ছবি-সংগৃহীত
বিনোদন

প্রেম ভাঙ্গার কারণ জানালেন জাহ্নবী

বিনোদন ডেস্ক : ভারতের বলিউড সিনেমার উদীয়মান অভিনেত্রী জাহ্নবী কাপুর। তাকে নিয়ে একাধিকবার ছড়িয়েছে সম্পর্কের গুঞ্জন। কিন্তুে এ ব্যাপারে কোনোকালেই মুখ খোলেননি শ্রীদেবীকন্যা। তবে সম্প্রতি নিজের প্রথম প্রেম নিয়ে কথা বলেছেন জাহ্নবী।

অভিনেত্রী জানান, রুপালি পর্দায় পা রাখার আগে প্রথম প্রেমের সম্পর্কে জড়ান তিনি। কিন্তু বাবা-মায়ের কারণে তার এ সম্পর্ক ভেঙে যায়। যদিও সেই প্রেমিকের নাম জানাননি জাহ্নবী।

আরও পড়ুন : সম্মাননা পেলেন তানজিন তিশা

শ্রীদেবীকন্যা বলেন, ‘আমরা গোপনে দেখা করতাম। আমরা আমাদের ভালোবাসার সম্পর্ক গোপন রাখতে চেয়েছিলাম। কিন্তু মা-বাবার কারণে এ সম্পর্ক ভেঙে যায়। কারণ তারা এ সম্পর্কের পক্ষে ছিলেন না। মা-বাবাকে মিথ্যা বলতে বলতে ক্লান্ত হয়ে পড়েছিলাম।’

জাহ্নবী আরও বলেন, ‘আমার বাবা-মায়ের বক্তব্য ছিল, তোমার কোনো প্রেমিক থাকবে না। এ বিষয়ে বাবা-মা খুবই রক্ষণশীল দৃষ্টিভঙ্গির ছিলেন। এরপর আমি অনুধাবন করি, একটি সম্পর্কে বাবা-মায়ের গুরুত্ব কতখানি! প্রেমের সম্পর্কে তাদের সম্মতি আত্মবিশ্বাসী করে তুলে এবং সবকিছু সহজ করে দেয়।’

আরও পড়ুন : বিচ্ছেদের ইঙ্গিত দিলেন মালাইকা

প্রসঙ্গত, বলিউডে জাহ্নবী কাপুরের অভিষেক হয় ২০১৮ সালে ‘ধড়ক’ সিনেমায় অভিনয়ের মাধ্যমে। এরপর সর্বশেষ তাকে দেখা যায় বরুণ ধাওয়ানের বিপরীতে ‘বাওয়াল’ ছবিতে। আগামীতে তাকে দেখা যাবে ‘দেবারা’, ‘মিস্টার অ্যান্ড মিসেস মাহি’ ও ‘বড়ে মিয়া ছোটে মিয়া’ সিনেমায়।

সান নিউজ/জেএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রাজধানীর ২০৪ হটস্পটে ১,৩৮৭ ছিনতাইকারী, সন্ধ্যার পরই বাড়ছে আতঙ্ক

রাজধানী ঢাকায় ছিনতাইয়ের ঘটনা নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে। ঢাকা মহানগর পুল...

বিএনপি সব নাগরিকের অধিকার সংরক্ষণে দৃঢ় প্রতিজ্ঞ: খন্দকার নাসির

ফরিদপুরের বোয়ালমারীতে ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে শুরু হয়েছে ৩২ প্...

পিরোজপুরে ৪৮০ কিমি সড়ক প্রকল্পে কাজ ছাড়াই ৯১ কোটি টাকা! 

পিরোজপুরের গ্রামীণ যোগাযোগব্যবস্থা উন্নয়নের জন্য নেওয়া ৬০০ কোটি টাকার একটি বড়...

নবীপ্রেমের স্লোগানে মুখরিত মুন্সীগঞ্জ, শত পতাকায় স্বাগত র‍্যালি জুলুস 

পবিত্র ঈদে মিলাদুন্নবী উপলক্ষে দাওয়াতে ইসলামী বাংলাদেশ, মুন্সীগঞ্জ জেলার উদ্...

চালু হবে পাঁচটি বিশেষায়িত শিশু হাসপাতাল: প্রধানমন্ত্রী

শিশুস্বাস্থ্যের উন্নয়নে দেশের পাঁচ বিভাগ ও জেলায় ২০০ শয্যাবিশিষ্ট বিশেষায়িত শ...

ভালোবাসার দামে নিজের শান্তি খোয়ানো ঠিক নয়: প্রভা

অভিনেত্রী সাদিয়া জাহান প্রভা সামাজিক যোগাযোগমাধ্যমে নিয়মিত নিজের অনুভূতি ও জী...

নারায়ণগঞ্জে মাদক কারবারি-পুলিশের গোলাগুলি, আহত ৪

নারায়ণগঞ্জের ফতুল্লার ইসদাইরে মাদক কারবারিদের সঙ্গে পুলিশের গোলাগুলির ঘটনা ঘট...

কুয়েতে বাসের চাপায় বাংলাদেশি চালক নিহত

কুয়েতের জিলিব আল শুয়ুখ এলাকায় দুই বাসের মধ্যে চাপা পড়ে এক বাংলাদেশি বাসচালক ন...

রাজধানীতে ডিএমপির সাঁড়াশি অভিযান, ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫৫৯

রাজধানীতে অপরাধ নিয়ন্ত্রণে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) নিয়মিত অভিযানে গত ২৪...

ছুটির দিনেও গ্যাসের হাহাকার

ছুটির দিনেও কাটেনি রাজধানীর গ্যাস সংকট। বরং সিএনজি ফিলিং স্টেশনগুলোতে ভোগান্ত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা