সংগৃহীত ছবি
বিনোদন

হোলি উদযাপন করে কটাক্ষের শিকার হানিয়া

বিনোদন ডেস্ক: পাকিস্তানের জনপ্রিয় অভিনেত্রী হানিয়া আমিরকে এবার দেখা যাবে বলিউড সিনেমায়। এরই মধ্যে হোলি উদযাপন করে বিপাকে এই অভিনেত্রী ।

আরও পড়ুন: তাসকিনের একাই সিনেমা করা উচিত

কয়েকদিন আগেই হোলি উপলক্ষে ভারতীয় অনুরাগীদের শুভেচ্ছা জানিয়েছিলেন হানিয়া। নিজের বেশ কিছু ছবিও শেয়ার করেছিলেন সামাজিক মাধ্যমেও।

যেখানে কয়েকটি ছবিতে দেখা যায়, ইংল্যান্ডের রাস্তায় বান্ধবীদের সঙ্গে সময় কাটাচ্ছেন হানিয়া। অভিনেত্রীর কপালে ছিল কমলা রঙের টিপ। সঙ্গে জুড়ে দিয়েছেন, হোলি নিয়ে শুভেচ্ছার ক্যাপশন।

পাকিস্তানি অভিনেত্রী লিখেছিলেন, ‘একজন বুদ্ধিমান মানুষ বলেছেন, খারাপ কথা শুনো না, খারাপ জিনিস দেখো না, খারাপ কথা বলো না। সকলকে জানাই হোলির শুভেচ্ছা।’

এই পোস্ট দেখে হানিয়াকে শুভেচ্ছা জানান তার ভারতীয় অনুরাগীরা। যা ভালোভাবে নেয়নি পাকিস্তানিরা। তাদের প্রশ্ন, মুসলিম হয়ে কীভাবে তিনি কপালে টিপ পরলেন? অনেকে আবার দাবি করেন, বলিউডে জায়গা তৈরি করার জন্য ভারতীয়দের মনোযোগ পাওয়ার চেষ্টা করছেন হানিয়া।

বলিউডে হানিয়ার সিনেমাটি কবে মুক্তি পাবে সে প্রসঙ্গে এখনো কোনো আনুষ্ঠানিকভাবে ঘোষণা হয়নি। তবে সিনেমার নায়ক চরিত্রে অভিনয় করা দিলজিৎ জানিয়েছেন চলতি বছরের জুনেই প্রেক্ষাগৃহে মুক্তি পাবে ‘সরদার জি-৩’।

সান নিউজ/এএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বামনায় মায়ের মৃত্যুতে অসহায় শিশু সন্তান

বরগুনার বামনা উপজেলার ৪ নম্বর ডৌয়াতলা ইউনিয়নে সড়ক...

মিরপুরে পোশাক শ্রমিকদের অবরোধের চেষ্টা, টিয়ারশেল-সাউন্ড গ্রেনেড নিক্ষেপ

ন্যূনতম মজুরি বৃদ্ধিসহ বিভিন্ন দাবিতে রাজধানীর মির...

শ্রীনগরে শীর্ষ সন্ত্রাসী বিকাশ গ্রেপ্তার, পিস্তল-গুলি উদ্ধার

মুন্সীগঞ্জের শ্রীনগরে অভিযান চালিয়ে আলোচিত সন্ত্রা...

রুশ বিমানের গতিবিধি ঘিরে সতর্ক জাপান-তাইওয়ান

চীনে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের গুরুত্বপূর্ণ সফরের ঠিক আগে পূর্ব এ...

পাকিস্তানকে ২–১ গোলে হারিয়ে রেকর্ড দশম শিরোপা জয় ভারতের

দক্ষিণ এশিয়ার ফুটবলে নিজেদের একচ্ছত্র আধিপত্য ও রাজত্ব আরও একবার প্রমাণ করল ভ...

গুদাম থেকে ২২ হাজার কেজি চাল জব্দ, মামলার নির্দেশ দিলেন ইউএনও

ডিজিএফআইয়ের দেওয়া তথ্যের ভিত্তিতে নওগাঁর মহাদেবপুর...

উখিয়ায় খাদ্য সংকটে লোকালয়ে সাত হাতি

কক্সবাজারের উখিয়ায় লোকালয়ে ঢুকে পড়েছিল সাতটি বন্য...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা