সংগৃহীত ছবি
জাতীয়

বইমেলায় স্যানিটারি ন্যাপকিন নিয়ে বিতর্ক

নিজস্ব প্রতিবেদক: অনেক সমালোচনা আর বিতর্ক শেষে আজ থেকে অমর একুশে বইমেলা প্রাঙ্গণে মেয়েদের ওয়াশরুমের পাশে থাকছে বিনামূল্যে নারীস্বাস্থ্য সুরক্ষার স্যানিটারি ন্যাপকিন সরবরাহের ব্যবস্থা।

আরও পড়ুন: কুয়েত সফরে যাচ্ছেন সেনাপ্রধান

রোববার (১৬ ফেব্রুয়ারি) রাত সাড়ে ১১টার দিকে উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী ফেসবুকে পোস্ট দিয়েছেন।

সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা ও নির্মাতা মোস্তফা সরয়ার ফারুকী পোস্টে লিখেছেন, স্যানিটারি ন্যাপকিন খুবই স্বাভাবিক একটা জিনিস। সরকার ও বাণিজ্যিক প্রতিষ্ঠানগুলো যেখানে উইমেন হেলথ হাইজিন নিয়ে সারাদেশে সচেতনতা তৈরি করেছে এবং করছে, সেখানে যেকোনো কারণেই হোক বইমেলায় এটাকে নিয়ে এই আলোচনাটা যে হইতে হলো, এটা আমাদের জন্য বেদনার। এই বিষয়ে যেসব ভাই-বোনেরা ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছেন, তাদের সবার বক্তব্যের সঙ্গে আমরাও একমত। আপনাদের বিস্ময় ও ক্ষোভ আমাদেরও।

ফারুকী পোস্টে আরও লিখেছেন, যাই হোক, বাংলা একাডেমি একটু আগেই বিবৃতির মাধ্যমে জানিয়েছে, আগামীকাল (সোমবার) থেকে মেলাপ্রাঙ্গণে মেয়েদের ওয়াশরুমের পাশে বিনামূল্যে স্যানিটারি ন্যাপকিন সরবরাহের ব্যবস্থা থাকবে। এ ছাড়া অন্যান্য ব্যাপারেও তারা তাদের ব্যাখ্যা জানিয়েছে।

এদিকে, এক বিজ্ঞপ্তিতে অমর একুশে বইমেলায় বিনামূল্যে স্যানিটারি ন্যাপকিন বিতরণ অব্যাহত থাকবে বলে নিশ্চিত করেছে বাংলা একাডেমি।

আরও পড়ুন: গণঅভ্যুত্থান নিয়ে মিথ্যাচার সহ্য করব না

বিজ্ঞপ্তিতে বাংলা একাডেমি জানিয়েছে, বইমেলার বিভিন্ন কার্যক্রম পরিচালনার দায়িত্বে থাকা ইভেন্ট ম্যানেজমেন্ট প্রতিষ্ঠান স্পন্সরের সহায়তায় তাদের কার্যক্রম চালালেও নির্ধারিত নীতিমালা মানতে ব্যর্থ হয়েছে। অনুমতি না নিয়ে মেলায় যত্রতত্র বিভিন্ন পণ্য বিক্রি করায় তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হয়।

বাংলা একাডেমি বলেছেন, তারা স্যানিটারি ন্যাপকিন ব্যবহারে কোনো সংকোচ পোষণ করে না এবং বইমেলার নীতিমালা অনুযায়ী বিনামূল্যে ন্যাপকিন বিতরণ অব্যাহত থাকবে। বিজ্ঞপ্তিতে এ ঘটনায় উদ্ভূত পরিস্থিতির জন্য বাংলা একাডেমি দুঃখ প্রকাশ করেছে।

সান নিউজ/এএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শেষ মুহূর্তের গোলে ব্রাজিলের সম্মান রক্ষা

বিশ্বকাপের পর প্রথম প্রীতি ম্যাচে অস্ট্রেলিয়ার বিপক্ষে মাঠে নেমেছিল ব্রাজিল।...

বাংলাদেশের সঙ্গে সম্পর্ক জোরদার করতে চায় সৌদি

জাতিসংঘের সদর দপ্তরে সৌদি আরবের পররাষ্ট্রমন্ত্রী প্রিন্স ফয়সাল বিন ফারহান বিন...

সৌদি সেনাপ্রধানের সঙ্গে তুরস্ক-পাকিস্তান সেনাপ্রধানের বৈঠক

ইয়েমেনের হুথি বিদ্রোহীরা গত কয়েক দিনে সৌদি আরবের বিভিন্ন এলাকায় একাধিক হামলা...

দোসরদের ধরতে গোয়েন্দা তথ্য ব্যবহারের নির্দেশ

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের দোসরদের আইনের আওতায় আনতে পুলিশের গোয়েন্দা তথ্য...

হাম উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, আক্রান্ত ১০৬৪

দেশে গত ২৪ ঘণ্টায় সন্দেহজনক হাম রোগে আরও তিনজনের মৃত্যু হয়েছে। এ সময়ে নতুন কর...

সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলা, সাদিয়ার ক্ষোভ

কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলা ও ভাঙচুরের ঘটনায় ক্ষোভ প্...

আশুলিয়ায় ফুটপাত উচ্ছেদে হকারদের বাধা

সাভারের আশুলিয়ার ডিইপিজেড এলাকায় মহাসড়ক ও ফুটপাত দখলমুক্ত করতে উচ্ছেদ অভিযান...

সাইন্সল্যাবে সংঘর্ষের আশঙ্কায় পুলিশ মোতায়েন

ঢাকা কলেজ ও আইডিয়াল কলেজের শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষের আশঙ্কা এবং ঢাকা সেন্ট...

রাঙ্গাবালীতে ডুবে যাওয়া শিশুর মৃত্যু, প্রশ্ন চিকিৎসায়

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলায় বাড়ির পাশের পানিতে ডুবে এক শিশুর মৃত্যু হয়েছে।...

মহড়ায় অংশ নিতে ভারতে ৬ মার্কিন যুদ্ধবিমান

ভারতীয় বিমান বাহিনীর বহুজাতিক প্রতিরক্ষা মহড়া ‘তরঙ্গশক্তি ২০২৬’-এ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা