শুভেচ্ছা জানালেন শাহরুখ
বিনোদন

শুভেচ্ছা জানালেন শাহরুখ

সান নিউজ ডেস্ক: বলিউড সুপারস্টার শাহরুখ খান। বিশ্বে তার কোটি কোটি ভক্ত।এদিকে বিশেষ দিনগুলোতে শাহরুখের বাড়ি মান্নাতের সামনে ভিড় করেন তার ভক্তরা। রোববার (১০ জুলাই) ঈদুল আজহা উপলক্ষেও এর ব্যতিক্রম হয়নি। আর প্রতিবারের মতো শাহরুখও তাদের নিরাশ করেননি। ছেলে আব্রাম খানকে নিয়ে মান্নাতের ব্যালকনিতে হাজির হন এই তারকা। এরপর ভক্তদের উদ্দেশে হাত নেড়ে শুভেচ্ছা বিনিময় করেন।

আরও পড়ুন: বাংলাদেশের দাপুটে জয়

পরবর্তী সময়ে কিছু ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে। এতে দেখা যায়, শাহরুখ খান টি-শার্ট ও নীল প্যান্ট পরা। অন্যদিকে, আব্রাম পরেছিলেন লাল টি-শার্ট ও কালো প্যান্ট।

শাহরুখকে দেখে সামাজিক যোগাযোগমাধ্যমেও উচ্ছ্বাস প্রকাশ করেছেন তার ভক্তরা। একজন লিখেছেন, ‘এটা প্রত্যাশা করিনি। আমার দিনটিই বিশেষ করে দিলেন।’ অপর একজন লিখেছেন, ‘চাঁদ দেখা গেছে’। অন্য একজন মন্তব্য করেছেন, ‘ঈদের দিন শাহরুখ ও আব্রাম একসঙ্গে, সোনায় সোহাগা।’

গত কয়েক বছর ধরে সিনেমা থেকে দূরে ছিলেন শাহরুখ। তবে বর্তমানে তার ঝুলিতে একাধিক সিনেমা রয়েছে। যশ রাজ ফিল্মসের ‘পাঠান’ সিনেমায় অভিনয় করছেন তিনি। ভারতের দক্ষিণী সিনেমার জনপ্রিয় পরিচালক অ্যাটলি কুমারের ‘জওয়ান’ সিনেমায় তাকে দেখা যাবে। পাশাপাশি রাজকুমার হিরানির ‘দুনকি’ সিনেমার মাধ্যমে পর্দায় হাজির হবেন শাহরুখ।

সান নিউজ/এসআই

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

চাঁদাবাজির অভিযোগে মুন্সীগঞ্জ যুবদল নেতা গ্রেপ্তার, পরে বহিস্কার

মুন্সীগঞ্জ সদরে দৈনিক মানবজমিনের এক সাংবাদিকের বাব...

বেনজির সংক্রান্ত প্রশ্ন এড়িয়ে গেলেন আমিরাতের রাষ্ট্রদূত

বাংলাদেশে এক বিলিয়ন ডলারেরও বেশি অর্থ বিনিয়োগ করেছ...

‘যিনি ৪০ বছরের সংসার ভাঙছেন, স্রষ্টা তাকে দেখে নেবেন’, গোবিন্দের স্ত্রী

দীর্ঘ ৪০ বছরের দাম্পত্য জীবন। কৈশোরের প্রেম, মাত্র ১৫ বছর বয়সে আং...

বিয়েতে এখনই রাজি নন কৌশানি, জানালেন কারণ

দীর্ঘদিন ধরে অভিনেতা বনি সেনগুপ্তের সঙ্গে সম্পর্কে রয়েছেন টলিউড অভিনেত্রী কৌশ...

ফুলবাড়ীর কয়লার দিকে দৃষ্টি সরকারের

দেশের উত্তরাঞ্চলের কয়লা তথা ফুলবাড়ির কয়লা উত্তোলন...

রাহুল-প্রিয়াঙ্কাকে পাঁজাকোলা করে তুলে নিয়ে গেল পুলিশ

প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগ এবং বিতর্কিত ভোটার তালিকা সংশ...

ধর্ম-বর্ণ নির্বিশেষে সকলের কল্যাণে কাজ করছে সরকার : প্রধানমন্ত্রী তারেক রহমান

ধর্ম, বর্ণ, শ্রেণি ও পেশার কোনো ভেদাভেদ নয়, বরং দেশের প্রতিটি নাগরিকের সমান অ...

আইসিসির নতুন চক্রে আসছে বড় চমক

রেড-বল ক্রিকেটের রোমাঞ্চ ও জনপ্রিয়তা বিশ্বজুড়ে দিন দিন যেভাবে বৃদ্ধি পাচ্ছে...

ফেডারেশন কাপে বসুন্ধরা ও মোহামেডানের বড় জয়

বাংলাদেশ ফুটবল লিগে নিজেদের প্রথম ম্যাচে হোঁচট খেলেও ঘরোয়া ফুটবলের মর্যাদাপূর...

প্রথম ওয়েব ফিল্ম নিয়ে দারুণ উচ্ছ্বসিত পায়েল

সাধারণ প্রেমের গল্প কিংবা ত্রিকোণ প্রেমের গণ্ডি পেরিয়ে বিবাহিত জীবনের টানাপোড়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা