সারাদেশ

চকরিয়ার বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ড, ১৫ ব্যবসায়ীর ক্ষতি ২ কোটি  টাকা

মোহাম্মদ খোরশেদ হেলালী, কক্সবাজার

কক্সবাজারের চকরিয়া উপজেলার কাকারা ইউনিয়নের মাঝেরফাঁড়ি বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডে একাধিক দোকান পুড়ে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। এতে বাজার কমিটির তালিকা অনুযায়ী, ১৫ জন ব্যবসায়ীর আনুমানিক ২কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। তবে প্রাথমিকভাবে সামগ্রিক ক্ষয়ক্ষতির পরিমাণ প্রায় ২ কোটি টাকা বলে ধারণা করা হচ্ছে।

প্রাথমিকভাবে ২০ থেকে ২৫টি দোকান ক্ষতিগ্রস্ত হওয়ার কথা জানা গেলেও বাজার কমিটির প্রস্তুত করা তালিকায় ১৫ জন ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীর ক্ষয়ক্ষতির হিসাব উঠে এসেছে। বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে এ অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।

এদিকে মাঝেরফাঁড়ি বাজার কমিটির সভাপতি মোহাম্মদ শোয়াইবুল ইসলাম এম.এ অগ্নিকাণ্ডের বিস্তারিত তথ্য ও ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের তালিকা প্রকাশ করেছেন। একই সঙ্গে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের ঘুরে দাঁড়াতে সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান, জনপ্রতিনিধি, বিত্তবান ব্যক্তি ও মানবিক সংগঠনগুলোর প্রতি সহযোগিতার আহ্বান জানিয়েছেন।

অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা তাঁদের দীর্ঘদিনের ব্যবসাপ্রতিষ্ঠান ও পুঁজি হারিয়ে আর্থিক সংকটে পড়েছেন। তাঁদের ক্ষতি কাটিয়ে উঠতে সম্মিলিত সহযোগিতা প্রয়োজন বলে মনে করছেন স্থানীয়রা।

সাননিউজ/বান্না

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

নতুন কমিটিতে ইউএনও সভাপতি, সদস্য সচিব মতলেবুর মঞ্জু

দীর্ঘদিন ধরে স্থবির হয়ে থাকা উলিপুর উপজেলা ক্রীড়া সংস্থার কার্যক্রম সচল করতে...

রায়পুরায় মরহুম আরাফাত রহমান কোকো স্মৃতি ফুটবলে ট্রেনিং স্পোর্টিং চ্যাম্পিয়ন

নরসিংদীর রায়পুরায় মরহুম আরাফাত রহমান কোকো স্মৃতি ফুটবল টুর্ণামেন্ট মেগা ফাইনা...

পঞ্চগড় ডায়াবেটিক সমিতির সফলতার ৩৩ বছর

পঞ্চগড়ে সাধারণ মানুষের স্বাস্থ্যসেবায় গুরুত্বপূর্ণ অবদান রেখে ৩৩ বছরের সফল পথ...

পাহাড়ী ও নৃতাত্ত্বিক জনগোষ্ঠীর আয়কর মওকুফ সরকারের ঐতিহাসিক সিদ্ধান্ত :পার্বত্যমন্ত্রী

পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী সাচিং প্রু জেরি বলেছেন, প্রধানম...

পঞ্চগড়ে চা চাষি সম্মেলন, কর্মশালা ও মিলন মেলা অনুষ্ঠিত

পঞ্চগড়ে চা চাষি, চা রোপন কৃষক,চা বাগান ও চা কারখানার মালিক এবং চা সংশ্লিষ্ট স...

কক্সবাজার উপজেলা পরিষদের পুকুরে গোসলে নেমে কিশোরের মৃত্যু

কক্সবাজার সদর উপজেলা পরিষদের পুকুরে গোসল করতে নেমে পানিতে ডুবে নিখোঁজ আবু গায়...

উখিয়ায় মাইক্রোবাসের ইঞ্জিন কভারে ১৪ হাজার পিস  ইয়াবা, চালক আটক

কক্সবাজারের উখিয়ায় মাইক্রোবাসে করে ইয়াবা পাচারের সময় ১৪ হাজার পিস ইয়াবাসহ এক...

চকরিয়ার বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ড, ১৫ ব্যবসায়ীর ক্ষতি ২ কোটি  টাকা

কক্সবাজারের চকরিয়া উপজেলার কাকারা ইউনিয়নের মাঝেরফাঁড়ি বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ড...

দেশে এক বছরে এইচআইভি শনাক্ত ২২ শতাংশ বৃদ্ধি, সমকামীর সংখ্যা অর্ধেক

দেশে এক বছরে নতুন করে এইচআইভি সংক্রমণ শনাক্তের সংখ্যা বেড়েছে ২২ শতাংশ। ২০২৫ স...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা