ফেরদৌস ওয়াহিদ হাসপাতালে
বিনোদন

ফেরদৌস ওয়াহিদ হাসপাতালে

বিনোদন ডেস্ক : জনপ্রিয় পপ সংগীতশিল্পী ফেরদৌস ওয়াহিদ হাসপাতালে ভর্তি হয়েছেন। ‍শুক্রবার (১৫ জুলাই) ভোরে তার হার্ট অ্যাটাক হয়।

আরও পড়ুন: করোনার নতুন ঢেউয়ের হুঁশিয়ারি

পারিবারিক সূত্রে জানা গেছে, হার্ট অ্যাটাকের পর দ্রুত তাকে রাজধানীর বারডেম হাসপাতালে নেওয়া হয়। সেখানে তাকে চিকিৎসকদের অবজারভেশনে রাখা হয়েছে।

ফেরদৌস ওয়াহিদের ঘনিষ্ঠ শিল্পী খন্দকার বাপ্পি গণমাধ্যমকে বলেন, ‘ফেরদৌস ওয়াহিদ ভাইয়ের অবস্থা এখন বেশ ভালো। তিনি এখন বারডেমের কার্ডিওলজি বিভাগের তত্ত্বাবধানে কেবিনে ভর্তি আছেন। সবাই তার জন্য দোয়া করবেন।’

কয়েক বছর ধরে হৃদরোগ, উচ্চ রক্তচাপ ও ডায়াবেটিসে ভুগছেন ৬৯ বছর বয়সী এ পপ গায়ক। এর মধ্যে ২০২০ সালে করোনাভাইরাসে আক্রান্ত হয়েছিলেন তিনি। এবারও তিনি সুস্থ হয়ে ফিরে আসবেন বলে প্রত্যাশা শুভাকাঙ্ক্ষীদের।

আরও পড়ুন: যুক্তরাজ্যে জরুরি অবস্থা ঘোষণা

প্রসঙ্গত, বাংলাদেশে পপ ঘরানার গান জনপ্রিয় করার পেছনে যারা সবচেয়ে বেশি অবদান রেখেছেন, ফেরদৌস ওয়াহিদ তাদের অন্যতম। দীর্ঘ পাঁচ দশক ধরে সংগীতের সঙ্গে মিশে আছেন তিনি। তার জনপ্রিয় গানের মধ্যে রয়েছে, এমন একটা মা দে না, আমি এক পাহারাদার, মামুনিয়া, আগে যদি জানতাম, শোন ওরে ছোট্ট খোকা প্রভৃতি।

সান নিউজ/এফএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

আশুলিয়ায় সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট ব্যবসা দখলের অভিযোগ

ঢাকার আশুলিয়ায় এক সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট সংযোগের তার কেটে জোরপ...

মুন্সীগঞ্জে ৫ বছর ধরে টেকনিশিয়ানের ‘ডাক্তারি’!

মুন্সীগঞ্জে একটি বেসরকারি চক্ষু হাসপাতালের টেকনিশিয়ানের বিরুদ্ধে চিকিৎসক পরিচ...

প্রথমার্ধে সিঙ্গাপুরের বিপক্ষে পিছিয়ে হামজারা

সিঙ্গাপুরের বিপক্ষে আসিয়ান কাপের ম্যাচে শুরুটা বেশ আত্মবিশ্বাসী করলেও প্রথমার...

শি’কে অস্ত্র কেনার প্রস্তাব ট্রাম্পের

চীনের প্রেসিডেন্ট শি জিনপিংকে মার্কিন অস্ত্র ক্রয়ের প্রস্তাব দিয়েছিলেন তৎকা...

পাকিস্তানের বাধায় রূপপুরে ইউরেনিয়াম আসেনি

রাশিয়ার কারিগরি সহায়তায় নির্মিত দেশের প্রথম পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র রূপপু...

পাকিস্তানের বাধায় রূপপুরে ইউরেনিয়াম আসেনি

রাশিয়ার কারিগরি সহায়তায় নির্মিত দেশের প্রথম পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র রূপপু...

মাহাথির মোহাম্মদের স্ত্রী সিতি হাসমাহ মারা গেছেন

মালয়েশিয়ার সাবেক প্রধানমন্ত্রী মাহাথির মোহাম্মদের সহধর্মিণী তুন সিতি হাসমাহ...

গাজীপুরে প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

উৎসবমুখর পরিবেশে গাজীপুর সিটি কর্পোরেশনের আয়োজনে শুরু হয়েছে ‘প্রশাসক গো...

প্রশংসায় ভাসছেন আলিয়া ভাট

সঞ্জয় লীলা বানসালির আসন্ন সিনেমা ‘লাভ অ্যান্ড ওয়ার’-এর প্রথম ঝল...

সিঙ্গাপুরের কাছে হেরে বিদায়ের মুখে বাংলাদেশ

ফিফা আসিয়ান কাপে নিজেদের দ্বিতীয় ম্যাচেও কাঙ্ক্ষিত জয় তুলে নিতে ব্যর্থ হয়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা