সংগৃহীত ছবি
সারাদেশ

সেপটিক ট্যাংকে ২ শ্রমিকের মৃত্যু

জেলা প্রতিনিধি : ফরিদপুরে নির্মাণাধীন সেপটিক ট্যাংকের সাটারিং খুলতে গিয়ে ২ শ্রমিকের মৃত্যু হয়েছে।

আরও পড়ুন : জিয়ার নির্দেশে চার নেতাকে হত্যা করা হয়

শনিবার (৪ নভেম্বর) সকালে শহরের চর কমলাপুর মহল্লার গোলাম ফারুকের বাড়িতে এ ঘটনা ঘটে।

ফরিদপুর কোতোয়ালি থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এম এ জলিল নিশ্চিত করেন।

আরও পড়ুন : উন্নয়ন শোভাযাত্রা ও বিএনপিকে বয়কটের আহবান

নিহত শ্রমিকরা হলেন, ফরিদপুর সদরের শোভারামপুর মহল্লার বাবু মিয়া (৫৫) ও সদরের কানাইপুর ইউনিয়নের কোষাগোপালপুর মহল্লার সাঈদ মুসল্লী (১৮)।

জানা গেছে, ওই বাড়িতে দেড় মাস আগে একটি সেপটিক ট্যাংক নির্মাণ করা হয়। আজ সাটারিং খুলতে গেলে নিচে জমে থাকা পানি এবং তা থেকে উৎপন্ন গ্যাসে তাদের মৃত্যু হয়।

আরও পড়ুন : মুন্সীগঞ্জে কমিউনিটি পুলিশিং ডে পালিত

এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন বলে জানিয়েছেন ফরিদপুর কোতোয়ালি থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এম এ জলিল।

সান নিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১১ বছর শিকলবন্দি জাফর, অসহায় অসুস্থ বাবা-মা

ফরিদপুরের আলফাডাঙ্গায় এক অসুস্থ ছেলেকে ঘিরেই আবর্তিত হচ্ছে বৃদ্ধ বাবা-মায়ের জ...

নির্বাচনের আগের প্রতিশ্রুতিই এখন বাস্তবায়ন হচ্ছে : প্রেস সচিব

তুরস্কের আন্তালিয়ায় অনুষ্ঠিত জলবায়ু সম্মেলন শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্র...

অতীতের অব্যবস্থাপনা কাটিয়ে উঠলেই স্বাস্থ্যব্যবস্থার প্রতি মানুষের আস্থা ফিরবে : রাষ্ট্রপতি

দীর্ঘদিনের দুর্নীতি, সম্পদের অপচয় ও এলোমেলো ব্যবস্থাপনা থেকে মুক্তি পাওয়া গ...

১১ দলের সিলেটমুখী লংমার্চ স্থগিত

ঢাকা-সিলেট মহাসড়কের দীর্ঘদিনের নাজুক অবস্থার কারণে সড়কপথ এড়িয়ে রেলপথে লংমার্চ...

কাতারের পাশে তুরস্ক, সই হলো প্রতিরক্ষা চুক্তি

তুরস্ক ও কাতার পারস্পরিক প্রতিরক্ষা চুক্তি সই করেছে। আজ শুক্রবার ইস্তাম্বুলের...

ঝালকাঠিতে বিশ্ব ডায়াবেটিস দিবস উপলক্ষে পদযাত্রা-আলোচনা সভা

বিশ্ব ডায়াবেটিস দিবস উপলক্ষে ঝালকাঠিতে সচেতনতামূলক...

নরসিংদীতে প্রান্তিক পেশাজীবীদের জন্য ১০ দিনের সফট স্কিলস প্রশিক্ষণ  

নরসিংদীর রায়পুরা ও শিবপুর উপজেলায় প্রান্তিক পেশাজী...

খরা-এল নিনোর যুগল আঘাতে বিপর্যয়ের মুখে বিশ্বের ফুসফুস!

বিশ্বের বৃহত্তম ক্রান্তীয় বনভূমি আমাজন আবারও ভয়াবহ সংকটের মুখোমুখি। দীর্ঘস্থা...

বরিশাল সরকারী বালিকা উচ্চ বিদ্যালয়ের শতবর্ষপূর্তি উদযাপিত

শুক্রবার দক্ষিাঞ্চলের ঐতিহ্যবাহী বরিশাল সরকারী বাল...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা