বিনোদন

আমরা আর সিনেমা বানাবো না

বিনোদন ডেস্ক: চিত্রনায়িকা বর্ষা বলেছেন, একটা বিষয় খুব দুঃখের সঙ্গে জানাতে হচ্ছে, সেটা যে কে বা কারা জানি না...নেগেটিভ কিছু কথাবার্তা তারা ইচ্ছাকৃতভাবে প্রচার করার চেষ্টা করছে। বিশেষ করে আমার সিনেমা বাদ দিয়ে আমাদের... ব্যক্তিগত স্বার্থে আমাদের ডাউন করা চেষ্টা করছে।

আরও পড়ুন: ইরান সফরে যাবেন রুশ প্রেসিডেন্ট

মঙ্গলবার (১২ জুলাই) সন্ধ্যায় রাজধানীর মধুমিতা সিনেমা হল পরিদর্শনে গিয়ে বর্ষা উপস্থিত সাংবাদিকদের বলেছেন, ‘একটা বিষয় খুব দুঃখের সঙ্গে জানাতে হচ্ছে, সেটা যে কে বা কারা জানি না...নেগেটিভ কিছু কথাবার্তা তাঁরা ইচ্ছাকৃতভাবে প্রচার করার চেষ্টা করছে। বিশেষ করে আমার সিনেমা বাদ দিয়ে আমাদের... ব্যক্তিগত স্বার্থে আমাদের ডাউন করা চেষ্টা করছে। আসলে আমি খুব কষ্টই পেলাম ভালো জিনিস কেন মানুষ প্রশংসা করতে পারে না। আজকে যদি আমরা চলচ্চিত্র না করি, বের হয়ে যাই তাহলে আমাদের কিছুই হবে না, আমরা যে চেষ্টা করছি ভাল একটা সিনেমা দিতে... আমি জানি না মানুষজন কেন মিথ্যা কথা বলে নিউজ রটাচ্ছে। আমার মনে হয় যেটা সত্যি সেটা করানো উচিত।’

জানা গেছে, ঈদুল আজহা উপলক্ষে দেশের ১০৭ হলে মুক্তি পেয়েছে চিত্রনায়ক ও প্রযোজক অনন্ত জলিলের ‘দিন : দ্য ডে’ সিনেমা। এই সিনেমার বাজেট ১০০ কোটি টাকার বেশি বলে দাবি করেছেন এই নায়ক। ছবিটিতে অনন্তর নায়িকা হিসেবে আছেন বর্ষা। মুক্তি পাওয়ার পর সিনেমা নিয়ে কিছু মানুষ নেতিবাচক কথা ছড়াচ্ছে বলে দাবী অনন্ত বর্ষা দম্পতির। এবার এই সমালোচনাকারীদের উপর ক্ষোভ প্রকাশ করেছেন বর্ষা।

আরও পড়ুন: দেশ ছেড়ে মালদ্বীপে পালালেন গোতাবায়া

‘দিন : দ্য ডে’ সিনেমায় অনন্ত জলিলকে আন্তর্জাতিক সংস্থার একজন পুলিশ কর্মকর্তার চরিত্রে দেখা যাবে। নানা সন্ত্রাসগোষ্ঠী দমনে অভিযানে অংশ নেবেন তিনি। সিনেমাটি নির্মাণ করেছেন ইরানি পরিচালক মুর্তজা অতাশ জমজম। বাংলাদেশ ছাড়াও ইরান, তুরস্ক ও আফগানিস্তানে সিনেমাটির শুটিং হয়েছে। ইরানের মুর্তজা অতাশ জমজম এবং বাংলাদেশের প্রযোজক অনন্ত জলিলের ‘এজে’ ব্যানারে নির্মিত হয়েছে সিনেমাটি। অনন্ত জলিল, বর্ষা ছাড়া আরও অভিনয় করেছেন ইরান ও লেবাননের অভিনেতারা।

এদিকে, মধুমিতা সিনেমা হলের সামনে বক্তব্যের এই পর্যায়ে এসে ফুঁপিয়ে ফুঁপিয়ে কাঁদতে শুরু করেন বর্ষা। জানান, ‘অনেকেই বলছে, আমরা আমাদের গার্মেন্টস কর্মী এনে সিনেমা দেখাচ্ছি। কীভাবে সম্ভব মানুষ দেশে গিয়েছে তারা ঈদ করার জন্য, কীভাবে লোক পাব এখন, এটা কি হতে পারে...। ‘নেত্রী : দ্যা লিডার’ আমরা শুটিং করেছি হতে পারে... এটা শেষ না করতে পারি, এটাই আমাদের জীবনের শেষ সিনেমা। এরপর আমরা আর করব না, যদি মানুষ এভাবে আমাদের ছোট করে... ছোট করার চেষ্টা করে গার জোরে। আর কিছু বলতে চাই না।’

সান নিউজ/কেএমএল

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

চাঁদাবাজির অভিযোগে মুন্সীগঞ্জ যুবদল নেতা গ্রেপ্তার, পরে বহিস্কার

মুন্সীগঞ্জ সদরে দৈনিক মানবজমিনের এক সাংবাদিকের বাব...

‘যিনি ৪০ বছরের সংসার ভাঙছেন, স্রষ্টা তাকে দেখে নেবেন’, গোবিন্দের স্ত্রী

দীর্ঘ ৪০ বছরের দাম্পত্য জীবন। কৈশোরের প্রেম, মাত্র ১৫ বছর বয়সে আং...

বেনজির সংক্রান্ত প্রশ্ন এড়িয়ে গেলেন আমিরাতের রাষ্ট্রদূত

বাংলাদেশে এক বিলিয়ন ডলারেরও বেশি অর্থ বিনিয়োগ করেছ...

বিয়েতে এখনই রাজি নন কৌশানি, জানালেন কারণ

দীর্ঘদিন ধরে অভিনেতা বনি সেনগুপ্তের সঙ্গে সম্পর্কে রয়েছেন টলিউড অভিনেত্রী কৌশ...

পদত্যাগ করে যা বললেন ভারতের নারী বিশ্বকাপ জয়ী অধিনায়ক

গত বছর ওয়ানডে বিশ্বকাপে প্রথমবার ভারতকে শিরোপা জেত...

রাহুল-প্রিয়াঙ্কাকে পাঁজাকোলা করে তুলে নিয়ে গেল পুলিশ

প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগ এবং বিতর্কিত ভোটার তালিকা সংশ...

ধর্ম-বর্ণ নির্বিশেষে সকলের কল্যাণে কাজ করছে সরকার : প্রধানমন্ত্রী তারেক রহমান

ধর্ম, বর্ণ, শ্রেণি ও পেশার কোনো ভেদাভেদ নয়, বরং দেশের প্রতিটি নাগরিকের সমান অ...

আইসিসির নতুন চক্রে আসছে বড় চমক

রেড-বল ক্রিকেটের রোমাঞ্চ ও জনপ্রিয়তা বিশ্বজুড়ে দিন দিন যেভাবে বৃদ্ধি পাচ্ছে...

ফেডারেশন কাপে বসুন্ধরা ও মোহামেডানের বড় জয়

বাংলাদেশ ফুটবল লিগে নিজেদের প্রথম ম্যাচে হোঁচট খেলেও ঘরোয়া ফুটবলের মর্যাদাপূর...

প্রথম ওয়েব ফিল্ম নিয়ে দারুণ উচ্ছ্বসিত পায়েল

সাধারণ প্রেমের গল্প কিংবা ত্রিকোণ প্রেমের গণ্ডি পেরিয়ে বিবাহিত জীবনের টানাপোড়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা