সংগৃহিত ছবি
বিনোদন

প্রেমটা লুকিয়েই করছেন পরীমণি-সাদী

বিনোদন ডেস্ক: চিত্রনায়িকা পরীমণির জীবনে আবারও বসন্তের ছোঁয়া লেগেছে। এবার প্রেমে পড়লেও প্রেমিককে সামনে আনতে বড্ড অনীহা তার। পরীমণির ব্যক্তিগত জীবন নিয়ে যখন আবারও আলোচনার সৃষ্টি, তখনই একটি নাম বারবার উঠে এসেছে। তরুণ সংগীতশিল্পী শেখ সাদী। বর্তমানে এই গায়কের সঙ্গেই নাকি লুকিয়ে প্রেম করছেন অভিনেত্রী।

আরও পড়ুন: মা হওয়ার বার্তা দিলেন কিয়ারা

মঙ্গলবার (৫ মার্চ) রাতে প্রিয় মানুষের বুকে মাথা রাখা একটি ছবি ফেসবুকে পোস্ট করেছেন।

যদিও সেই ছবিতে ভালোবাসার মানুষকে প্রকাশ্যে আনেননি অভিনেত্রী। কেবল হাতটাই দেখা গেছে। তবুও ভক্তদের চোখ থেকে আড়াল করতে পারেননি। পরীমণির আলোচিত সেই ছবিতে শেখ সাদীকে খুঁজে পেলেন ভক্তরা

শেখ সাদীর ব্যবহৃত হাতঘড়ির সঙ্গে পরীমনি যার বুকে মাথা রেখেছেন, সেই মানুষটির হাতঘড়ির মিল খুঁজে বের করেছেন ভক্তরা। বিষয়টি বুঝতেই পেরেই দ্রুত ছবিটি ফেসবুক থেকে সরিয়ে নেন অভিনেত্রী।

অভিনেত্রী বলেন, একটা চড়াই–উতরাইয়ের মধ্য দিয়ে আমার জীবন চলছে। বিপদের সময় যে পাশে থাকেন, সে জীবনের জন্য আশীর্বাদ। আমি এই জীবনে অনেক শুভাকাঙ্ক্ষী পেয়েছি, এখনো আমার অনেক শুভাকাঙ্ক্ষী রয়েছে। আমার সুখ-দুঃখের গল্পগুলো তাঁদের সঙ্গে শেয়ার করি। এতে আমি মানসিকভাবে ভালো থাকি।

সপ্তাহখানেক আগে প্রকাশ পেয়েছে শেখ সাদীর নতুন গান ‘মনে নাই দয়া’। গানটি পরীমণি তার ভেরিফায়েড ফেসবুক পেজে প্রকাশ করেছেন। ভালোবাসার ইমোজি দিয়ে ছোট একটি ক্যাপশনও দিয়েছেন।

পরীমণির সেই ফেসবুক পোস্টে একজন মন্তব্য করেছেন, এভাবে সাদী ভাইকে ‘ছ্যাঁকা’টা না দিলেও হতো, পরী। সেই মন্তব্যের উত্তরে পরীমণি লিখেছেন, ‘কেবল তো শুরু। সারাজীবনই দেব।’

পরী-সাদীর এই খুনসুটি দেখে ভক্তদেরও এখন বুঝতে বাকি নেই, দুই তারকার সম্পর্কের রসায়নটা এখন কেমন চলছে।

সান নিউজ/এএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ষষ্ঠী দিয়ে শুরু হলো শারদীয় দুর্গোৎসব, ঢাকেশ্বরী মন্দিরে বিশ্বশান্তির প্রার্থনায় মুখরিত প্রাঙ্গণ

সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা আজ শুক্রবার...

‘ভুয়া কনটেন্ট তৈরি করে ছড়িয়ে দেয়া অপরাধ’

কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই প্রযুক্তির অপব্যবহার করে তারকাদের অবয়ব বিকৃত করে ম...

ডেঙ্গুর টিকা আমদানিতে আর্থিক সংকট হবে না : ডিএসসিসি প্রশাসক মো. আবদুস সালাম

রাজধানী ঢাকাসহ সারা দেশে প্রকোপ বাড়তে থাকা ডেঙ্গু পরিস্থিতি মোকাবিলায় দ্রুত...

ঘোর বিপদে ইউক্রেন!

রাশিয়ার অবিরাম ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার মুখে সামরিক দিক থেকে চরম অস্তিত্ব...

ক্রিকেট ইতিহাসের অন্যতম সেরা অলরাউন্ডার জ্যাক ক্যালিস পা রাখলেন ৫১তম বছরে

ক্রিকেটের বরপুত্র ও সর্বকালের অন্যতম সেরা অলরাউন্ডার জ্যাক ক্যালিস পা রাখলেন...

৪শ পরিবারের এক বছরের খাবারের দায়িত্ব নিলেন রাশমিকা মান্দানা

মানবিক উদ্যোগের মাধ্যমে আবারও আলোচনায় এসেছেন দক্ষিণী সিনেমার জনপ্রিয় অভিনেত্র...

শিশু যৌন নিপীড়নের মামলা থেকে অব্যাহতি পেলেন হলিউড অভিনেতা টিমোথি

যুক্তরাষ্ট্রের জনপ্রিয় টেলিভিশন ধারাবাহিক ‘দ্য ওয়েস্ট উইং’-এর অভি...

আব্দুল মালেক উকিলের মৃত্যুবার্ষিকী আজ

মহান মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক, জাতীয় সংসদের সাবে...

মৌলভীবাজারের আনিসা ইংল্যান্ড নারী কাবাডি দলের অধিনায়ক

যুক্তরাজ্যের ব্যবসা ও টিভি জগতের সফলতার পথচলা পেরি...

অভিমান করে অষ্টম শ্রেণির ছাত্রীর আত্মহত্যা!

নোয়াখালীর সেনবাগে আফরিয়া সুলতানা প্রীয়া (১৪) নামে...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা