ছবি: সংগৃহীত
শিক্ষা

মনপুরায় শেলিনা চৌধুরীকে সংবর্ধনা প্রদান

ভোলা প্রতিনিধি: প্রাথমিক শিক্ষার অগ্রগতি ও মানোন্নয়নে বিশেষ অবদানের জন্য ভোলা জেলার পরে বিভাগীয় পর্যায়ে শ্রেষ্ঠ উপজেলা চেয়ারম্যান ও প্রাথমিক শিক্ষা পদক-২০২৩ প্রাপ্ত হওয়ায় মনপুরা উপজেলা পরিষদ চেয়ারম্যান শেলিনা আকতার চৌধুরীকে সংবর্ধনা প্রদান করা হয়েছে।

আরও পড়ুন: ভোলায় কমিউনিটি পুলিশিং ডে পালিত

এর আগে বরিশাল বিভাগের ৪১ টি উপজেলার মধ্যে মনপুরা উপজেলা পরিষদের চেয়ারম্যান শেলিনা আকতার চৌধুরীকে শ্রেষ্ঠ উপজেলা চেয়ারম্যান নির্বাচিত করা হয়।

রোববার (৫ নভেম্বর) দুপুরে মনপুরা অফিসার্স ক্লাবের উদ্যোগে এ সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়।

আরও পড়ুন: আমরা জানি কারা আগুন লাগাচ্ছে

সংবর্ধনা অনুষ্ঠানের সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার জহিরুল ইসলাম। উপজেলা পল্লী উন্নয়ন অফিসার ও অফিসার্স ক্লাবের সাধারণ সম্পাদক মোঃ মাহতাব উদ্দিন অপু ভূঁইয়ার সঞ্চালনায় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংবর্ধিত উপজেলা পরিষদ চেয়ারম্যান শেলিনা আকতার চৌধুরী।

অনুষ্ঠানে প্রথমে প্রধান অতিথিকে ফুল দিয়ে বরণ করেন অফিসার্স ক্লাবের নের্তৃবৃন্দ।

সভায় বক্তব্য রাখেন মনপুরা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ জহিরুল ইসলাম, উপজেলা আ’লীগ সহ-সভাপতি এ কে এম শাহজাহান, প্রাথমিক শিক্ষা অফিসার মোঃ মিজানুর রহমান, প্রেসক্লাব সভাপতি মোঃ আলমগীর হোসেন, প্রাণিজ সম্পদ কর্মকর্তা ডা. মোঃ আবুবক্কর ছিদ্দিক।

আরও পড়ুন: গণপরিবহন সংকটে ভোগান্তিতে যাত্রীরা

এ সময় হাজির হাট ইউপি চেয়ারম্যান মোঃ নিজামউদ্দিন হাওলাদারসহ সকল অফিসার্স ক্লাবের সদস্যবৃন্দ, স্থানীয় জনপ্রতিনিধি, গণ্যমান্য ব্যক্তিবর্গ ও সাংবাদিক উপস্থিত ছিলেন।

শিক্ষার মানোন্নয়ন, শিশুদের ঝরে পড়া রোধ, বিদ্যালয়ের অবকাঠামোগত উন্নয়ন, সরকারি ও ব্যক্তিগত তহবিল থেকে সহযোগিতা, শিশুদের বিদ্যালয়মুখী করার লক্ষ্যে শিক্ষার্থীদের ক্রীড়াসামগ্রী ক্রয়, অতিরিক্ত শ্রেণিকক্ষ নির্মাণে সহযোগিতা, বিদ্যালয়ে শহীদ মিনার স্থাপন, শিক্ষার্থীদের পড়াশুনার তদারকি করার স্বীকৃতিস্বরূপ শেলিনা চৌধুরী বিভাগীয় পর্যায়ে শ্রেষ্ঠ উপজেলা পরিষদ চেয়ারম্যান নির্বাচিত করা হয়েছে।

আরও পড়ুন: ইসির মুখপাত্র হবেন সচিব

এছাড়া গত ২১ সেপ্টেম্বর ভোলা জেলা প্রাথমিক শিক্ষা পদক ২০২৩-এ ভোলা জেলা শ্রেষ্ঠ উপজেলা চেয়ারম্যান নির্বাচিত হন মনপুরা উপজেলা চেয়ারম্যান শেলিনা আকতার চৌধুরী।

এ সময় শেলিনা আকতার চৌধুরী বলেন, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ডিজিটাল বাংলাদেশ বিনির্মাণে রূপকল্প ভিশন-২০৪১ ও দেশকে স্মার্ট বাংলাদেশ হিসেবে গড়ে তুলতে যেন অগ্রণী ভূমিকা রাখতে পারেন, এর জন্য আমি কাজ করে যাচ্ছি।

সান নিউজ/এনজে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

মুন্সীগঞ্জ কারাগারে অসুস্থ দীপু মনি, পাঠানো হলো ঢাকা মেডিকেলে

মুন্সীগঞ্জ জেলা কারাগারে বন্দি সাবেক সমাজকল্যাণ, শিক্ষা ও পররাষ্ট্রমন্ত্রী ডা...

ঝড়-বৃষ্টির সতর্কতা: ১১ অঞ্চলে ৬০ কিমি বেগে ঝোড়ো হাওয়া

দেশের বিভিন্ন অঞ্চলে আবারও আবহাওয়ার পরিবর্তনের আভাস দিয়েছে বাংলাদেশ আবহাওয়া অ...

পদ্মা সেতুর ৪ বছরে টোল আদায় ৩,৩৯২ কোটি টাকা

যোগাযোগ ব্যবস্থার মাইল ফলক হিসেবে ৪ বছরে পদ্মা সেতুর টোল আদায় হয়েছে ৩ হাজার ৩...

প্রধানমন্ত্রীর নতুন অর্থনৈতিক রোডম্যাপ: তিন ধাপের পরিকল্পনা

দেশের অর্থনীতিকে দীর্ঘমেয়াদি ভিত্তির ওপর দাঁড় করাতে পুনরুদ্ধার, উত্তরণ এবং পু...

হারারে টেস্টে লড়াই জমাচ্ছে জিম্বাবুয়ে, ১০০ রানে থামাতে চায় বাংলাদেশ

হারারে টেস্টের প্রথম দিনে ব্যাটিং ব্যর্থতায় বড় চাপে পড়ে গেছে বাংলাদেশ দল। মাত...

জার্মানিকে হারিয়ে ছুটির আনন্দে প্যারাগুয়ে

বিশ্বকাপ ২০২৬-এর নকআউট পর্বে অন্যতম বড় অঘটনের জন্ম দিল প্যারাগুয়ে। চারবারের ব...

নকআউটের আগে সুখবর পেল আর্জেন্টিনা

বিশ্বকাপ ২০২৬-এর নকআউট পর্ব শুরুর আগে বড় স্বস্তির খবর পেল বর্তমান চ্যাম্পিয়...

আর্জেন্টিনাকেই সেরা মানছেন মোরিয়াসু

বিশ্বকাপ ২০২৬-এর নকআউট পর্বে শক্তিশালী ব্রাজিলের বিপক্ষে দারুণ লড়াই করেও শেষ...

দোহায় যুক্তরাষ্ট্র-ইরান বৈঠক , তেহরানের ভিন্ন সুর

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ঘোষণা দিয়েছেন, আগামী মঙ্...

মুন্সীগঞ্জে অপহরণ মামলার ‘মাস্টারমাইন্ড’সহ আরও দুই আসামি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে আলোচিত অপহরণ ও ৪ লাখ টাকা মুক্তিপণ দাবির মামলায় মূল পরিকল্পনাকারী...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা