সংগৃহীত ছবি
বিনোদন

বেনারসি-আলতায় মুগ্ধতা ছড়াচ্ছেন জয়া

বিনোদন ডেস্ক: দুই বাংলার দর্শকপ্রিয় অভিনেত্রী জয়া আহসানের অভিনয়ের পাশাপাশি তার রূপেও মুগ্ধ অনুরাগীরা।

আরও পড়ুন: হাসপাতালে পপ তারকা শাকিরা

সম্প্রতি ওপার বাংলার প্রসেনজিত দাস রিশভের স্টাইলিংয়ে নিজেকে ধরা দেন তিনি। বেনারসিতে জয়ার সেই অনবদ্য লুকই এখন ভেসে বেড়াচ্ছে নিউজফিডে, যা দেখে মুগ্ধতা প্রকাশ করছেন নেটিজেনরা।

প্রায় যেকোনো পোশাকেই মানানসই জয়া আহসান। দিন কয়েক আগে সবুজ ব্লাউজের সঙ্গে লাল বেনারসির চমৎকার এক কম্বিনেশনে ধরা দেন তিনি। সঙ্গে ঐতিহ্যবাহী গয়না আর হাতে ছিল ধূপ-ধোঁয়ার আয়োজন। এরপর আজ সকালে স্ক্রলিংয়ে চোখ আটকে যায় জয়ার চার ছবির কোলাজে। সেদিনের ফটোশুটেই আবার দেখা মিলল তাকে, তবে আগের চেয়ে খানিকটা খোলামেলা অবতারে!

চার ছবির কোলাজে মোট ১১ টি ছবি এদিন পোস্ট করেন জয়া। তাতে দেখা যায়, একটি নদীর পাড়ে অভিনেত্রী। সিঁড়ির পাড়ে আবির ফেলে পা দিয়ে নাড়ছেন, নদীর পানিতেও ডুবিয়েছেন তিনি। ছবিগুলোর ক্যাপশনে লিখেছেন, 'আমি রক্তাক্ত, আমি ব্যথিত; তুমি আমাকে দেখো, ইচ্ছে না করলে দেখবে না। তুমি চাইলে আমি অদৃশ্য হব, সাগরের ওপারে চলে যাব।'

নেদারল্যান্ডের রটারড্যাম আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে জায়গা করে জয়া আহসান অভিনীত কলকাতার ছবি 'পুতুল নাচের ইতিকথা'। সম্প্রতি সেখানে যোগ দিয়েছিলেন তিনি। জানা গেছে, অনেক দর্শক ছবিটি দেখেছেন, পছন্দ করেছেন। যার ফলে সেখান থেকে প্রশংসা পাচ্ছেন জয়া।

সান নিউজ/এএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

তালা সার্জিক্যাল ক্লিনিকে ভুল অপারেশনে রুগীর মৃত্যু 

তালা সার্জিক্যাল ক্লিনিকে ভুল অপারেশনে রুগীর মৃত্যু হয়েছে বলে রুগীর স্বজনদের...

রাজধানীর তিন স্থানে ককটেল বিস্ফোরণ

রাজধানীর মালিবাগ, আগারগাঁও ও মহাখালীতে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এসব ঘটনায়...

শাহবাগের ফুটপাত থেকে নিজের ঘরে গোলাপি বেগম

শাহবাগের ফুটপাতে দীর্ঘদিন অসহায় অবস্থায় বসবাস করা গোলাপি বেগম অবশেষে ফিরলেন ন...

বিএনপির স্থায়ী কমিটির বৈঠকে দেশের সার্বিক পরিস্থিতি নিয়ে আলোচনা

বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরাম জাতীয় স্থায়ী...

পাইকগাছায় এক সপ্তাহে সাবেক ছাত্রলীগ নেতা সহ দুই আইনজীবী গ্রেফতার 

খুলনার পাইকগাছায় সাবেক ছাত্রলীগ নেতা সহ গত এক সপ্তাহে আওয়ামী পন্থী দুই আইনজীব...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা