সংগৃহীত ছবি
বিনোদন

মুক্তি পেল শাকিবের ‘দরদ’

বিনোদন ডেস্ক : ঢালিউড কিং শাকিব খান অভিনীত সিনেমা ‘দরদ’ অবশেষে মুক্তি পেয়েছে। আজ শুক্রবার প্যান ইন্ডিয়ার নির্মিত এ ছবিটি দেশের ৮৪টি প্রেক্ষাগৃহে চলছে। এছাড়া দেশের বাইরে আরও ২০টি দেশে মুক্তি পাচ্ছে ছবিটি।

আরও পড়ুন : রুক্মিণীর নতুন অধ্যায়

এদিকে মুক্তির দু’দিন আগেই মাল্টিপ্লেক্সগুলোতে ছবিটির অগ্রিম টিকিট বিক্রি শুরু হয়। নির্মাতা অনন্য মামুন জানান, ‘ঈদ ছাড়া ১০০ হলে দেশে মুক্তি পাচ্ছে দরদ। ইতোমধ্যে ৮৪টি হল চূড়ান্ত হয়ে গেছে। আমার আত্মবিশ্বাস আছে দর্শক দরদ দেখলে খারাপ বলতে পারবেন না।’

অনন্য মামুনের জানান, ‘খুব ভালো প্রতিক্রিয়া। পরপর শো হাউজফুল হচ্ছে। শুক্রবারের সব শো ইতোমধ্যে হাউজফুল হয়ে গেছে। আশা করছি, সিনেমাটি নতুন নজির গড়বে।’

আরও পড়ুন : চুপ থাকাই ভালো

জানা যায়, স্টার সিনেপ্লেক্সের সবগুলো শাখায় শুক্রবার থেকে দৈনিক ২২টি শো চলবে দরদ’র। এছাড়া কেরানীগঞ্জের লায়ন সিনেমাস, নারায়ণগঞ্জের সিনেস্কোপেও চলছে ‘দরদ’। বগুড়ার মধুবন ও চট্টগ্রামের সুগন্ধার মতো সিঙ্গেল স্ক্রিনের হলেও চলছে ছবিটি।

এদিকে অগ্রীম টিকিট বিক্রি প্রসঙ্গে হল মালিকরা জানান, ওপেনিং ডে’র রেসপন্স সন্তোষজনক।

প্রসঙ্গত, রোম্যান্টিক থ্রিলার ধাঁচের ছবি ‘দরদ’-এ শাকিব খানের বিপরীতে অভিনয় করেছেন বলিউড অভিনেত্রী সোনাল চৌহান। সম্প্রতি এর গান ও ট্রেলার প্রকাশিত হয়েছে। যা অনলাইনে সিনেপ্রেমীদের মুগ্ধ করে। এ কারণে অধিকাংশ দর্শকই ‘দরদ’ দেখার আগ্রহ প্রকাশ করেছেন।

সান নিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শেষ মুহূর্তের গোলে ব্রাজিলের সম্মান রক্ষা

বিশ্বকাপের পর প্রথম প্রীতি ম্যাচে অস্ট্রেলিয়ার বিপক্ষে মাঠে নেমেছিল ব্রাজিল।...

বাংলাদেশের সঙ্গে সম্পর্ক জোরদার করতে চায় সৌদি

জাতিসংঘের সদর দপ্তরে সৌদি আরবের পররাষ্ট্রমন্ত্রী প্রিন্স ফয়সাল বিন ফারহান বিন...

সৌদি সেনাপ্রধানের সঙ্গে তুরস্ক-পাকিস্তান সেনাপ্রধানের বৈঠক

ইয়েমেনের হুথি বিদ্রোহীরা গত কয়েক দিনে সৌদি আরবের বিভিন্ন এলাকায় একাধিক হামলা...

দোসরদের ধরতে গোয়েন্দা তথ্য ব্যবহারের নির্দেশ

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের দোসরদের আইনের আওতায় আনতে পুলিশের গোয়েন্দা তথ্য...

হাম উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, আক্রান্ত ১০৬৪

দেশে গত ২৪ ঘণ্টায় সন্দেহজনক হাম রোগে আরও তিনজনের মৃত্যু হয়েছে। এ সময়ে নতুন কর...

বরিশালে ১১ বছরের মাদ্রাসাছাত্র আরহাম নাবিল নিখোঁজ

বরিশালে মোঃ আরহাম নাবিল (১১) নামে এক মাদ্রাসাছাত্র নিখোঁজ হয়েছে। শনিবার (২৬ স...

জ্বালানি সরবরাহ স্বাভাবিক হচ্ছে: জ্বালানি মন্ত্রী

জ্বালানি সরবরাহ পরিস্থিতি ধীরে ধীরে স্বাভাবিক হচ্ছে বলে জানিয়েছেন বিদ্যুৎ, জ্...

সালমানের স্টুডিও ভাঙচুরে স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য

কনটেন্ট ক্রিয়েটর ও ইনফ্লুয়েন্সার সালমান মুক্তাদিরের স্টুডিও ভাঙচু...

সালমানের স্টুডিও ভাঙচুরে জামায়াত আমিরের ক্ষোভ

রাজধানীর ইসিবি চত্বরে জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদিরের স্টুডিওতে হ...

চাঁদাবাজির অভিযোগে অভিনেত্রী গ্রেপ্তার

প্রতিবেদন অনুযায়ী, ২৮ বছর বয়সী অভিনেত্রী বর্ষিণী ভেঙ্কট ও তার কয়েকজন বন্ধু তর...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা