ছবি: সংগৃহীত
বিনোদন

ধোনির মতো পাত্র খুঁজছেন ইধিকা

বিনোদন ডেস্ক: ‘প্রিয়তমা’ সিনেমায় শাকিব খানের সঙ্গে জুটি বাঁধেন ইধিকা পাল। সেই থেকে আলোচনায় আসেন এবং ব্যাপক পরিচিতি পান।

আরও পড়ুন: ‘তুফান’র পোস্টার প্রকাশ্যে

হঠাৎ সেজেগুজে ছবি পোস্ট করেন নায়িকা। সাজসজ্জার কারণে জানতে চাইলে তিনি জানান, আজ আমার বিয়ে। বরের নাম বলেন, ‘শিব’। পরে অবশ্য কনফিউসন দূর করে জানান, শিব মানে মহাদেব! নিছক মজা করেই নিজের বিয়ের কথা বলেছেন অভিনেত্রী।

মেরুন রঙের ভারী লেহেঙ্গা, ডিপ নেক ব্লাউজ ও ভারী নেকপিসে রয়্যাল লুকে দেখা যায় তাকে। শরীরজুড়ে রাজকীয় গয়না। সিঁথিতে মাংগটিকা, হাতে বালা, আংটিতে সুসজ্জিত ইধিকা। সবচেয়ে সুন্দর তার মায়া জড়ানো হাসি। বোঝাই যাচ্ছে, কোনো ফটোশুটের ফাঁকে করা হয়েছে ভিডিওটি।

আরও পড়ুন: প্রস্তাব পেয়েও মান্নাত কেনেননি সালমান

ভারতের এ সুন্দরী নায়িকা নাকি এখনো পুরোপুরি সিঙ্গল! তার জীবনে নাকি প্রেম নেই।

হিন্দুস্তান টাইমসকে দেয়া এক সাক্ষাৎকারে অভিনেত্রী বলেন, আমার জীবনে এখনো কেউ আসেনি। এলে ঘোষণা করব। প্রেম করার মতো এ পর্যন্ত কাউকে খুঁজে পাইনি। ক্যারিয়ার নিয়ে একটু বেশি ভাবছি। প্রেম করার সময় নেই।

কিন্তু কেমন প্রিয়তমার খোঁজে আছেন ইধিকা? অভিনেত্রীর একটাই শর্ত- তাকে একজন ভালো মনের মানুষ হতে হবে।

আরও পড়ুন: এমপি হওয়ার প্রস্তুতি নিচ্ছি

ইধিকা বলেন, আমি চাই আমার প্রেমিক মন থেকে ভালো হোক। ভালো মানুষ, ভালো হোক ও সবাইকে মন থেকে সম্মান করুক।

তিনি আরও জানান, প্রেম করেই বিয়ে করতে চান ইধিকা। অচেনা মানুষের সঙ্গে বিয়ের সিদ্ধান্ত নিতে পারবেন না। তবে প্রেম করেও একটা মানুষকে পুরোটা চেনা যায় না বলে জানেন অভিনেত্রী।

সম্প্রতি এক সাক্ষাৎকারে ইধিকা জানান, সুযোগ পেলে মহেন্দ্র সিংহ ধোনিকে ডেট করতে চান তিনি। নায়িকার ভীষণ প্রিয় মাহি। একসময় ভাবতাম ধোনির সঙ্গেই প্রেম করব। সেটা অবশ্য সম্ভব হয়নি। আর নায়ক বললে, শাহিদ কাপুর। যদিও সে বিবাহিত।

সান নিউজ/এনজে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রাষ্ট্রপতির সঙ্গে প্রধানমন্ত্রীর প্রথম সৌজন্য সাক্ষাৎ

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে বঙ্গভবনে সৌজন্য সাক্ষাৎ করেছেন প...

‘অন্তরঙ্গ দৃশ্য ফাঁস হওয়ার ভয় থাকে’

অন্তরঙ্গ দৃশ্যে অভিনয় করা এবং পরবর্তীতে তা সামাজিক যোগাযোগমাধ্যম বা ইন্টারনেট...

দিল্লিতে বাংলাদেশসহ ১১ দেশের মার্কিন রাষ্ট্রদূতদের বৈঠক

ভারতের রাজধানী দিল্লিতে দক্ষিণ ও মধ্য এশিয়ার বিভিন্ন দেশে নিযুক্ত মার্কিন রাষ...

বাড়লো ফার্নেস অয়েলের দাম ঘোষণা, রাত ১২টা থেকেই কার্যকর

বিদ্যুৎকেন্দ্র ও ভারী শিল্পে ব্যবহৃত জ্বালানি ফার্...

ডেঙ্গুতে চলতি বছরে প্রাণহানি বেড়ে ২৪৫

দেশজুড়ে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ছয়জনের...

ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় ৬ মৃত্যু, হাসপাতালে ১,৯৪৮

দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আরও ছয়জনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতু...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা