সংগৃহীত ছবি
সারাদেশ

লক্ষ্মীপুর-৩ আসনে ভোট চলছে

জেলা প্রতিনিধি : লক্ষ্মীপুর-৩ আসনের উপনির্বাচনে ভোটগ্রহণ শুরু হয়েছে। রোববার সকাল ৮টা থেকে ভোট কার্যক্রম শুরু হয়। বিকাল ৪টা পর্যন্ত ভোটগ্রহণ চলবে।

আরও পড়ুন : দুই বাইকের সংঘর্ষে তরুণের মৃত্যু

এ আসনে আওয়ামী লীগের গোলাম ফারুক পিংকু (নৌকা), জাতীয় পার্টির মোহাম্মদ রাকিব হোসেন (লাঙল), জাকের পার্টির শামসুল করিম খোকন (গোলাপ ফুল) ও এনপিপির সেলিম মাহমুদ (আম) প্রতিদ্বন্দ্বিতা করছেন।

সকাল সাড়ে ৮টার দিকে লক্ষ্মীপুর পৌর শহিদ স্মৃতি একাডেমি কেন্দ্রে ভোট দেন নৌকার প্রার্থী ও জেলা আওয়ামী লীগের সভাপতি গোলাম ফারুক পিংকু। এ কেন্দ্রে বিপুলসংখ্যক নারী ও পুরুষ ভোটার দেখা যায়।

আরও পড়ুন : সেপটিক ট্যাংকে ২ শ্রমিকের মৃত্যু

এদিকে লাঙল, গোলাপ ফুল ও আম প্রতীকের প্রার্থী অধিকাংশ কেন্দ্রেই এজেন্ট দিতে পারেননি। নেতাকর্মী ও জনবল না থাকায় প্রার্থী দিতে হিমশিম খেতে হয়েছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট সূত্র।

রিটার্নিং কর্মকর্তা ও কুমিল্লা আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা ফরহাদ হোসেন জানান, ভোরেই প্রত্যেকটি কেন্দ্রে ব্যালট পেপার পৌঁছানো হয়েছে। পুলিশের পাশাপাশি র্যাব-বিজিবি ও আনসার সদস্যরা কাজ করছেন। এ ছাড়া ১৬ জন ম্যাজিস্ট্রেট নির্বাচনি এলাকায় দায়িত্বে আছেন। সুষ্ঠুভাবে নির্বাচন সম্পন্ন করতে সব প্রস্তুতি রয়েছে। ভোটাররাও নির্বিঘ্নে কেন্দ্রে এসে তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন বলে আশা করছি।

সান নিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

দর্শক টানতে পারছে না পাকিস্তান, পানির দামে সম্প্রচার স্বত্ব

মাঠের পারফরম্যান্স তলানিতে নামলে তার চড়া মূল্য যে বোর্ডের কোষাগারেও পড়ে, তার...

চাঁদে যুক্তরাষ্ট্র, রাশিয়া ও চীনের তীব্র প্রতিযোগিতা

ভবিষ্যতের মহাকাশ জয় ও চাঁদে পাকাপাকিভাবে বসতি গড়ার পরিকল্পনা নিয়ে বড় এক প্রতি...

ভারতের বিপক্ষে ওয়েস্ট ইন্ডিজ দলে আমির

ভারতের বিপক্ষে আসন্ন টি-টোয়েন্টি সিরিজের জন্য দলে...

প্রীতম-শাহতাজের বিচ্ছেদ

সংগীতশিল্পী ও সুরকার প্রীতম হাসান এবং অভিনেত্রী ও মডেল শাহতাজ মনিরা হাশেমের চ...

জাতীয় লিগে শক্ত অবস্থানে চট্টগ্রাম

জাতীয় ক্রিকেট লিগের প্রথম রাউন্ডের ম্যাচটি নিজেদের অনুকূলে রাখতে কোনো কমতি রা...

‘শেখ হাসিনার বাংলাদেশ’ লেখা ব্যানার, প্রধান শিক্ষক আটক

বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে আয়োজিত র‍্যালিতে &ls...

ডেঙ্গুতে ৬ জেলায় আরও ৯ জনের মৃত্যু

সারাদেশে এডিস মশাবাহিত ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে গ...

গণমাধ্যম নিয়ন্ত্রণের কোনো চেষ্টা বা ইচ্ছা সরকারের নেই: তথ্যমন্ত্রী

সরকার গণমাধ্যমকে নিয়ন্ত্রণ করার কোনো চেষ্টা করছে...

বিপুল মোবাইল এক্সেসরিজ ও চোরাই মুঠোফোনসহ গ্রেপ্তার ১৩

রাজধানীর গুলিস্তান এলাকায় অভিযান চালিয়ে ৩১৬টি চোরা...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা