আফিয়া নুসরাত বর্ষা
বিনোদন

আমি আমার জায়গায় আছি

সান নিউজ ডেস্ক: ঢাকাই সিনেমার জনপ্রিয় চিত্রনায়িকা আফিয়া নুসরাত বর্ষা। ‘দিন: দ্য ডে’ সিনেমার প্রচারে এসে একের পর এক বিস্ফোরক মন্তব্য করছেন তিনি।

আরও পড়ুন: ভিন্ন আঙ্গিকে হাজির হলেন শবনম ফারিয়া!

বুধবার (১৩ জুলাই) রাজধানীর একটি প্রেক্ষাগৃহে ‘দিন: দ্য ডে’ সিনেমার প্রচারে ছিলেন বর্ষা। সেখানে উপস্থিত সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন তিনি। এই সময় বর্ষার কাছে জানতে চাওয়া হয় অনন্ত জলিলের সব সিনেমাতে কেন তাকে নায়িকা নেওয়া হয়?

প্রশ্নের উত্তরে বর্ষা বলেন, ‘কী টাইপের নায়িকা আপনাদের পছন্দ? সেই নায়িকা পছন্দ- যারা পেটে সন্তান নিয়ে কিংবা সন্তান প্রসব করে হাইডে (আড়ালে) থাকে? নাকি যারা হিরোইন, ফেনসিডিল, মদ, গাঁজা নিয়ে ধরা পড়ে পুলিশের হেফাজতে থাকে? যেসব নায়িকা বিয়ের শাড়িটাও স্পন্সর নিয়ে পরে তাদের পছন্দ? তাদেরকে অনন্ত জলিলের সঙ্গে মানাবে? আমি সেই গ্রেডের নায়িকা না। আমি আমার জায়গায় আছি।’

‘দিন: দ্য ডে’ সিনেমায় বর্ষার বিপরীতে আছেন অনন্ত জলিল। এতে এই অভিনেতাকে আন্তর্জাতিক সংস্থার একজন পুলিশ কর্মকর্তার চরিত্রে দেখা গেছে। সিনেমাটি পরিচালনা করেছেন ইরানি পরিচালক মুর্তজা অতাশ জমজম। অনন্ত জলিল, বর্ষা ছাড়াও সিনেমাটিতে আরো অভিনয় করেছেন ইরান ও লেবাননের অভিনেতারা।

আরও পড়ুন: শ্রীলঙ্কা সংকটের পেছনে রাশিয়া দায়ী

প্রসঙ্গত, বর্ষা তার ক্যারিয়ার শুরু করেন মডেল হিসেবে, তিনি ২০১০ সালে ইফতেখার চৌধুরী'র খোঁজ: The Search এ অনন্ত জলিলের সাথে চলচ্চিত্রের মাধ্যমে অভিষেক ঘটে। তিনি তার ক্যারিয়ারে খোঁজ: The Search, হৃদয় ভাঙা ঢেউ, মোস্ট ওয়েলকাম এর মত বৃহৎ বাজেটের চলচ্চিত্রের উল্লেখযোগ্য চরিত্রে ভূমিকা রাখেন। বর্ষা বর্তমানে গ্রামীণফোনের ব্রান্ড অ্যাম্বাসেডরের দায়িত্ব পালন করছেন। এছাড়া তিনি মুনসুন ফিল্মের ব্যবস্থাপনা পরিচালক। ২০১১ সালের ২৩ সেপ্টেম্বর তিনি অনন্ত জলিলকে বিয়ে করেন।

সান নিউজ/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

মুন্সীগঞ্জ পৌরসভায় ড্রেনের ব্লকেজ অপসারণ জোরদার 

বর্ষা মৌসুমে জলাবদ্ধতা কমিয়ে নগরবাসীর স্বস্তি নিশ্চিত করতে মুন্সীগঞ্জ পৌরসভা...

ঝালকাঠিতে রাজনীতির কেন্দ্র এখন ময়লার ভাগাড়

রাজনৈতিক পটপরিবর্তনের পর ২০২৪ সালের ৫ আগস্ট ভাঙচুর, লুটপাট ও অগ্নিসংযোগের শিক...

২১ বছরের দুদকে দীর্ঘতম শূন্যতা

প্রায় নয় দশক আগে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর তাঁর ‘প্রশ্ন’ কবিতায়...

পদোন্নতি ঘিরে পুলিশের অন্দরে উত্তাপ

বাংলাদেশ পুলিশে অতিরিক্ত মহাপরিদর্শক (অতিরিক্ত আইজিপি) পদে পদোন্নতি প্রক্রিয়...

নাইজেরিয়ায় বন্দুকধারীদের হামলায় শিশুসহ ৫২ জন অপহৃত

নাইজেরিয়ার উত্তর-পশ্চিমাঞ্চলের জামফারা অঙ্গরাজ্যে বন্দুকধারীদের হামলায় শিশুসহ...

রাজধানীজুড়ে ছাত্রদল-শিবির সংঘর্ষ

রাজধানীর একাধিক শিক্ষাপ্রতিষ্ঠানে মঙ্গলবার (৪ আগস্ট) ছাত্রদল ও ছাত্রশিবিরের ন...

আলিয়া মাদ্রাসায় ছাত্রদল-শিবির সংঘর্ষ, আহত অধ্যক্ষ

রাজধানীর সরকারি আলিয়া মাদ্রাসায় ছাত্রদল ও ছাত্রশিবিরের নেতাকর্মীদের মধ্যে স...

জবিতে শিবির-ছাত্রদল সংঘর্ষ, আহত ৭০

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে (জবি) দ্বিতীয় ক্যাম্পাসের উন্নয়নসংক্রান্ত তিন দফা দ...

ঢাকা কলেজে শিবির-ছাত্রদল সংঘর্ষ

রাজধানীর ঢাকা কলেজে জুলাই গণ-অভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে আয়োজিত একটি কর্...

নাইজেরিয়ায় বন্দুকধারীদের হামলায় শিশুসহ ৫২ জন অপহৃত

নাইজেরিয়ার উত্তর-পশ্চিমাঞ্চলের জামফারা অঙ্গরাজ্যে বন্দুকধারীদের হামলায় শিশুসহ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা