬ শতাংশ। সে হিসাবে, গত এক বছরে দেশে সাক্ষরতার হার ১.৪২ শতাংশ বেড়েছে।

সান নিউজ/এনজে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ইউপি নির্বাচন ঘিরে হামলা-সংঘর্ষ, গুলিবিদ্ধ ৫, আহত একাধিক

আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচন সামনে রেখে মুন্সীগঞ্জ...

শেখ হাসিনা, ইনু, নানক, বেনজীরসহ ৪১ জনের বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানি আজ

রাজধানীর মতিঝিলের শাপলা চত্বরে হেফাজতে ইসলামের সমা...

আইপিএলের নিলামে মোস্তাফিজসহ ৭ টাইগার তারকা

গত আসরে কলকাতা নাইট রাইডার্সের স্কোয়াডে অন্তর্ভুক্তি এবং পরবর্তীতে আকস্মিক ব...

ডিসেম্বরের মধ্যেই মালয়ে‌শিয়ায় কর্মী পাঠানো শুরুর আশা সরকারের

বন্ধুরাষ্ট্র মালয়েশিয়ায় কর্মী প্রেরণের জন্য এখন পর...

তুর্কি প্রেসিডেন্টের নৈশভোজে অংশ নিলেন প্রধানমন্ত্রী ও ডা. জুবাইদা

তুর্কি প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান ও ফার্স্ট...

নির্বাচনের আগের প্রতিশ্রুতিই এখন বাস্তবায়ন হচ্ছে : প্রেস সচিব

তুরস্কের আন্তালিয়ায় অনুষ্ঠিত জলবায়ু সম্মেলন শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্র...

জেনসেন হুয়াংয়ের পতনের পেছনে আরও এক ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে !

প্রযুক্তি দুনিয়ার অন্যতম প্রভাবশালী মুখ জেনসেন হুয়াংয়ের বিদায়ের ঘটনায় নত...

মাইক্রোসফটের সেবায় বিপর্যয়, বিশ্বজুড়ে ভোগান্তিতে লাখো ব্যবহারকারী

বিশ্বের বিভিন্ন দেশে মাইক্রোসফটের একাধিক অনলাইন সেবা একযোগে বিকল হয়ে যাওয়ায...

স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্যের পর তদন্তের নিরপেক্ষতা নিয়ে সংশয় থাকবে : নুসরাত তাবাসসুম

কুষ্টিয়ায় নিজের পৈতৃক বাড়িতে লাগা আগুনের তদন্ত কতটা নিরপেক্ষ হবে, তা নিয়ে...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা