সংগৃহীত
সারাদেশ

কয়লা নিয়ে জাহাজ ভিড়ল

জেলা প্রতিনিধি: রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্রের কয়লা নিয়ে মোংলা সমুদ্র বন্দরে ভিড়েছে এমভি বসুন্ধরা ইমপ্রেস নামক একটি বাণিজ্যিক জাহাজ।

শনিবার (৪ নভেম্বর) মোংলা বন্দরের হারবাড়ীয়া এলাকায় ভিড়েছে এমভি বসুন্ধরা ইমপ্রেস।

আরও পড়ুন: আশুলিয়ায় শ্রমিক-পুলিশের সংঘর্ষ

ইন্দোনেশিয়ার মুয়ারা পান্তাই বন্দর থেকে কয়লাবোঝাই করে জাহাজটি ২৮ হাজার টন কয়লা নিয়ে মোংলা বন্দরের হারবাড়ীয়া এলাকায় ভিড়েছে।

জাহাজটির স্থানীয় শিপিং এজেন্ট মেসার্স টগি শিপিং অ্যান্ড লজিস্টিক লিমিটেডের খুলনার সহকারী ব্যবস্থাপক খন্দকার রিয়াজুল হক এ তথ্য নিশ্চিত করে বলেন, শনিবার ভোরে মোংলা বন্দরের হারবাড়ীয়া এলাকায় নোঙর করে বাংলাদেশি পতাকাবাহী কয়লাবাহী ঐ জাহাজটি। তারপর সকাল থেকেই শুরু হয় জাহাজ থেকে লাইটারে কয়লা খালাসের কাজ। পরে লাইটারেজে করে কয়লা নেওয়া হবে রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্রের জেটিতে। পরে জেটি থেকে তা সংরক্ষণ করা হবে বিদ্যুৎকেন্দ্রের গোডাউনে।

আরও পড়ুন: সড়কে প্রাণ গেল ২ জনের

প্রসঙ্গত, এর আগে রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্রের ৫৪ হাজার ৭০ টন কয়লা নিয়ে ১ নভেম্বর মোংলা বন্দরে আসে এমভি জগ রাজিব নামক ভারতীয় পতাকাবাহী একটি জাহাজ।

সান নিউজ/এএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রাষ্ট্রপতির সঙ্গে প্রধানমন্ত্রীর প্রথম সৌজন্য সাক্ষাৎ

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে বঙ্গভবনে সৌজন্য সাক্ষাৎ করেছেন প...

‘অন্তরঙ্গ দৃশ্য ফাঁস হওয়ার ভয় থাকে’

অন্তরঙ্গ দৃশ্যে অভিনয় করা এবং পরবর্তীতে তা সামাজিক যোগাযোগমাধ্যম বা ইন্টারনেট...

জাতিসংঘে ভারতের স্থায়ী সদস্যপদ চায় রাশিয়া

জাতিসংঘ নিরাপত্তা পরিষদে (ইউএনএসসি) ভারতের স্থায়ী সদস্যপদের দাবির প্রতি আবার...

দিল্লিতে বাংলাদেশসহ ১১ দেশের মার্কিন রাষ্ট্রদূতদের বৈঠক

ভারতের রাজধানী দিল্লিতে দক্ষিণ ও মধ্য এশিয়ার বিভিন্ন দেশে নিযুক্ত মার্কিন রাষ...

বাড়লো ফার্নেস অয়েলের দাম ঘোষণা, রাত ১২টা থেকেই কার্যকর

বিদ্যুৎকেন্দ্র ও ভারী শিল্পে ব্যবহৃত জ্বালানি ফার্...

ডেঙ্গুতে চলতি বছরে প্রাণহানি বেড়ে ২৪৫

দেশজুড়ে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ছয়জনের...

ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় ৬ মৃত্যু, হাসপাতালে ১,৯৪৮

দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আরও ছয়জনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতু...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা