সংগৃহীত ছবি
বিনোদন

বিয়ের পিঁড়িতে বসলেন মেহজাবীন

বিনোদন ডেস্ক: নির্মাতা আদনান আল রাজীবের সঙ্গে ঢাকার অদূরে একটি রিসোর্টে বিয়ের পিঁড়িতে বসলেন ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী মেহজাবীন চৌধুরী।

আরও পড়ুন: বহু প্রেমের পর বিয়ে করলেন নারগিস

সেখান থেকে একটি ভিডিও ভাইরাল সামাজিক মাধ্যমে। তাতে দেখা যায়, রাজীবকে জড়িয়ে ধরে চোখের জল আর ধরে রাখতে পারেননি মেহজাবীন।

ভাইরাল সেই ভিডিওতে দেখা যায়, মেহজাবীনের পরনে সাদা লেহেঙ্গা ও আদনানের পরনে খয়েরি শেরওয়ানি। বিয়ের মঞ্চে তাদের দুজনের উজ্জ্বল উপস্থিতি। এ সময় তাদের সামনে অতিথিরাও উপস্থিত। আশেপাশে সাদা ও গোলাপি ফুলে সেজে উঠেছে ওয়েডিং থিম।

এ সময় মঞ্চে দাঁড়িয়ে মেহজাবীন ও রাজীব। দুজনে একে অপরের হাত ধরে অতিথিদের সঙ্গে হাসি বিনিময় করলেন এই তারকা যুগল। সঙ্গে অতিথি-দর্শকেরাও খুব উচ্ছ্বসিত! তাদের বিশেষ এই মুহূর্ত ক্যামেরাবন্দি করতে সকলের হাতে হাতে ফোন। এমন সময় রাজীবকে কাছে টেনে গাল ছুঁয়ে দেন মেহজাবীন। এরপর মেহজাবীনের দুটি হাত শক্ত করেই ধরেন রাজীব। এরপর একে অপরকে জড়িয়ে ধরেন তারা।

দেখা যায়, রাজীবকে জড়িয়ে ধরার সঙ্গে প্রচণ্ড আপ্লুত হয়ে পড়েন মেহজাবীন। এক পর্যায়ে মুখ চেপে কান্না শুরু করে দেন মেহজাবীন! অনেক চেষ্টা করেও যেন সেই আবেগ ধরে রাখতে পারছিলেন না অভিনেত্রী। এ সময়ই রাজীব হাসি দিয়ে মেহজাবীনের গালে আদুরে স্পর্শ করলেন, মুছে দিলেন তার অশ্রুসিক্ত চোখ, আর সঙ্গে সঙ্গেই সে সময় হেসে দিলেন মেহজাবীনও।

প্রসঙ্গত, এর আগে সামাজিক মাধ্যমে একাধিক বিয়ের ছবি পোস্ট করেন মেহজাবীন। সেই ছবি দেখে তাদের অনুরাগীরা ও শোবিজ অঙ্গনের তারকারা নতুন এই দম্পতিকে শুভেচ্ছা জানাতে থাকেন। বাংলাদেশের ছোট-বড় পর্দার তারকারাসহ ওপার বাংলার তারকারাও মেহজাবীনকে শুভকামনা জানান।

সান নিউজ/এএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

চাঁদাবাজির অভিযোগে মুন্সীগঞ্জ যুবদল নেতা গ্রেপ্তার, পরে বহিস্কার

মুন্সীগঞ্জ সদরে দৈনিক মানবজমিনের এক সাংবাদিকের বাব...

‘যিনি ৪০ বছরের সংসার ভাঙছেন, স্রষ্টা তাকে দেখে নেবেন’, গোবিন্দের স্ত্রী

দীর্ঘ ৪০ বছরের দাম্পত্য জীবন। কৈশোরের প্রেম, মাত্র ১৫ বছর বয়সে আং...

বিয়েতে এখনই রাজি নন কৌশানি, জানালেন কারণ

দীর্ঘদিন ধরে অভিনেতা বনি সেনগুপ্তের সঙ্গে সম্পর্কে রয়েছেন টলিউড অভিনেত্রী কৌশ...

পদত্যাগ করে যা বললেন ভারতের নারী বিশ্বকাপ জয়ী অধিনায়ক

গত বছর ওয়ানডে বিশ্বকাপে প্রথমবার ভারতকে শিরোপা জেত...

হুথিদের হটিয়ে বাব আল-মান্দেব ও মোচা দখলের দাবি

বৈশ্বিক জ্বালানি বাণিজ্যের অন্যতম গুরুত্বপূর্ণ জলপথ বাব আল-মান্দে...

অস্ট্রেলিয়ায় ডেঙ্গুর টিকার অনুমোদন

বিশ্বজুড়ে মশাবাহিত প্রাণঘাতী রোগ ডেঙ্গুর প্রকোপ দিন দিন বাড়তে থাকার প্রেক্ষা...

নীল শাড়িতে শরতকে বরণ করলেন পরীমনি

শরতের মেঘাচ্ছন্ন আকাশ কিংবা নদীর চরে সাদা কাশবনের দোলা—রূপসী ঋতুকে বরণ...

মেসির শেষ ম্যাচে কেমন হতে পারে আর্জেন্টিনার একাদশ

আর মাত্র কয়েক ঘণ্টার অপেক্ষা। বুয়েনস আইরেসের মনুমেন্টাল স্টেডিয়ামে বেনিনের...

বাংলাদেশে আরো বেশি বিনিয়োগ বৃদ্ধির জন্য কানাডার প্রতি আহবান রাষ্ট্রপতির

বাংলাদেশে কানাডার বিনিয়োগ আরও বৃদ্ধির জন্য কানাডার প্রতি আহ্বান জানিয়েছেন রাষ...

মাত্র ৩৮ বছরেই ১৫৬ মেয়ের ‘বাবা’ মামুন বিশ্বাস

মাত্র ৩৮ বছর বয়সেই ১৫৬ অসহায় ও দরিদ্র মেয়ের বিয়ের...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা