সংগৃহীত ছবি
সারাদেশ

উন্নয়ন শোভাযাত্রা ও বিএনপিকে বয়কটের আহবান

ঠাকুরগাও প্রতিনিধি : দেশব্যাপী জামায়াত-বিএনপি'র অবরোধ ও জ্বালাও পোড়াওয়ের প্রতিবাদে ঠাকুরগাঁওয়ে ১০ হাজারের বেশি মোটরসাইকেল নিয়ে উন্নয়ন শোভাযাত্রা করেছে আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা।

আরও পড়ুন : মুন্সীগঞ্জে কমিউনিটি পুলিশিং ডে পালিত

শনিবার দুপুরে ঠাকুরগাঁও জেলার বালিয়াডাঙ্গী সরকারি শহীদ আকবর আলী বিজ্ঞান ও প্রযুক্তি কলেজে উন্নয়ন শোভাযাত্রার উদ্বোধন করেন ঠাকুরগাঁও-২ আসনের সংসদ সদস্য আলহাজ্ব মো. দবিরুল ইসলাম।

এ সময় বক্তব্য রাখেন ঠাকুরগাও-২ আসনে আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশি মাজহারুল ইসলাম জুয়েল ,সাবেক উপজেলা চেয়ারম্যান আলহাজ্জ শফিকুল ইসলাম প্রমুখ।

আরও পড়ুন : বাঁশের সাঁকোতে মিলল প্রবাসীর ঝুলন্ত লাশ

ঠাকুরগাঁও জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও ঠাকুরগাঁও-২ আসনে আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী মাজহারুল ইসলাম সুজনের নেতৃত্বে এ শোভাযাত্রায় আওয়ামী লীগ ও সহযোগি অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা এবং সাধারণ মানুষ মোটরসাইকেল নিয়ে শোভাযাত্রায় অংশ নেয়। শোভাযাত্রাটি প্রায় ৩ কিলোমিটার রাস্তা জুড়ে অবস্থান নেয়।

মোটরসাইকেল শোভাযাত্রাটি ঠাকুরগাঁও-২ আসনের বালিয়াডাঙ্গী, হরিপুর ও রাণীশংকৈল উপজেলার ধর্মগড় ও কাশিপুর ইউনিয়নের বিভিন্ন রাস্তা প্রদক্ষিণ করে।

আরও পড়ুন : পটুয়াখালীতে কমিউনিটি পুলিশি ডে পালিত

শোভাযাত্রায় ব্যানার ফেস্টুন ও লিফলেটের মাধ্যমে আওয়ামী লীগ সরকারের বিভিন্ন উন্নয়ন ও বিএনপি-জামায়াতের হরতাল-অবরোধের নামে নাশকতার বিষয়ে প্রচারনা চালানো হয় এবং বিএনপি জামায়াতকে বয়কটের আহবান জানানো হয়।

সান নিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

নরসিংদীতে প্রান্তিক পেশাজীবীদের জন্য ১০ দিনের সফট স্কিলস প্রশিক্ষণ  

নরসিংদীর রায়পুরা ও শিবপুর উপজেলায় প্রান্তিক পেশাজী...

খরা-এল নিনোর যুগল আঘাতে বিপর্যয়ের মুখে বিশ্বের ফুসফুস!

বিশ্বের বৃহত্তম ক্রান্তীয় বনভূমি আমাজন আবারও ভয়াবহ সংকটের মুখোমুখি। দীর্ঘস্থা...

সচেতনতার মাধ্যমে ডায়াবেটিসের ঝুঁকি কমানো সম্ভব: প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ডায়াবেটিস সম্পর্...

টানা ৫ দফায় স্বর্ণের দাম কমল মোট ১২০৭১ টাকা

দেশের বাজারে আবারও স্বর্ণের দাম কমিয়েছে বাংলাদেশ জ...

নওগাঁয় যুবলীগ নেতা শান্ত গ্রেপ্তার

নওগাঁয় অস্থিতিশীলতা সৃষ্টির অভিযোগে কার্যক্রম নিষি...

শরণখোলায় সিডর দিবস উপলক্ষে আলোচনা ও দোয়া অনুষ্ঠিত

আজ ১৫ নভেম্বর প্রলয়ঙ্কারী ঘুর্ণিঝড় সিডর দিবস। এ উপ...

টেকনাফে ২০ কোটি ৫০ লাখ টাকার ইয়াবা উদ্ধার কোস্ট গার্ডের

কক্সবাজারের টেকনাফে নাফ নদীতে অভিযান চালিয়ে ৪ লাখ...

কয়রায় হরিণের মাংস, মাথা ও চামড়া জব্দ করেছে কোস্ট গার্ড

অভিযান চালিয়ে সুন্দরবনের হরিণের মাংস, মাথা ও চামড়া...

পঞ্চগড়ে চুরি করতে গিয়ে গণপিটুনিতে ৯ মামলার আসামী নিহত

পঞ্চগড় বোদা উপজেলায় একটি বাড়িতে চুরি করতে গিয়ে গণপ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা