সারাদেশ

বঙ্গবন্ধু টানেলে বাস-প্রাইভেটকার সংঘর্ষ

নিজস্ব প্রতিবেদক: চট্টগ্রামে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান টানেলের ভেতরে আনোয়ারা প্রান্তে বাস ও প্রাইভেটকারের সংঘর্ষ হয়েছে। শুক্রবার রাত সাড়ে ৮টার দিকে এ দুর্ঘটনা ঘটে। তবে এতে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। এর আগে খুলে দেওয়ার ২৪ ঘণ্টার মধ্যেই বঙ্গবন্ধু টানেলে দুর্ঘটনা ঘটে।

টানেলের সহকারী প্রকৌশলী তানভীর রিফা জানান, শহর থেকে একটি বাস টানেলের পতেঙ্গা প্রান্ত দিয়ে প্রবেশ করে চট্টগ্রাম উপজেলার আনোয়ারার দিকে যাচ্ছিল। এ সময় নিয়ন্ত্রণ হারিয়ে বাসটি প্রাইভেটকারকে ধাক্কা দেয়। বাসের বেপরোয়া গতির কারণে এমন দুর্ঘটনা ঘটেছে। পরে রেকার দিয়ে বাইরে এনে গাড়ি দুটি জব্দ করা হয়।

আরও পড়ুন: আজ জাতীয় সংবিধান দিবস

কর্ণফুলী থানার ওসি জহির হোসেন বলেন, কেউ আহত বা নিহত হননি। দুর্ঘটনার পর থেকে বাস চালক পলাতক রয়েছেন। টানেলের মধ্যে দিয়ে গাড়ি চলাচল করছে। তবে দুর্ঘটনার পর কিছুটা যানজটের সৃষ্টি হয়েছে। এ ঘটনায় কেউ মামলা করলে পুলিশ আইনগত ব্যবস্থা নেবে।

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান টানেল খুলে দেওয়ার ২৪ ঘণ্টার মধ্যে রোববার রাত ৩টার দিকে চট্টগ্রামের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান টানেলে একটি প্রাডো গাড়ির ধাক্কায় টানেল-সড়কের রেলিং ক্ষতিগ্রস্ত হয়। টানেলের আনোয়ারা প্রান্তের টোলপ্লাজার পাশে এ ঘটনা ঘটে। পরে সেতু কর্তৃপক্ষ গাড়িটি জব্দ করে।

সান নিউজ/টিও

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করল ‘সি ফাউন্ডেশন’

জিডো অ্যাসোসিয়েটসের (GEDO Associates) নতুন অলাভজনক অঙ্গ প্রতিষ্ঠান ‘সি...

বাংলাদেশসহ ১৩ দেশ নিয়ে সৌদির নতুন জোট

নৌপথের সুরক্ষা নিশ্চিত করতে বাংলাদেশসহ ১৩টি দেশকে নিয়ে একটি প্রতিরক্...

ডেটা প্যাকেজের দাম কমানোর আহ্বান মন্ত্রীর

নেটওয়ার্কের মান, কল ড্রপ এবং মোবাইল ডেটা প্যাকেজের দাম পুনর্মূল্যায়ন করে কমা...

প্রবাসীদের নিরাপত্তা ও আইন মানতে ১০ নির্দেশনা

বিদেশে কর্মরত বাংলাদেশি প্রবাসীদের জন্য ১০ দফা জরুরি নির্দেশনা জারি করেছে প্র...

প্রথমবার জাতিসংঘে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে যোগ দিতে আগামী ২১ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্...

বিতর্কে পিছু হটল ফিফা

শুক্রবার গভীর রাতে দেওয়া এক বিবৃতিতে সমালোচনার মুখে থাকা ফিফা সভাপতি বলেন, &l...

ক্যাম্প শুরু, নেই রোনালদো

নতুন মৌসুমের প্রস্তুতির শেষ পর্যায়ে পৌঁছে গেছে আল-নাসর। পুরো স্কোয়াড প্রায় সম...

প্রবাসীদের নিরাপত্তা ও আইন মানতে ১০ নির্দেশনা

বিদেশে কর্মরত বাংলাদেশি প্রবাসীদের জন্য ১০ দফা জরুরি নির্দেশনা জারি করেছে প্র...

‘আন্ধার’-এ তুষির লুক দেখে মুগ্ধ ভক্তরা

বাংলাদেশি চলচ্চিত্রে ভৌতিক ঘরানার নতুন সংযোজন হতে যাচ্ছে নির্মাতা রায়হান রাফী...

অস্ত্র সমর্পণের আগে ইসরায়েলি বাহিনীর বিদায় চায় হামাস

গাজা উপত্যকা থেকে ইসরায়েলি বাহিনী সম্পূর্ণভাবে প্র...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা