ছবি : সংগৃহিত
বিনোদন

ফের কলকাতায় সরব হচ্ছেন ফারিয়া

বিনোদন ডেস্ক: দুই বাংলার জনপ্রিয় অভিনেত্রী নুসরাত ফারিয়া বেশ কিছুদিন যাবত চোখের সমস্যায় ভুগছিলেন। অবশেষে রাজধানীর একটি হাসপাতালে গত ১৩ আগস্ট চোখে অস্ত্রোপচার করান তিনি।

আরও পড়ুন: পাফ ড্যাডির খপ্পরে পরীমনি!

অপারেশনের পর থেকেই বিশ্রামে আছেন ফারিয়া। এখন অনেকটাই সুস্থ—শিগগিরই কাজে ফিরবেন এ জনপ্রিয় অভিনেত্রী।

অনেক দিন ধরেই আমার ডান চোখে সংক্রমণ হয়েছিল জানিয়ে নুসরাত ফারিয়া বলেন, সেটা নিয়েই কাজ করছিলাম। একসময় ব্যথা এতটাই বেড়ে যায় যে, অপারেশন করাতে হয়।

এ নায়িকা আরও জানান, চলতি মাসের ৩০ তারিখ পর্যন্ত আমাকে বিশ্রামে থাকতে হবে। এরপর কাজে ফিরতে পারব বলে আশা রাখছি।

আরও পড়ুন: মেকআপহীন ছবি পোস্ট করলেন শ্রাবন্তী

জানা যায়, চলতি বছরে সেপ্টেম্বরের শুরুতে ফারিয়া রাজধানীর একটি ব্যবসা প্রতিষ্ঠানের উদ্বোধন করবেন। এরপর আগামী ২৫ সেপ্টেম্বর কলকাতার সিনেমার কাজ শুরু করবেন তিনি।

এছাড়া এই অভিনেত্রীর ৪৮ তম টরন্টো আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে যোগ দেওয়ার কথাও রয়েছে। ওই উৎসবে প্রদর্শিত হবে তার অভিনীত সিনেমা ‘মুজিব: একটি জাতির রূপকার’।

সম্প্রতি নুসরাত ফারিয়া শেষ করেছেন অনম বিশ্বাসের ‘ফুটবল ৭১’ সিনেমার কাজ। গত ঈদের সিনেমা ‘সুড়ঙ্গ’-তে আইটেম গার্ল হিসেবে দেখা মিলেছে তার। কিছুদিন আগে মুক্তি পেয়েছে ফারিয়া অভিনীত ‘পাতালঘর’ ছবিটি।

আরও পড়ুন: অবশেষে বিয়ের পিঁড়িতে ‘হাবু ভাই’

এছাড়া টালিগঞ্জের ‘আবার বিবাহ অভিযান’ সিনেমায় দেখা গেছে তাকে। রাজ চক্রবর্তীর ‘আবার প্রলয়’ ওয়েব সিরিজের ‘মেনুকা’ গানে কোমর দুলিয়েছেন নুসরাত ফারিয়া।

সান নিউজ/এইচএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ইতিহাসের সাক্ষী রাজকুমারী রবিদাস আর নেই

মহান মুক্তিযুদ্ধের এক অদম্য সাক্ষী, গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলার বীর মুক্তি...

আর্থিক কেলেঙ্কারিতে গ্রেপ্তার দিনো মোরিয়া

মুম্বাইয়ের আলোচিত মিঠি নদীর পলি অপসারণ ও সংস্কার প্রকল্পে বড় ধরনের আর্থিক দুর...

বাংলা রকের জীবন্ত কিংবদন্তি জেমস

রকসংগীতের দুনিয়ায় কিছু কণ্ঠ শুধু গান গায় না, বরং আস্ত একটা সময়কে ধারণ করে বেঁ...

লিটন-শান্তদের নতুন সহকারী কোচ মালিবঙ্গুয়ে মাকেতা

বেশ কিছুদিন ধরে জাতীয় ক্রিকেট দলের জন্য একজন নিবেদিতপ্রাণ ও কার্যকর বিশেষজ্ঞ...

কলম্বিয়া বিশ্ববিদ্যালয়ের গবেষক ও শিক্ষক মিথিলা

অভিনয় জগতের পরিচিত মুখ হওয়ার পাশাপাশি দীর্ঘ সময় ধরে আন্তর্জাতিক উন্নয়নকর্মী...

আখতারুজ্জামান জামায়াতের নেতা নন: এটিএম আজহার

মেজর (অব.) আখতারুজ্জামান জামায়াতে ইসলামীর কোনো নেত...

মিটার চুরি করে বিকাশে টাকা আদায়, গ্রেপ্তার ২

সাভার, আশুলিয়া ও ধামরাইয়ের বিভিন্ন শিল্পপ্রতিষ্ঠান থেকে বৈদ্যুতিক মিটার চুরি...

জরিমানা ছাড়াই গাড়ির লাইসেন্স হালনাগাদের সুযোগ, সময়সীমা নির্ধারণ

জরিমানা ছাড়াই গাড়ির লাইসেন্স করার সূবর্ণ সুযোগ দিয়...

৫১ হাজার ডলার হাতিয়ে নেয়ার ঘটনায় যুক্তরাষ্ট্রে বাংলাদেশি আটক

যুক্তরাষ্ট্রের টেনেসি অঙ্গরাজ্যের এক প্রবীণের কাছ...

ডেঙ্গুতে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ১৬০৮

দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আরও ছয় জনে...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা