সংগৃহীত
শিক্ষা

কারিগরি শিক্ষা অধিদপ্তরের ই-নথি কার্যক্রম বন্ধ

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ কারিগরি শিক্ষা অধিদপ্তরের আওতাধীন সকল প্রতিষ্ঠানকে ই-নথি থেকে ডি-নথিতে মাইগ্রেশন এর কাজ চলমান রয়েছে। আজ (৯ নভেম্বর) থেকে শুরু করে আগামী ১৪ নভেম্বর পর্যন্ত নথি মাইগ্রেশনের এ প্রক্রিয়া চলমান থাকবে। এ সময়কালে ই-নথি কার্যক্রম বন্ধ থাকবে বলে জানিয়েছে অধিদপ্তর।

আরও পড়ুন: নোবিপ্রবির চলন্ত বাসে হামলা

বুধবার ( ৯ নভেম্বর) কারিগরি শিক্ষা অধিদপ্তর এ সংক্রান্ত একটি বিজ্ঞপ্তি প্রকাশ করে। অধিদপ্তরের পরিচালক (প্রশাসন) প্রকৌশলী মো. জয়নাল আবেদীন এতে সই করেছেন।

বিজ্ঞপ্তিতে বলা হয়, স্মার্ট বাংলাদেশ বিনির্মাণের লক্ষ্যে নথি সিস্টেমকে আরও বেশি গতিশীল ও আধুনিক করতে ডিজিটাল নথিতে রূপান্তর করা হয়েছে। এই লক্ষ্য বাস্তবায়নে পরিকল্পনা নিয়েছে এটুআই। পরিকল্পনা অনুযায়ী আগামী ৯-১৪ নভেম্বর পর্যন্ত ই-নথি থেকে ডি-নথিতে মাইগ্রেশন কাজ চলমান থাকবে ও এ সময়কালে ই-নথি কার্যক্রম বন্ধ থাকবে।

আরও পড়ুন: অনার্স চতুর্থ বর্ষের ফল প্রকাশ

এতে আরও বলা হয়েছে, মাইগ্রেশন কাজ চলাকালীন ই-নথি সিস্টেমে লগইন করা যাবে না ও ই-নথি থেকে প্রস্তুতকৃত কোনো খসড়া বা জারির অপেক্ষমাণ কোনো পত্র রাখা যাবে না। ফলে ৮ নভেম্বরের মধ্যে ই-নথিতে সকল পেন্ডিং কাজ নিষ্পন্ন করার জন্য অনুরোধ করা হলো।

সান নিউজ/এএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রাজারহাটে জমিতে লাউ চাষ করে লাভবান দছিজল

কুড়িগ্রামের রাজারহাট উপজেলার উমর মজিদ ইউনিয়নের ফকি...

সশস্ত্র বাহিনী দিবসে শিখা অনির্বাণে রাষ্ট্রপতির শ্রদ্ধা

সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে মহান মুক্তিযুদ্ধে আত্মোৎসর্গকারী বীর শহিদদের প্রত...

সশস্ত্র বাহিনী দিবসে প্রধানমন্ত্রীর সঙ্গে তিন বাহিনী প্রধানের সাক্ষাৎ

সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে প্রধানমন্ত্রী তারেক রহমান-এর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ...

রাজশাহীতে নবায়নযোগ্য জ্বালানি ও ন্যায্য জ্বালানি রূপান্তর নিয়ে আলোচনা

আর্থ-সামাজিক সমৃদ্ধি অর্জনে নবায়নযোগ্য জ্বালানির ভ...

খাবারের যে ৭ ভুলে বাড়ছে বুক জ্বালাপোড়া

পাকস্থলীর অ্যাসিড যখন খাদ্যনালীতে উঠে আসে, তখন তৈরি হয় অ্যাসিডিটি বা অ্যাসিড...

আলু প্রদর্শনী প্রকল্পে অনিয়মের অভিযোগ, সুবিধাবঞ্চিত কৃষকরা

নওগাঁর রাণীনগরে সরকার থেকে নেওয়া কৃষকদের জন্য ফল ও...

নওগাঁয় গ্যাস সিলিন্ডারের আগুনে দগ্ধ স্বামী-স্ত্রীর মৃত্যু

নওগাঁর সাপাহার উপজেলায় এলপিজি গ্যাস সিলিন্ডার থেকে...

ভোলায় ২১৮ বস্তা সার জব্দ, সরকারি দরে কৃষকদের কাছে বিক্রি

ভোলায় অবৈধভাবে পাচারের অভিযোগে জব্দ করা ২১৮ বস্তা...

এবার জয়পুরহাটের নান্দাইল দীঘির পাড়ে ‘ইত্যাদি’

দেশের নানা প্রান্তে ছুটে চলার ধারাবাহিকতায় জনপ্রিয় ম্যাগাজিন অনুষ্ঠান &lsquo...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা