সংগৃহীত
শিক্ষা

একাদশে ভর্তির নিশ্চায়ন শুরু কাল

নিজস্ব প্রতিবেদক: একাদশ শ্রেণিতে ভর্তিতে ১ম ধাপে যোগ্য শিক্ষার্থীদের ফল প্রকাশ করা হয়েছে গত মঙ্গলবার (৫ সেপ্টেম্বর)। এতে ভর্তির জন্য ১২ লাখ ৬১ হাজার ৭৯৭ জন পরীক্ষার্থী নির্বাচিত হয়েছেন। নির্বাচিত প্রার্থীরা ৭-১০ সেপ্টেম্বর নিশ্চায়নের সুযোগ পাবেন। এর মধ্যে যারা নিশ্চায়ন করবে না তাদের ফল বাতিল হয়ে যাবে। নতুন করে আবার আবেদন করতে হবে।

আরও পড়ুন: কল্পনা শক্তিকে বাঁচিয়ে রাখতে বই পড়তে হবে

আন্তঃশিক্ষাবোর্ডের কর্মকর্তারা বলেছেন, অনেকেই পছন্দের কলেজ পায়নি বলে নিশ্চায়ন নিয়ে ধোঁয়াশায় রয়েছে। এটা পরিষ্কার হওয়ার প্রয়োজন। উদাহরণ দিয়ে জানান, একজন শিক্ষার্থীর ১ম পছন্দ ছিল ঢাকা কলেজ। কিন্তু সে ৩য় পছন্দ অন্য কোন কলেজ পেয়েছেন। এখন তাকে এই কলেজের নিশ্চায়ন করে মাইগ্রেশনের জন্য অপেক্ষা করতে হবে।

এখন যদি কেউ নিশ্চায়ন না করে তবে তার মাইগ্রেশনের অপশন বন্ধ হয়ে যাবে। তাকে নতুন করে আবেদন করতে হবে। এতে ৩য় যে কলেজ পেয়েছিল সেটি না পেতে পারে। এতে তার দুই কূলই হারাতে হবে।

আরও পড়ুন: পুরোনো রুটিনে ফিরছে পরীক্ষা

ঢাকা শিক্ষাবোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর আবুল বাসার জানান, ১ম ধাপে যারা নির্বাচিত হয়েছেন অবশ্যই তাকে নিশ্চায়ন করতে হবে ও সেটি ৭-১০ সেপ্টেম্বরের মধ্যেই। এর মধ্যে নিশ্চায়ন না করলে তার আবেদন বাতিল হয়ে যাবে ও তিনি মাইগ্রেশন থেকে বঞ্চিত হবেন।

১ম ধাপে ১২ লাখ ৬১ হাজার ৭৯৭ জন পরীক্ষার্থী নির্বাচিত হয়েছেন। আবেদন করেও নির্বাচিত হতে পারেননি ৪৫ হাজার ১৮৩ জন। ১ম ধাপে প্রায় ১৩ লাখ ৭ হাজার শিক্ষার্থী বিভিন্ন কলেজ মাদরাসায় ভর্তির আবেদন করেছিলেন। চলতি বছর এসএসসি ও সমমান পরীক্ষায় উত্তীর্ণ হয়েছিলেন ১৬ লাখ ৪১ হাজার ১৪০ জন।

আরও পড়ুন: শিক্ষার্থীদের দাবি মেনে নিলো ঢাবি প্রশাসন

বোর্ড কর্মকর্তারা বলেছেন, ১ম ধাপের ফল প্রকাশ হওয়ার পর ৭ থেকে ১০ সেপ্টেম্বর নিশ্চায়নের সুযোগ পাবে নির্বাচিত শিক্ষার্থীরা। এরপর ১২ থেকে ১৪ সেপ্টেম্বর দ্বিতীয় ধাপের আবেদন গ্রহণ করা হবে। ১ম মাইগ্রেশন ফল প্রকাশ করা হবে আগামী ১৬ সেপ্টেম্বর। ১৭ ও ১৮ সেপ্টেম্বর নির্বাচন নিশ্চায়নের সুযোগ পাবে দ্বিতীয় ধাপে নির্বাচিতরা।

২০ ও ২১ সেপ্টেম্বর ৩য় পর্যায়ের আবেদন নিয়ে আগামী ২৩ সেপ্টেম্বর ফল প্রকাশ করা হবে। আগামী ২৪ ও ২৫ সেপ্টেম্বর ৩য় ধাপের নির্বাচন নিশ্চায়ন চলবে। আর ২৬ সেপ্টেম্বর থেকে শুরু হয়ে ৫ অক্টোবর পর্যন্ত শিক্ষার্থীদের ভর্তি চলবে। ক্লাস শুরু হবে ৮ অক্টোবর থেকে। নির্বাচিত শিক্ষার্থীকে ৩৩৫ টাকা দিয়ে প্রাথমিকভাবে ভর্তি নিশ্চিত করতে হবে। আগে প্রাথমিক নিশ্চায়ন ফি ছিল মোট ৩২৮ টাকা।

সান নিউজ/এএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ঢাবি পপুলেশন সায়েন্সেস বিভাগের পুনর্মিলনী অনুষ্ঠিত

ঢাকা বিশ্ববিদ্যালয় পপুলেশন সায়েন্সেস বিভাগ অ্যালাম...

ফকির লালন সাঁইয়ের ১৩৬তম তিরোধান দিবস আজ

মরমি সাধক বাউল সম্রাট ফকির লালন সাঁইয়ের ১৩৬তম তিরো...

১০০ কেজি ওজনেই অভিনেত্রী হওয়ার সিদ্ধান্ত সারা আলি খানের

ছোটবেলা থেকেই অভিনেত্রী হওয়ার স্বপ্ন দেখতেন বলিউড তারকা সারা আলি...

জিম্বাবুয়ের বিপক্ষে আত্মবিশ্বাসী টাইগার অধিনায়ক লিটন

গত কিছুদিন ধরে ওয়ানডে ফরম্যাটে নিজেদের চিরচেনা ছন্দে নেই বাংলাদেশ ক্রিকেট দল...

সেনাবাহিনীর সুনাম নষ্টের অপচেষ্টা হয়েছে: প্রধানমন্ত্রী

বিভিন্ন সময়ে সেনাবাহিনীর ভাবমূর্তি ক্ষুণ্ন করার অপচেষ্টা হয়েছে বলে মন্তব্য কর...

অপুর রোমান্টিক ফটোশুট ভাইরাল, মুখ খুললেন অভিনেত্রী

দীর্ঘ ১৮ বছর পর আবারও একসঙ্গে আলোচনায় এসেছেন ঢালিউড অভিনেত্রী অপু বিশ্বাস ও অ...

১৬ বছর আগের ঘটনায় ফাঁসলেন রাখি সাওয়ান্ত

বলিউড অভিনেত্রী রাখি সাওয়ান্তের বিরুদ্ধে ২০১০ সালের একটি পুরোনো মামলায় জামিন...

চবি হিসাববিজ্ঞান সমিতির রজত জয়ন্তী ২০২৭ উদযাপনে ঢাকায় প্রস্তুতি সভা অনুষ্ঠিত

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) হিসাববিজ্ঞান সমিতির ২৫ বছরের গৌরবময় পথচলা উপলক্...

ঢাবিতে ১৬০ দৃষ্টি প্রতিবন্ধী শিক্ষার্থীকে সাদা ছড়ি ও আর্থিক সহায়তা প্রদান

ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ বি এম ও...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা