নুসরাত ফারিয়ার ‘ভয়’ শেষ
বিনোদন

নুসরাত ফারিয়ার ‘ভয়’ শেষ

সান নিউজ ডেস্ক : ২০১৫ সালে সিনেমায় অভিষেক হয় নুসরাত ফারিয়ার। তার মুক্তিপ্রাপ্ত প্রথম সিনেমা ‘আশিকী’। এতে ফারিয়ার নায়ক হন কলকাতার অঙ্কুশ হাজরা। এরপর তাদেরকে একসঙ্গে দেখা গেছে ‘বিবাহ অভিযান’-এ। যেটা মুক্তি পায় ২০১৯ সালে।

আরও পড়ুন: যুক্তরাষ্ট্রেরও ভুল আছে

ওই বছরই অঙ্কুশের সঙ্গে নতুন আরেকটি প্রজেক্টে যুক্ত হন নুসরাত ফারিয়া। সেটির নাম ‘ভয়’। কিছু অংশের কাজও হয়েছিল তখন। কিন্তু করোনার কারণে সিনেমাটির কাজ আটকে যায়। অবশেষে সেই জট খুলেছে, শেষ হয়েছে ‘ভয়’-এর কাজ।

গত সপ্তাহ থেকে শুরু হয় সিনেমাটির বাকি অংশের শুটিং। এতে অংশ নেন ফারিয়া, অঙ্কুশসহ অন্যরা। টানা চিত্রায়নে শুক্রবার (১৫ জুলাই) সম্পন্ন হয় ক্যামেরার কাজ। সে খবর জানিয়েছেন ফারিয়া নিজেই। ইনস্টাগ্রামে পোস্ট দিয়ে বললেন, “ভয়’ সিনেমার কাজ শেষ হয়েছে। শিগগিরই দেখা হচ্ছে সিনেমা হলে।”

নুসরাত ফারিয়া জানান, শুটিং শেষ হলেও সিনেমাটির ডাবিং এখনো বাকি আছে। আগামী মাসে সেটাও সম্পন্ন করা হবে। এরপরই জানানো হবে মুক্তির তারিখ।

আরও পড়ুন: আমরা হলাম রেফারি

উল্লেখ্য, ‘ভয়’ সিনেমাটি নির্মাণ করছেন রাজা চন্দ। এতে সাঁতারের প্রশিক্ষক চরিত্রে অভিনয় করেছেন অঙ্কুশ। অন্যদিকে নুসরাত ফারিয়াকে দেখা যাবে একজন স্কুল শিক্ষিকার ভূমিকায়। সিনেমাটিতে অঙ্কুশ-ফারিয়া ছাড়াও অভিনয় করেছেন বরুণ চক্রবর্তী, অভিষেক সিংহ, অসীম রায় চৌধুরী, অমিতাভ গঙ্গোপাধ্যায় প্রমুখ।

সান নিউজ/এসআই

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

মুন্সীগঞ্জে সাংবাদিকের বিরুদ্ধে মামলার প্রতিবাদে মানববন্ধন 

মুন্সীগঞ্জ প্রেসক্লাবের সিনিয়র সহ-সভাপতি মাহাবুব আলম বাবুর বিরুদ্ধে দায়ের করা...

নিরাপদ অভিবাসনে প্রতারণার ঝুঁকি কমে: জেলা প্রশাসক নুরমহল আশরাফী

নিরাপদ, নিয়মিত ও বিধিসম্মত অভিবাসনের মাধ্যমে বিদেশগামী কর্মীদের প্রতারণার ঝুঁ...

আওয়ামী লীগের ভবিষ্যৎ আদালতের সিদ্ধান্তে: স্বরাষ্ট্রমন্ত্রী

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, জুলাই-আগস্টের আন্দোলন ঘিরে সংঘটিত...

কুষ্টিয়ায় ক্যান্সার সচেতনতামূলক সেমিনার

কুষ্টিয়ার মিরপুরে ক্যান্সার সচেতনতামূলক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। সেমিনারে প্রা...

লাখ টাকার ফল-নাস্তা নিয়ে সাবেক ইউএনওকে ঘিরে প্রশ্ন

কুষ্টিয়ার মিরপুর উপজেলার সাবেক নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নাজমুল ইসলামের বিরু...

দখল-দূষণে বিপন্ন দেশের নদী

বাংলাদেশ নদীমাতৃক দেশ হিসেবে পরিচিত হলেও দেশের অধিকাংশ নদী এখন দখল, দূষণ, নাব...

নিত্যপণ্যের দাম ঊর্ধ্বমুখী, চাপে মানুষ

নিত্যপ্রয়োজনীয় পণ্যের লাগামহীন মূল্যবৃদ্ধিতে দেশের নিম্ন ও সীমিত আয়ের মানু...

নোয়াখালীতে জিও ব্যাগ প্রকল্পে অনিয়মের অভিযোগ, এলাকাবাসীর মানববন্ধন

নোয়াখালীর সুবর্ণচর উপজেলার পূর্ব চরবাটা ইউনিয়নের সেলিম বাজার ও কালাদুর এলাকায়...

শহীদ আহসান জুলাই যোদ্ধা নন: বিএনপি নেতা

কক্সবাজারের চকরিয়া উপজেলা বিএনপির সভাপতি এনামুল হকের বক্তব্যকে কেন্দ্র করে জু...

হাসিনা দিল্লিতে, পরিবারের অন্য সদস্যরা কে কোথায়?

সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকারের পতনের পর তাঁর পরিবারের সদস্য ও ঘনিষ্ঠ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা