সংগৃহীত
বিনোদন

অবশেষে বিয়ের পিঁড়িতে ‘হাবু ভাই’

বিনোদন ডেস্ক: ছোট পর্দার দর্শকপ্রিয় অভিনেতা চাষী আলম যিনি ‘ব্যাচেলর পয়েন্ট’ নাটকের হাবু ভাই চরিত্রে পরিচিত। অবশেষে বিয়ের পিঁড়িতে বসছেন এ অভিনেতা।

আরও পড়ুন: ভাইরাল হওয়ার পরও কাজ পাইনি

আজ শুক্রবার (২৫ আগস্ট) পারিবারিক আয়োজনেই বিয়ে সম্পন্ন হবে এ অভিনেতার। পাত্রীর নাম জানালেন তুলতুল। ঢাকার একটি বিশ্ববিদ্যালয়ে স্নাতকে পড়াশোনা করছেন তিনি।

চাষী আলম বলেন, পারিবারিক পছন্দেই বিয়ে করছেন তিনি। বিয়ের পর হানিমুনে ইউরোপে যাওয়ারও ইচ্ছে আছে তার।

‘ব্যাচেলর পয়েন্ট’র এ অভিনেতা জানান, ‘কিছুদিন আগে পরিবার থেকে মেয়ে দেখা হয়েছিল। আমাদের সকলেরই মেয়ে পছন্দ হয়েছে। এখন বাড়িতেই গায়ে হলুদের আয়োজন চলছে। আজ গুলশানের একটি রেস্তোরায় বিয়ের অনুষ্ঠান হবে।’

আরও পড়ুন: চলে গেলেন বলিউড অভিনেত্রী সীমা দেও

‘হাবু ভাই’ জানান, ‘বিয়ের পর স্ত্রীকে নিয়ে ইউরোপে হানিমুনে যাওয়ার ইচ্ছে আছে। তার আগে হাতে কিছু কাজ আছে সেগুলো শেষ করেই হানিমুনে যাবো।’

সবশেষে, ‘ব্যাচেলর পয়েন্ট’ নাটক দিয়ে বেশ জনপ্রিয়তা পেয়েছেন এ অভিনেতা। এরপর বিভিন্ন নাটকে নিয়মিত অভিনয় করতে দেখা যায় তাকে। গত ঈদে দর্শকমহলে কাজল আরেফিন অমি পরিচালিত ‘কিডনি’ ও ‘ফিমেল-৩’ নাটক দিয়ে বেশ সাড়া ফেলেছে।

সান নিউজ/এএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

চাঁদাবাজির অভিযোগে মুন্সীগঞ্জ যুবদল নেতা গ্রেপ্তার, পরে বহিস্কার

মুন্সীগঞ্জ সদরে দৈনিক মানবজমিনের এক সাংবাদিকের বাব...

দর্শক টানতে পারছে না পাকিস্তান, পানির দামে সম্প্রচার স্বত্ব

মাঠের পারফরম্যান্স তলানিতে নামলে তার চড়া মূল্য যে বোর্ডের কোষাগারেও পড়ে, তার...

প্রীতম-শাহতাজের বিচ্ছেদ

সংগীতশিল্পী ও সুরকার প্রীতম হাসান এবং অভিনেত্রী ও মডেল শাহতাজ মনিরা হাশেমের চ...

ভারতের বিপক্ষে ওয়েস্ট ইন্ডিজ দলে আমির

ভারতের বিপক্ষে আসন্ন টি-টোয়েন্টি সিরিজের জন্য দলে...

জাতীয় লিগে শক্ত অবস্থানে চট্টগ্রাম

জাতীয় ক্রিকেট লিগের প্রথম রাউন্ডের ম্যাচটি নিজেদের অনুকূলে রাখতে কোনো কমতি রা...

অস্ট্রেলিয়ায় ডেঙ্গুর টিকার অনুমোদন

বিশ্বজুড়ে মশাবাহিত প্রাণঘাতী রোগ ডেঙ্গুর প্রকোপ দিন দিন বাড়তে থাকার প্রেক্ষা...

নীল শাড়িতে শরতকে বরণ করলেন পরীমনি

শরতের মেঘাচ্ছন্ন আকাশ কিংবা নদীর চরে সাদা কাশবনের দোলা—রূপসী ঋতুকে বরণ...

মেসির শেষ ম্যাচে কেমন হতে পারে আর্জেন্টিনার একাদশ

আর মাত্র কয়েক ঘণ্টার অপেক্ষা। বুয়েনস আইরেসের মনুমেন্টাল স্টেডিয়ামে বেনিনের...

বাংলাদেশে আরো বেশি বিনিয়োগ বৃদ্ধির জন্য কানাডার প্রতি আহবান রাষ্ট্রপতির

বাংলাদেশে কানাডার বিনিয়োগ আরও বৃদ্ধির জন্য কানাডার প্রতি আহ্বান জানিয়েছেন রাষ...

মাত্র ৩৮ বছরেই ১৫৬ মেয়ের ‘বাবা’ মামুন বিশ্বাস

মাত্র ৩৮ বছর বয়সেই ১৫৬ অসহায় ও দরিদ্র মেয়ের বিয়ের...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা