সারাদেশ

উখিয়ায় মাইক্রোবাসের ইঞ্জিন কভারে ১৪ হাজার পিস  ইয়াবা, চালক আটক

কক্সবাজার প্রতিনিধি

কক্সবাজারের উখিয়ায় মাইক্রোবাসে করে ইয়াবা পাচারের সময় ১৪ হাজার পিস ইয়াবাসহ এক চালককে আটক করেছে বিজিবি । এ সময় ইয়াবা পরিবহনে ব্যবহৃত মাইক্রোবাস, মোবাইল ফোন ও এলইডি ডিসপ্লে জব্দ করা হয়েছে।

শনিবার (২৮ নভেম্বর) সকালে টেকনাফ থেকে কক্সবাজারগামী একটি মাইক্রোবাস উখিয়ার ইমামের ডেইল বিজিবি চেকপোস্টে পৌঁছালে তল্লাশি চালিয়ে এসব ইয়াবা উদ্ধার করা হয়।

আটক চালকের নাম মো. রহমত উল্লাহ (৩৯)। তিনি টেকনাফের শাহপরীর দ্বীপ গ্রামের মো. ইয়াকুব আলীর ছেলে।

উখিয়া ৬৪ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. জহিরুল ইসলাম জানান, চেকপোস্টে তল্লাশির সময় মাইক্রোবাসের সামনের অংশে ইঞ্জিন কভারের নিচে অভিনব কায়দায় লুকানো অবস্থায় খাকি রঙের প্যাকেটে মোড়ানো নীল রঙের বায়ুরোধী প্যাকেট পাওয়া যায়। পরে সেখান থেকে ১৪ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়। উদ্ধারকৃত ইয়াবার আনুমানিক বাজারমূল্য ৪২ লাখ টাকা।

তিনি আরও জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক চালক শাহপরীর দ্বীপ থেকে ইয়াবাগুলো সংগ্রহ করে বেশি দামে বিক্রির উদ্দেশ্যে কক্সবাজারে নিয়ে যাচ্ছিলেন বলে স্বীকার করেছেন। মাইক্রোবাসটি বিস্তারিত তল্লাশি করে অন্য কোনো অবৈধ মালামাল পাওয়া যায়নি।

বিজিবি অধিনায়ক বলেন, মাদক সরবরাহকারী ও এর সঙ্গে জড়িত চোরাকারবারিদের শনাক্ত করে আইনের আওতায় আনতে গোয়েন্দা নজরদারি বাড়ানো হয়েছে।

সাননিউজ/বান্না

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

নতুন কমিটিতে ইউএনও সভাপতি, সদস্য সচিব মতলেবুর মঞ্জু

দীর্ঘদিন ধরে স্থবির হয়ে থাকা উলিপুর উপজেলা ক্রীড়া সংস্থার কার্যক্রম সচল করতে...

রায়পুরায় মরহুম আরাফাত রহমান কোকো স্মৃতি ফুটবলে ট্রেনিং স্পোর্টিং চ্যাম্পিয়ন

নরসিংদীর রায়পুরায় মরহুম আরাফাত রহমান কোকো স্মৃতি ফুটবল টুর্ণামেন্ট মেগা ফাইনা...

পঞ্চগড় ডায়াবেটিক সমিতির সফলতার ৩৩ বছর

পঞ্চগড়ে সাধারণ মানুষের স্বাস্থ্যসেবায় গুরুত্বপূর্ণ অবদান রেখে ৩৩ বছরের সফল পথ...

পাহাড়ী ও নৃতাত্ত্বিক জনগোষ্ঠীর আয়কর মওকুফ সরকারের ঐতিহাসিক সিদ্ধান্ত :পার্বত্যমন্ত্রী

পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী সাচিং প্রু জেরি বলেছেন, প্রধানম...

পঞ্চগড়ে চা চাষি সম্মেলন, কর্মশালা ও মিলন মেলা অনুষ্ঠিত

পঞ্চগড়ে চা চাষি, চা রোপন কৃষক,চা বাগান ও চা কারখানার মালিক এবং চা সংশ্লিষ্ট স...

কক্সবাজার উপজেলা পরিষদের পুকুরে গোসলে নেমে কিশোরের মৃত্যু

কক্সবাজার সদর উপজেলা পরিষদের পুকুরে গোসল করতে নেমে পানিতে ডুবে নিখোঁজ আবু গায়...

উখিয়ায় মাইক্রোবাসের ইঞ্জিন কভারে ১৪ হাজার পিস  ইয়াবা, চালক আটক

কক্সবাজারের উখিয়ায় মাইক্রোবাসে করে ইয়াবা পাচারের সময় ১৪ হাজার পিস ইয়াবাসহ এক...

চকরিয়ার বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ড, ১৫ ব্যবসায়ীর ক্ষতি ২ কোটি  টাকা

কক্সবাজারের চকরিয়া উপজেলার কাকারা ইউনিয়নের মাঝেরফাঁড়ি বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ড...

দেশে এক বছরে এইচআইভি শনাক্ত ২২ শতাংশ বৃদ্ধি, সমকামীর সংখ্যা অর্ধেক

দেশে এক বছরে নতুন করে এইচআইভি সংক্রমণ শনাক্তের সংখ্যা বেড়েছে ২২ শতাংশ। ২০২৫ স...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা