সংগৃহীত
বিনোদন

দুই বাংলা থেকেই প্রস্তাব পাচ্ছেন ইধিকা

বিনোদন ডেস্ক: টলিউডের ছোট পর্দার অভিনেত্রী ইধিকা পাল ঢালিউডে ‘প্রিয়তমা’ সিনেমায় অভিনয় করে সাড়া ফেলে দিয়েছেন। গত জুন মাসে মুক্তি পায় সিনেমাটি। ইধিকার বিপরীতে অভিনয় করেন বাংলাদেশের সুপারস্টার শাকিব খান। যা বক্স অফিসে ভালো ব্যবসা করেছে।

আরও পড়ুন: পাফ ড্যাডির খপ্পরে পরীমনি!

বাংলাদেশে সিনেমাটির বিপুল ব্যবসায়িক সাফল্যের পর অনেকের মনেই প্রশ্ন জেগেছে, টলিউডে কবে বড় পর্দায় দেখা যাবে এ অভিনেত্রীকে?

ইধিকার কাছে এখন নতুন কাজের প্রস্তাব আসছে। তালিকায় আছে ২ বাংলাই। বাংলাদেশের সিনেমাতে অভিনয় করে তার কাছে যে কাজের প্রস্তাব বেড়েছে এ কথা জানান তিনি। ইধিকা জানায় , ‘এর মাঝেই বাংলাদেশে যাওয়ার কথা ছিল। কিন্তু ব্যস্ততার কারণে যাওয়া হয় নি।’

বাংলাদেশে কাজ করলেও টলিউড তার কাছে গুরুত্বপূর্ণ, তা আলাদা করে বলার প্রয়োজন নেই। টলিপাড়ায় কাজের ক্ষেত্রে একটু ‘ধীরে চলো’ নীতিতেই বিশ্বাসী তিনি।

আরও পড়ুন: মেকআপহীন ছবি পোস্ট করলেন শ্রাবন্তী

টলিউডে সিনেমা নির্বাচনের প্রসঙ্গে অভিনেত্রী বলেন, ‘এখনো কিছুই ঠিক হয়নি। প্রস্তাব আসছে। কথাবার্তা চলছে। টলিউডে প্রথম সিনেমার ক্ষেত্রে ঠান্ডা মাথায় বুঝেশুনে সিদ্ধান্ত নিতে চাই।’

তিনি আরও বলেন, ‘সিনেমা করতে হবে বলে রাজি হতে চাই না। ভালো চিত্রনাট্যের জন্য অপেক্ষায় আছি।’


ইধিকা কিছু বলতে না চাইলেও গুঞ্জন উঠেছে, ইতোমধ্যেই অভিনেতা সোহমের সাথে একটি সিনেমা করে ফেলেছেন। কবে তা মুক্তি পাবে এখনো চূড়ান্ত হয়নি।

সান নিউজ/এএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

চবি হিসাববিজ্ঞান সমিতির রজত জয়ন্তী ২০২৭ উদযাপনে ঢাকায় প্রস্তুতি সভা অনুষ্ঠিত

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) হিসাববিজ্ঞান সমিতির ২৫ বছরের গৌরবময় পথচলা উপলক্...

জিম্বাবুয়ের বিপক্ষে আত্মবিশ্বাসী টাইগার অধিনায়ক লিটন

গত কিছুদিন ধরে ওয়ানডে ফরম্যাটে নিজেদের চিরচেনা ছন্দে নেই বাংলাদেশ ক্রিকেট দল...

মুম্বাই ছাড়লেন মাহেলা জয়াবর্ধনে

আইপিএলের অন্যতম সফল ফ্র্যাঞ্চাইজি মুম্বাই ইন্ডিয়ান্সের সঙ্গে দীর্ঘ অধ্যায়ের...

ফকির লালন সাঁইয়ের ১৩৬তম তিরোধান দিবস আজ

মরমি সাধক বাউল সম্রাট ফকির লালন সাঁইয়ের ১৩৬তম তিরো...

প্রত্যাশী সিমস্ প্রকল্পের উদ্যোগে নিরাপদ অভিবাসন বিষয়ক সমন্বয় সভা

অভিবাসন নিশ্চিতকরণ, অভিবাসীদের অধিকার সুরক্ষা এবং...

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইলো বাংলাদেশ

সৌদি আরবে সম্প্রতি দুই বাংলাদেশিকে মৃত্যদণ্ড দেওয়া...

ঢাকায় বিশ্ব ফুটবলের বস

বর্তমানে ঢাকায় অবস্থান করছেন ফিফার সভাপতি জিয়ান্ন...

হাম উপসর্গে নতুন মৃত্যু ৭, আক্রান্ত ১৩১৯

গত ২৪ ঘণ্টায় সারা দেশে হাম উপসর্গে সাতজনের মৃত্যু...

ইরানের নতুন প্রতিরক্ষামন্ত্রী মেহরদাদ আখলাকি কেতাবচি

দীর্ঘ কয়েক মাস ধরে চলা অন্তর্বর্তী নেতৃত্বের অবসান ঘটিয়ে ইরানের প্রতিরক্ষা মন...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা