সারাদেশ

জিয়ার নির্দেশে চার নেতাকে হত্যা করা হয়

কামরুল সিকদার, বোয়ালমারী (ফরিদপুর) : বাংলাদেশ ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সাবেক সভাপতি এবং অতীশ দীপঙ্কর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান এডভোকেট লিয়াকত সিকদার বলেন, বঙ্গবন্ধুর নেতৃত্বে সেদিন নেতৃবৃন্দ সোনার বাংলা গড়তে চেয়েছিলেন। কিন্তু ১৯৭৫ সালের ১৫ আগস্ট দেশি-বিদেশি ষড়যন্ত্রে জাতির জনককে নির্মমভাবে হত্যা করেছিলো। হত্যা করেই খুনিরা ক্ষ্যান্ত হয়নি, তারা চিরতরে নেতৃত্ব শূন্য করতে চেয়েছিলো। বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা ও শেখ রেহানা দেশের বাইরে থাকায় সেদিন বেঁচে গিয়েছিলেন।

আরও পড়ুন : উন্নয়ন শোভাযাত্রা ও বিএনপিকে বয়কটের আহবান

তিনি আরও বলেন, জেলখানা হচ্ছে পৃথিবীর সবচেয়ে নিরাপদ জায়গা। খুনিরা যখন দেখলো বঙ্গবন্ধুকে হত্যার পরেও আওয়ামী লীগকে, বঙ্গবন্ধুর আদর্শকে, মুক্তিযুদ্ধের চেতনাকে নষ্ট করা যাচ্ছে না; তখন জেলখানায় গিয়ে খুনি মোশতাক, খুনি জিয়ার নির্দেশে রাষ্ট্রীয় অনুমতি নিয়ে ৩ নভেম্বর তারা জাতীয় চার নেতাকে হত্যা করে।

ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলার গোপালপুর ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে জেল হত্যা দিবস উপলক্ষে শুক্রবার এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। অনুষ্ঠানে স্থানীয় আ.লীগের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

আরও পড়ুন : মুন্সীগঞ্জে কমিউনিটি পুলিশিং ডে পালিত

এদিকে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সরকারের উন্নয়নমূলক কর্মকাণ্ডের ফিরিস্তি প্রচারের উদ্দেশ্যে জেলার তিন উপজেলা বোয়ালমারী-আলফাডাঙ্গা-মধুখালি উপজেলার বিভিন্ন স্থানে শুক্রবার দিনভর গণসংযোগ করেছেন। বোয়ালমারী উপজেলার শেখর ইউনিয়নের বড়গাঁ নতুন বাজার, দাদপুর ইউনিয়নের ভাটদী-বঙ্গেশ্বরদী বাজার, ঘোষপুর ইউনিয়নের লঙ্কারচর, সাতৈর ইউনিয়নের মজুরদিয়া, কাদিরদী, মধুখালি উপজেলার কামালদিয়া ইউনিয়নের নিখরিয়া বাজার, রায়েকদাহ, রায়পুর ইউনিয়নের ব্রাহ্মণকান্দা, মধুখালি পৌরসভার গাড়াখোলা, বাজারকান্দি, আলফাডাঙ্গা উপজেলার গোপালপুর ইউনিয়নের গোপালপুর ও আলফাডাঙ্গা বাজারে এসব গণসংযোগ করেন।

সান নিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

আশুলিয়ায় সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট ব্যবসা দখলের অভিযোগ

ঢাকার আশুলিয়ায় এক সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট সংযোগের তার কেটে জোরপ...

মুন্সীগঞ্জে ৫ বছর ধরে টেকনিশিয়ানের ‘ডাক্তারি’!

মুন্সীগঞ্জে একটি বেসরকারি চক্ষু হাসপাতালের টেকনিশিয়ানের বিরুদ্ধে চিকিৎসক পরিচ...

গাজীপুরে প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

উৎসবমুখর পরিবেশে গাজীপুর সিটি কর্পোরেশনের আয়োজনে শুরু হয়েছে ‘প্রশাসক গো...

প্রথমার্ধে সিঙ্গাপুরের বিপক্ষে পিছিয়ে হামজারা

সিঙ্গাপুরের বিপক্ষে আসিয়ান কাপের ম্যাচে শুরুটা বেশ আত্মবিশ্বাসী করলেও প্রথমার...

শি’কে অস্ত্র কেনার প্রস্তাব ট্রাম্পের

চীনের প্রেসিডেন্ট শি জিনপিংকে মার্কিন অস্ত্র ক্রয়ের প্রস্তাব দিয়েছিলেন তৎকা...

নিউইয়র্ক টাইমসের নির্বাহীকে গুলি করে হত্যা

যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় দ্য নিউইয়র্ক টাইমসের এক শীর্ষ নির্বাহীকে গু...

জাতিসংঘে ভারতের স্থায়ী সদস্যপদ চায় রাশিয়া

জাতিসংঘ নিরাপত্তা পরিষদে (ইউএনএসসি) ভারতের স্থায়ী সদস্যপদের দাবির প্রতি আবার...

সাংবাদিক হলেন রাজা!

উগান্ডার ঐতিহাসিক তোরো রাজ্যে দীর্ঘ পারিবারিক বিরোধ ও নানা নাটকীয়তার অবসান ঘ...

‘অন্তরঙ্গ দৃশ্য ফাঁস হওয়ার ভয় থাকে’

অন্তরঙ্গ দৃশ্যে অভিনয় করা এবং পরবর্তীতে তা সামাজিক যোগাযোগমাধ্যম বা ইন্টারনেট...

রাষ্ট্রপতির সঙ্গে প্রধানমন্ত্রীর প্রথম সৌজন্য সাক্ষাৎ

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে বঙ্গভবনে সৌজন্য সাক্ষাৎ করেছেন প...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা