ছবি: সংগৃহীত
সারাদেশ

লক্ষ্মীপুরে জাতীয় সমবায় দিবস পালিত

লক্ষ্মীপুর প্রতিনিধি: ‘সমবায়ে গড়ছি দেশ, স্মার্ট হবে বাংলাদেশ’ প্রতিপাদ্য সঙ্গে নিয়ে লক্ষ্মীপুরে জাতীয় সমবায় দিবস উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

আরও পড়ুন: কাল সৌদি যাবেন প্রধানমন্ত্রী

শনিবার (৪ নভেম্বর) সকালে জেলা সমবায় দপ্তরের উদ্যোগে উপজেলা পরিষদ মিলনায়তনে আলোচনা সভার আয়োজন করা হয়। এর আগে একটি বর্ণাঢ্য র‌্যালি উপজেলা পরিষদ প্রাঙ্গণ থেকে শুরু হয়ে লক্ষ্মীপুর-ঢাকা আঞ্চলিক সড়ক প্রদক্ষিণ করে।

লক্ষ্মীপুরের জেলা প্রশাসক সুরাইয়া জাহানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন লক্ষ্মীপুর-২ আসনের সংসদ সদস্য এ্যাড: নুর উদ্দিন চৌধুরী নয়ন।

আরও পড়ুন: বিচার হবে বাইডেনের সেই উপদেষ্টার

বিশেষ অতিথি ছিলেন- সিভিল সার্জন ডা. আহাম্মেদ কবির, অতিরিক্ত পুলিশ সুপার সাইফুল আলম চৌধুরী, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান এ কে এম সালাহ উদ্দিন টিপু, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আরিফুর রহমান, জেলা সমবায় কর্মকর্তা মোহাম্মদ আশরাফ উদ্দিন রুমি, জেলা পরিবার পরিকল্পনা সাবেক উপ-পরিচালক ডা. আশফাকুর রহমান মামুন প্রমুখ।

আলোচনা সভার পূর্বে জাতীয় সংগীতের মধ্য দিয়ে জাতীয় পতাকা উত্তোলন করেন অতিথিবৃন্দ।

আরও পড়ুন: নিরাপত্তা জোরদার করণে সর্বাত্মক প্রচেষ্টা

আলোচনা সভায় বক্তারা বলেন, গ্রামীণ অর্থনৈতিক উন্নয়নের লক্ষ্যে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান দেশে সমবায় কর্মকাণ্ড চালু করেন। সমবায় মানে হচ্ছে ঐক্যবদ্ধ হয়ে কাজ করা।

এর মাধ্যমে দেশের গ্রামীণ অর্থনৈতিক চাকা সমৃদ্ধ হয়েছে। আগামিতেও দেশের অর্থনৈতিক সমৃদ্ধিতে সমবায় সমিতিগুলো গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। এ সময় সমবায়ে নিবন্ধিত বিভিন্ন সমিতির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

সান নিউজ/এনজে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শেষ মুহূর্তের গোলে ব্রাজিলের সম্মান রক্ষা

বিশ্বকাপের পর প্রথম প্রীতি ম্যাচে অস্ট্রেলিয়ার বিপক্ষে মাঠে নেমেছিল ব্রাজিল।...

বাংলাদেশের সঙ্গে সম্পর্ক জোরদার করতে চায় সৌদি

জাতিসংঘের সদর দপ্তরে সৌদি আরবের পররাষ্ট্রমন্ত্রী প্রিন্স ফয়সাল বিন ফারহান বিন...

সৌদি সেনাপ্রধানের সঙ্গে তুরস্ক-পাকিস্তান সেনাপ্রধানের বৈঠক

ইয়েমেনের হুথি বিদ্রোহীরা গত কয়েক দিনে সৌদি আরবের বিভিন্ন এলাকায় একাধিক হামলা...

দোসরদের ধরতে গোয়েন্দা তথ্য ব্যবহারের নির্দেশ

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের দোসরদের আইনের আওতায় আনতে পুলিশের গোয়েন্দা তথ্য...

আজীবন সম্মাননা পেলেন নূতন ও মুনমুন

টেলিভিশন, চলচ্চিত্র ও ওটিটিসহ সংস্কৃতির বিভিন্ন ক্ষেত্রে অসামান্য অবদান ও সাফ...

বোদায় ফুটবলের মাঠে লিজেন্ডসদের সঙ্গে প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ

পঞ্চগড়ের বোদা উপজেলার ফুটবলের ঐতিহ্য ও সোনালী অতীতকে স্মরণ করে স্থানীয় লিজেন্...

হাম উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, আক্রান্ত ১০৬৪

দেশে গত ২৪ ঘণ্টায় সন্দেহজনক হাম রোগে আরও তিনজনের মৃত্যু হয়েছে। এ সময়ে নতুন কর...

সাইবার সুরক্ষা আইন নিয়ে সংশোধনের সুযোগ আছে

দেশের মানুষের সুরক্ষা নিশ্চিত করার পাশাপাশি অনলাইনে অপতথ্য ছড়ানো ঠেকাতে মিডিয়...

স্বাস্থ্যসেবা কেন্দ্রেও ক্ষমতার গরমের আঁচ: জামায়াত আমির

রাজধানীর মিরপুর-১-এর রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টারে মধ্যরাতে ভাঙচুর ও লুটপাটের...

নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে ভ্যান, চালক নিহত

জামালপুরের দেওয়ানগঞ্জে নিয়ন্ত্রণ হারিয়ে একটি ভ্যান রাস্তার পাশের পুকুরে পড়ে স...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা