সংগৃহীত ছবি
বিনোদন

শাকিবের পারিশ্রমিক এক কোটি!

বিনোদন ডেস্ক : ঢাকাই চলচ্চিত্রের আলোচিত নায়ক শাকিব খান। অভিনয়ের জন্য নির্ধারিত পারিশ্রমিকের টাকা পুরোটাই অগ্রিম নিয়ে এখন আর কাজ করছেন না বলে দাবি করেছেন পরিচালক বদিউল আলম।

আরও পড়ুন : কটাক্ষের শিকার মধুমিতা!

গত ২০ জুলাই থেকে ‘নীল দরিয়া’য় শুটিং শিডিউল ছিল শাকিবের। এজন্য তার পারিশ্রমিক হিসেবে শুরুতেই ৪০ লাখ টাকা প্রদান করা হয়। ‘প্রিয়তমা’ সিনেমা হিট হতে না হতে নিজের পারিশ্রমিক বাড়িয়ে দেন ঢালিউডের এই শীর্ষ তারকা।

জানা যায়, কয়েক মাস আগেও শাকিবের পারিশ্রমিক ছিল ৩৫-৫০ লাখ টাকার মধ্যে। তিনি প্রিয়তমা সিনেমা মুক্তির পর পারিশ্রমিক হিসাবে ১ কোটি টাকা চাইছেন এ কারণেই মুলত আটকে যায় ‘নীল দরিয়া’ সিনেমার শুটিং।

আরও পড়ুন : জানা গেল অক্ষয় কুমারের আসল নাম

একটি সংবাদমাধ্যমকে বদিউল আলম জানান, শাকিব খানকে দিয়ে এখন ‘নীল দরিয়া’ সিনেমা করতে হলে ৪০ লাখ টাকার সাথে আরও ৬০ লাখ টাকা দিতে হবে। শাকিব পারিশ্রমিক হিসেবে নেয়া ৪০ লাখ টাকা প্রযোজককে ফেরত দিয়েছেন।

তিনি আরও বলেন, আগের নির্ধারণ করা পারিশ্রমিকে এখন আর কাজ করতে চাইছেন না আলোচিত নায়ক। তাকে নিয়ে এখন কাজ করতে হলে ৪০ লাখের সাথে আরও ৬০ লাখ টাকা দিতে হবে। মোট এক কোটি টাকা। তবে আমরা তার সাথে কথা চূড়ান্ত করার সময় যে পারিশ্রমিক ছিল, সেটি দিয়েই চূড়ান্ত করা হয়েছিল।

আরও পড়ুন : পাত্র খুঁজছেন সায়ন্তিকা

বদিউল আলম আফসোস করে বলেন, এখন নতুন কোনো সিনেমায় চুক্তিবদ্ধ হতে এক কোটি বা দুই কোটি টাকা সে নিতেই পারেন। এটি একান্তই তার ব্যক্তিগত ব্যাপার। কিন্তু আমরা তো তাকে আগের পারিশ্রমিকে চূড়ান্ত করেছি। আমাদের কাছে এখন সে এটা দাবি করতে পারেন না। তার নৈতিকতার মধ্যে এটি পড়ে না। কমিটমেন্ট ঠিক না থাকলে হবে না তো। এটা খুব অন্যায়।

সান নিউজ/এমএ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

আশুলিয়ায় সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট ব্যবসা দখলের অভিযোগ

ঢাকার আশুলিয়ায় এক সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট সংযোগের তার কেটে জোরপ...

মুন্সীগঞ্জে ৫ বছর ধরে টেকনিশিয়ানের ‘ডাক্তারি’!

মুন্সীগঞ্জে একটি বেসরকারি চক্ষু হাসপাতালের টেকনিশিয়ানের বিরুদ্ধে চিকিৎসক পরিচ...

প্রথমার্ধে সিঙ্গাপুরের বিপক্ষে পিছিয়ে হামজারা

সিঙ্গাপুরের বিপক্ষে আসিয়ান কাপের ম্যাচে শুরুটা বেশ আত্মবিশ্বাসী করলেও প্রথমার...

শি’কে অস্ত্র কেনার প্রস্তাব ট্রাম্পের

চীনের প্রেসিডেন্ট শি জিনপিংকে মার্কিন অস্ত্র ক্রয়ের প্রস্তাব দিয়েছিলেন তৎকা...

পাকিস্তানের বাধায় রূপপুরে ইউরেনিয়াম আসেনি

রাশিয়ার কারিগরি সহায়তায় নির্মিত দেশের প্রথম পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র রূপপু...

পাকিস্তানের বাধায় রূপপুরে ইউরেনিয়াম আসেনি

রাশিয়ার কারিগরি সহায়তায় নির্মিত দেশের প্রথম পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র রূপপু...

মাহাথির মোহাম্মদের স্ত্রী সিতি হাসমাহ মারা গেছেন

মালয়েশিয়ার সাবেক প্রধানমন্ত্রী মাহাথির মোহাম্মদের সহধর্মিণী তুন সিতি হাসমাহ...

গাজীপুরে প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

উৎসবমুখর পরিবেশে গাজীপুর সিটি কর্পোরেশনের আয়োজনে শুরু হয়েছে ‘প্রশাসক গো...

প্রশংসায় ভাসছেন আলিয়া ভাট

সঞ্জয় লীলা বানসালির আসন্ন সিনেমা ‘লাভ অ্যান্ড ওয়ার’-এর প্রথম ঝল...

সিঙ্গাপুরের কাছে হেরে বিদায়ের মুখে বাংলাদেশ

ফিফা আসিয়ান কাপে নিজেদের দ্বিতীয় ম্যাচেও কাঙ্ক্ষিত জয় তুলে নিতে ব্যর্থ হয়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা