ছবি : সংগৃহিত
শিক্ষা

শিক্ষার্থীদের দাবি মেনে নিলো ঢাবি প্রশাসন

নিজস্ব প্রতিবেদক : সাত কলেজের শিক্ষার্থীদের দীর্ঘদিনের আন্দোলনের মুখে অবশেষে সিজিপিএ শর্ত শিথিলের দাবি কার্যকরের সিদ্ধান্ত নিয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) প্রশাসন। অধিভুক্ত সাত কলেজের স্নাতক ২য় বর্ষ এবং স্নাতক ৩য় বর্ষের ২০২১ সালের চূড়ান্ত পরীক্ষায় যেসব শিক্ষার্থী অংশগ্রহণ করে সিজিপিএ ২.০০ অর্জন করেছে তাদের যথাক্রমে ৩য় ও ৪র্থ বর্ষে উন্নীত করা হয়েছে।

আরও পড়ুন : বিসিএসের খাতা পুনর্নিরীক্ষণ চায় শিক্ষার্থীরা

সোমবার (৪ সেপ্টেম্বর) বিকেলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা নিয়ন্ত্রক মো. বাহালুল হক চৌধুরীর সই করা এক বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করা হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, শিক্ষার্থী ও সংশ্লিষ্ট সবার অবগতির জন্য জানানো যাচ্ছে যে, অধিভুক্ত সরকারি সাত কলেজে অনুষ্ঠিত অনার্স ২য় বর্ষ ২০২১ এবং অনার্স ৩য় বর্ষ ২০২১ পরীক্ষায় অংশগ্রহণ করে যেসব শিক্ষার্থী সিজিপিএ ২.০০ পেয়েছে তাদের যথাক্রমে ৩য় ও ৪র্থ বর্ষে উন্নীত করা হয়েছে। এ বিষয়ে পরবর্তী কার্যক্রম গ্রহণের জন্য আপনাকে (সাত কলেজের অধ্যক্ষ) অনুরোধ করা হলো।

আরও পড়ুন : ৪৩তম বিসিএসের মৌখিক পরীক্ষা শুরু

এর আগে গত ২৮ আগস্ট (মঙ্গলবার) বিকেল ৫টা থেকে রাত পর্যন্ত ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবনে অনুষ্ঠিত হওয়া ঢাবি ও সাত কলেজ প্রশাসনের যৌথ বিশেষ সভায় সাত কলেজের শিক্ষক প্রতিনিধিরা এ প্রস্তাবনা দেন, যা প্রাথমিকভাবে সবার আলোচনার ভিত্তিতে সিদ্ধান্ত হিসেবে গৃহীত হয়েছিল।

প্রসঙ্গত, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিজিপিএ নীতিমালার শর্ত শিথিল করে পরবর্তী বর্ষে প্রমোশনের দাবিতে নীলক্ষেতে অবরোধ, প্রেস ক্লাবে অনশনসহ বিভিন্নভাবে প্রায় এক মাসেরও বেশি সময় ধরে আন্দোলন করে আসছিল সাত কলেজের স্নাতক পড়ুয়া কয়েকটি বর্ষের শিক্ষার্থীরা।

সান নিউজ/জেএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

গ্রাহকের টাকা আত্মসাতের অভিযোগে ব্যাংক কর্মকর্তা গ্রেপ্তার

মুন্সীগঞ্জের শ্রীনগরে গ্রাহকদের বেশি সুদ দেওয়ার প্রলোভন দেখিয়ে বিপুল পরিমাণ অ...

রাষ্ট্রপতির সঙ্গে প্রধানমন্ত্রীর প্রথম সৌজন্য সাক্ষাৎ

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে বঙ্গভবনে সৌজন্য সাক্ষাৎ করেছেন প...

দিল্লিতে বাংলাদেশসহ ১১ দেশের মার্কিন রাষ্ট্রদূতদের বৈঠক

ভারতের রাজধানী দিল্লিতে দক্ষিণ ও মধ্য এশিয়ার বিভিন্ন দেশে নিযুক্ত মার্কিন রাষ...

বাড়লো ফার্নেস অয়েলের দাম ঘোষণা, রাত ১২টা থেকেই কার্যকর

বিদ্যুৎকেন্দ্র ও ভারী শিল্পে ব্যবহৃত জ্বালানি ফার্...

ডেঙ্গুতে চলতি বছরে প্রাণহানি বেড়ে ২৪৫

দেশজুড়ে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ছয়জনের...

ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় ৬ মৃত্যু, হাসপাতালে ১,৯৪৮

দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আরও ছয়জনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতু...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা