ছবি: সংগৃহীত
সারাদেশ

ভোলায় কমিউনিটি পুলিশিং ডে পালিত

ভোলা প্রতিনিধি: ‘পুলিশ জনতা ঐক্য করি, স্মার্ট বাংলাদেশ গড়ে তুলি’ এ প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে ভোলায় কমিউনিটি পুলিশিং ডে পালন করা হয়েছে।

আরও পড়ুন: উত্তরায় বিস্ফোরণে ৩ পুলিশ আহত

এ উপলক্ষে শনিবার (৪ নভেম্বর) সকালে জেলা পুলিশের উদ্যোগে শহরের পুলিশ সুপার কার্যলয়ের সামনে থেকে র‌্যালি বের হয়ে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে জেলা পরিষদ মিলনায়তনে গিয়ে শেষ হয়।

এর আগে সকালে জেলা পুলিশ সুপার কার্যলয়ের সামনে বেলুন ও পায়রা উড়িয়ে কর্মসূচির উদ্বোধন করেন ভোলা জেলা পুলিশ সুপার মাহিদুজ্জামান। পরে জেলা পরিষদ মিলনায়তনে কমিউনিটি পুলিশিং ডে উপলক্ষ্যে এক আলোচনা সভার আয়োজন করা হয়।

আরও পড়ুন: অস্ট্রেলিয়ায় বিমান বিধ্বস্ত, নিহত ৩

এতে ভোলা জেলা পুলিশ সুপার মাহিদুজ্জামানের সভাপতিত্বে ভার্চুয়ালি সংযুক্ত থেকে প্রধান অতিথির বক্তব্য রাখেন ভোলা-০১ আসনের সংসদ সদস্য তোফায়েল আহমেদ।

এ সময় বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন- ভোলা জেলা প্রশাসক আরিফুজ্জামান, জেলা আওয়ামী লীগের সভাপতি ফজলুল কাদের মজনু, অতিরিক্ত পুলিশ সুপার আছাদুজ্জামান, অতিরিক্ত পুলিশ সুপার প্রশাসন মো. মামুন আর রশিদ, জেলা আওয়ামী লীগের সিনিয়র যুগ্ম-সাধারণ সম্পাদক জহুরুল ইসলাম নকীব, যুগ্ম-সাধারণ সম্পাদক মোহাম্মদ ইউনুছ, ভোলা সদর উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মো. আজিজুল ইসলাম প্রমুখ।

অনুষ্ঠানটি সঞ্চলনা করেন অতিরিক্ত পুলিশ সুপার সদর সার্কেল রিপন চন্দ্র সরকার। এ সময় বিভিন্ন পেশার মানুষ উপস্থিত ছিলেন।

আরও পড়ুন: পরিস্থিতি নিয়ন্ত্রণে বিজিবি মোতায়েন

বক্তরা বলেন, স্থানীয় জনগন, কমিউনিটির সদস্য, সুশীল সমাজ ও জনপ্রতিনিধিদের সমন্বয়ে যৌথ অংশীদারিত্বের মাধ্যমে পুলিশের কার্যক্রম পরিচালনা করা হয়। কমিউনিটি পুলিশিং এর মাধ্যমে ছোট ছোট অপরাধগুলো স্থানীয়ভাবে সমাধান করা হয়।

কমিউনিটি পুলিশিং কার্যক্রম জনগনের সাথে সেতু বন্ধন হয়ে কাজ করছে। এখন পুলিশকে ভয় না পেয়ে যৌথভাবে অপরাধ দমনে কাজ করছে তারা।

সভায় বক্তারা কর্মদক্ষতার ভিত্তিতে এলাকার আইনশৃঙ্খলা এবং অপরাধ দমনে সকলকে একযোগে কাজ করার আহ্বান জানান। এছাড়া শহরে-গ্রামে,পাড়া-মহল্লায় মাদক, সন্ত্রাস, ইভটিজিং ও কিশোর গ্যাং এর বিরুদ্ধে কমিউনিটি পুলিশিং এর সদস্যদের প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানান।

আরও পড়ুন: বনশ্রীতে বাসে আগুন, দগ্ধ চালক

অনুষ্ঠানে কমিউনিটি পুলিশিং এর কার্যক্রমকে আরও তরান্বিত ও বেগবান করার লক্ষ্যে শ্রেষ্ঠ কমিউনিটি পুলিশিং অফিসার ও সদস্যদের পুরস্কৃত করা হয়।

এ সময় কমিউিনিটি পুলিশিং কার্যক্রমে অনবদ্য অবদানের স্বীকৃতিস্বরূপ চৌধুরী আবব্দুল্লাহ আল মামুন, ইন্সপেক্টর জেনারেল অব পুলিশ বাংলাদেশ মহোদয় কর্তৃক প্রেরিত শ্রেষ্ঠ কমিউিনিটি পুলিশিং কর্মকর্তা হিসেবে এসআই (নিঃ) গোলাম মোস্তফা, ভোলা সদর মডেল থানা, ভোলা এবং শ্রেষ্ঠ কমিউিনিটি পুলিশিং সদস্য অধ্যক্ষ মিসেস সাফিয়া খাতুনকে ক্রেস্ট ও সনদপত্র প্রদান করা হয়।

সান নিউজ/এনজে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

চাঁদাবাজির অভিযোগে মুন্সীগঞ্জ যুবদল নেতা গ্রেপ্তার, পরে বহিস্কার

মুন্সীগঞ্জ সদরে দৈনিক মানবজমিনের এক সাংবাদিকের বাব...

‘যিনি ৪০ বছরের সংসার ভাঙছেন, স্রষ্টা তাকে দেখে নেবেন’, গোবিন্দের স্ত্রী

দীর্ঘ ৪০ বছরের দাম্পত্য জীবন। কৈশোরের প্রেম, মাত্র ১৫ বছর বয়সে আং...

বেনজির সংক্রান্ত প্রশ্ন এড়িয়ে গেলেন আমিরাতের রাষ্ট্রদূত

বাংলাদেশে এক বিলিয়ন ডলারেরও বেশি অর্থ বিনিয়োগ করেছ...

বিয়েতে এখনই রাজি নন কৌশানি, জানালেন কারণ

দীর্ঘদিন ধরে অভিনেতা বনি সেনগুপ্তের সঙ্গে সম্পর্কে রয়েছেন টলিউড অভিনেত্রী কৌশ...

পদত্যাগ করে যা বললেন ভারতের নারী বিশ্বকাপ জয়ী অধিনায়ক

গত বছর ওয়ানডে বিশ্বকাপে প্রথমবার ভারতকে শিরোপা জেত...

রাহুল-প্রিয়াঙ্কাকে পাঁজাকোলা করে তুলে নিয়ে গেল পুলিশ

প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগ এবং বিতর্কিত ভোটার তালিকা সংশ...

ধর্ম-বর্ণ নির্বিশেষে সকলের কল্যাণে কাজ করছে সরকার : প্রধানমন্ত্রী তারেক রহমান

ধর্ম, বর্ণ, শ্রেণি ও পেশার কোনো ভেদাভেদ নয়, বরং দেশের প্রতিটি নাগরিকের সমান অ...

আইসিসির নতুন চক্রে আসছে বড় চমক

রেড-বল ক্রিকেটের রোমাঞ্চ ও জনপ্রিয়তা বিশ্বজুড়ে দিন দিন যেভাবে বৃদ্ধি পাচ্ছে...

ফেডারেশন কাপে বসুন্ধরা ও মোহামেডানের বড় জয়

বাংলাদেশ ফুটবল লিগে নিজেদের প্রথম ম্যাচে হোঁচট খেলেও ঘরোয়া ফুটবলের মর্যাদাপূর...

প্রথম ওয়েব ফিল্ম নিয়ে দারুণ উচ্ছ্বসিত পায়েল

সাধারণ প্রেমের গল্প কিংবা ত্রিকোণ প্রেমের গণ্ডি পেরিয়ে বিবাহিত জীবনের টানাপোড়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা