কৌশানি মুখার্জি
বিনোদন

চ্যালেঞ্জ না থাকলে তৃপ্তি পাই না

সান নিউজ ডেস্ক: টলিউডের জনপ্রিয় অভিনেত্রী কৌশানি মুখার্জি। ‘রাতের শহর’ নামে নতুন সিনেমায় যুক্ত হয়েছেন তিনি। এতে তার বিপরীতে থাকছেন বাস্তব জীবনের প্রেমিক বনি সেনগুপ্ত। এর আগেও তারা বেশ কয়েকটি সিনেমায় জুটি বেঁধে কাজ করেছিলেন।

আরও পড়ুন: গান গেয়ে ভোক্তাকে বিপর্যস্ত করা অপরাধ

এই সিনেমা নির্মাণ করছেন সায়ন বসু চৌধুরী। সম্প্রতি এর ফার্স্ট লুক প্রকাশ করা হয়েছে। সেখানে দেখা গেল, হলুদ শার্ট-কালো জিন্স, হাতে পিস্তল। এভাবেই বাস্তব জীবনের নায়িকার রক্ষাকর্তা বনি। আলগোছে তার বাহু জড়িয়ে কৌশানি।

সিনেমাটির অধিকাংশ শুটিং হবে রাতে। সেদিক থেকে একটা চ্যালেঞ্জ বনি-কৌশানি দুজনের জন্যই। তবে অভিনেত্রী জানালেন, চ্যালেঞ্জ নিতেই তিনি ভালোবাসেন। তার ভাষ্য, ‘চ্যালেঞ্জ না থাকলে এখন আর অভিনয় করে তৃপ্তি পাই না।’

আরও পড়ুন: ছুটি শেষে খুললো অফিস

কৌশানি জানান, তিনি শুধু কলকাতা নয়, বিশ্বের বিভিন্ন শহরের রাত দেখেছেন। বললেন, ‘শুধু শহর কলকাতা নয়, দেশ-বিদেশের নানা শহরের বুকে রাত নেমে আসার সাক্ষী আমি। বিদেশে বেড়াতে গেলে বের হই অন্ধকারে। এছাড়া পূজার সময় কলকাতায় রাত বলে তো কিছুই থাকে না।’

বনি-কৌশানি জুটিকে আগে কেবল রোম্যান্টিক-প্রেমের সিনেমায় দেখা যেত। সেই ছক ভেঙেছেন দাবি করে অভিনেত্রী বলেন, ‘আমরা ছক ভেঙেছি। সেই আগের বনি-কৌশানী জুটি কিন্তু নেই। যারা গাছের ডাল ধরে প্রেম করে। মিষ্টি মিষ্টি গান গায়। সময়ের সঙ্গে তাল মিলিয়ে গল্প-নির্ভর সিনেমা, চিত্রনাট্য বেছে নিচ্ছি।’

সান নিউজ/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রাজধানীর ২০৪ হটস্পটে ১,৩৮৭ ছিনতাইকারী, সন্ধ্যার পরই বাড়ছে আতঙ্ক

রাজধানী ঢাকায় ছিনতাইয়ের ঘটনা নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে। ঢাকা মহানগর পুল...

পিরোজপুরে ৪৮০ কিমি সড়ক প্রকল্পে কাজ ছাড়াই ৯১ কোটি টাকা! 

পিরোজপুরের গ্রামীণ যোগাযোগব্যবস্থা উন্নয়নের জন্য নেওয়া ৬০০ কোটি টাকার একটি বড়...

পিরোজপুরে ৪৮০ কিমি সড়ক প্রকল্পে কাজ ছাড়াই ৯১ কোটি টাকা! 

পিরোজপুরের গ্রামীণ যোগাযোগব্যবস্থা উন্নয়নের জন্য নেওয়া ৬০০ কোটি টাকার একটি বড়...

রাজধানীর ২০৪ হটস্পটে ১,৩৮৭ ছিনতাইকারী, সন্ধ্যার পরই বাড়ছে আতঙ্ক

রাজধানী ঢাকায় ছিনতাইয়ের ঘটনা নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে। ঢাকা মহানগর পুল...

মালয়েশিয়ার রাজকন্যা বিয়ে করলেন রেসিং ড্রাইভারকে

মালয়েশিয়ার পাহাং রাজপরিবারের রাজকন্যা টেংকু পুতেরি রাজা টেংকু পুতেরি ইলিয়ানা...

দাবী আদায়ে অনড় পদবঞ্চিত যুবদল নেতৃবৃন্দ

বিএনপির চেয়ারম্যানের কার্যালয়ে আবারও মানববন্ধন করেছেন ফ্যাসিস্ট হাসিনা বিরোধী...

দক্ষিণ আফ্রিকার হয়ে বিশ্বকাপে শিরোপা জিততে চান মিলার

দীর্ঘ আন্তর্জাতিক ক্যারিয়ারে নানা সাফল্য পেলেও দক্ষিণ আফ্রিকার হয়ে কোনো আইসিস...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা