শিক্ষা

নোবিপ্রবির চলন্ত বাসে হামলা

জেলা প্রতিনিধি: অবরোধকালে নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (নোবিপ্রবি) কৃষ্ণচূড়া বাস হামলার শিকার হয়েছে।

আরও পড়ুন: খুলনার ২৪ প্রকল্পের উদ্বোধন ১৩ নভেম্বর

বুধবার (৮ নভেম্বর) সোনাপুর বাস ডিপু থেকে শহরের সুধারাম থানার সামনে সকাল ৮টায় দত্তের হাটে হামলার শিকার হয় এ বাসটি।

অবরোধকারীরা বাসটিকে উদ্দেশ্য় করে অতর্কিত ইট-পাটকেল নিক্ষেপ করে। এতে বাসের ড্রাইভারের পাশের জানালার কাঁচ ভেঙে যায় এবং জানালা, লুকিং গ্লাস ও পেছনের বডিতে দাগ পড়ে যায়।। সেই সময় ড্রাইভার আহত না হলেও আতঙ্কিত হয়ে পড়েন।

বাসের চালক আরিফুল ইসলাম প্রধান জানান, বাস ডিপো থেকে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের নিয়ে আসার উদ্দেশ্য শহরের মাইজদী যাওয়ার পথে সকাল ৮টার দিকে দত্তের হাট এলাকায় ৮-১০ জন লোক বাসের সামনের দিকে হামলা করে।

আরও পড়ুন: নোয়াখালীতে গাড়ি চাপায় নারী নিহত

বিশ্ববিদ্যালয়ের পরিবহন প্রশাসক ড. কাউসার হোসেন জানান, এই বিষয়ে তিনি অবগত আছেন। আরও বলেন বিশ্ববিদ্যালয় প্রশাসনের সঙ্গে আলোচনা করে নিরাপত্তার বিষয়টিও জোরদার করা হবে।

এই বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর (ভারপ্রাপ্ত) সাহানা রহমান জানান, আমি এই বিষয়ে শুনেছি তবে এখনো ড্রাইভার বা কারো পক্ষ থেকে কোনো প্রকার অভিযোগ পায়নি। ঘটনা বিস্তারিত জানার পর আমরা সংশ্লিষ্ট থানায় যোগাযোগ করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবো।

সান নিউজ/এসকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

পঞ্চগড়ে নিখোঁজ স্কুলছাত্র সিয়াম, সন্ধানের দাবিতে অবরোধ ও মানববন্ধন

পঞ্চগড় জেলার বোদায় উপজেলায় পাঁচ দিন ধরে নিখোঁজ থাক...

ডৌয়াতলায় নসিমনের ধাক্কায় স্কুলশিক্ষিকা নিহত

বরগুনার বামনা উপজেলার ৪ নম্বর ডৌয়াতলা ইউনিয়নে ইট-ব...

চাকরি থেকে বরখাস্ত ব্রিগেডিয়ার জাকারিয়া ও  কর্নেল ফাতিমা

ব্রিগেডিয়ার জেনারেল এস এম জাকারিয়া হোসেনকে চাকরি থ...

ভারত থেকে বিতাড়নের মুখে মুসলিমরা!

ভারতের নির্বাচনী ব্যবস্থায় সম্প্রতি যে বিশাল আকারের ভোটার তালিকা নিবিড় সংশো...

গোপালগঞ্জের সহিংসতায় মনে হয় না, এটি বাংলাদেশের অংশ: গোলাম পরওয়ার

গোপালগঞ্জে সহিংসতা, নাশকতা ও পুলিশের ওপর হামলার ঘট...

রুশ বিমানের গতিবিধি ঘিরে সতর্ক জাপান-তাইওয়ান

চীনে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের গুরুত্বপূর্ণ সফরের ঠিক আগে পূর্ব এ...

পাকিস্তানকে ২–১ গোলে হারিয়ে রেকর্ড দশম শিরোপা জয় ভারতের

দক্ষিণ এশিয়ার ফুটবলে নিজেদের একচ্ছত্র আধিপত্য ও রাজত্ব আরও একবার প্রমাণ করল ভ...

গুদাম থেকে ২২ হাজার কেজি চাল জব্দ, মামলার নির্দেশ দিলেন ইউএনও

ডিজিএফআইয়ের দেওয়া তথ্যের ভিত্তিতে নওগাঁর মহাদেবপুর...

উখিয়ায় খাদ্য সংকটে লোকালয়ে সাত হাতি

কক্সবাজারের উখিয়ায় লোকালয়ে ঢুকে পড়েছিল সাতটি বন্য...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা