সংগৃহীত ছবি
বিনোদন

রুক্মিণীর নতুন অধ্যায়

বিনোদন ডেস্ক: সম্প্রতি মুক্তি পাওয়া টালিউডের 'টেক্কা' ছবিতে অভিনয় করে দর্শকদের মন জয় করে নিয়েছেন ওপার বাংলার অভিনেত্রী রুক্মিণী মৈত্র। এবার নতুন খবর, ‘হাঁটি হাঁটি পা পা’র মাধ্যমে নতুন সফর শুরু করছেন অভিনেত্রী রুক্মিণী।

আরও পড়ুন: চুপ থাকাই ভালো

অর্ণব কুমার মিদ্যা পরিচালিত ছবি ‘হাঁটি হাঁটি পা পা’-এর ফার্স্টলুক শেয়ার করেছেন অভিনেত্রী। ক্যাপশনে ছবির নামের হ্যাশট্যাগ দিয়ে লিখেছেন, ‘খুব শিঘ্রই নতুন এই সফরের শুরু করছি। প্রতিবারের মতো এবারও আপনাদের সবার ভালোবাসা ও সমর্থন চাই।’

‘হাঁটি হাঁটি পা পা’র এই ফার্স্টলুক পোস্টারে সমুদ্র সৈকতে ঢেউ আসার ছবি দেখা যাচ্ছে। একদিকে নোনা জলের সাদা ফেনা, অন্যদিকে হলুদ বালুচর। আর এর মাঝেই দুজনের পায়ের চিহ্ন। একটি চিহ্ন প্রাপ্তবয়স্ক মানুষের, অন্যটি কোনও ছোট শিশুর। জানা গেছে, নিজের ছবির মাধ্যমে অন্যরকম ভালোবাসার কথা বলতে চলেছেন পরিচালক অর্ণব মিদ্যা।

কেমন হবে সেই গল্প? ভারতীয় গণমাধ্যমে পরিচালক জানিয়েছেন, গল্প ভালোবাসার তবে নারী-পুরুষের প্রেম নয়। বরং এই গল্প বলবে জীবনকে ভালোবাসার গল্প। যে সম্পর্কে ছোট থেকে বুড়ো হওয়া পর্যন্ত, এমনকি মৃত্যুর আগে পর্যন্ত মানুষের থেকে যায়। জানা গেছে, ছবির চিত্রনাট্য নিয়ে বহুদিন ধরেই কাজ করছেন পরিচালক। আর রুক্মিণী মৈত্রকে ভেবেই এই গল্প লেখা। ছবিটির গল্পকার প্রিয়াঙ্কা পোদ্দার।

আশা করছেন ডিসেম্বর মাসেই ছবির শ্যুটিং শুরু করবেন। আগামী বছরের মাঝামাঝিতে ছবিটি মুক্তি পাওয়ার কথা রয়েছে।

সান নিউজ/এএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

পল্লবীতে ‘ল্যাংড়া’ রুবেলসহ গ্রেপ্তার পাঁচ

রাজধানীর পল্লবীতে মাদক বিক্রির ১৫ লাখ টাকা ভাগাভাগিকে কেন্দ্র করে গুলি করে হত...

আন্তর্জাতিক যুব দিবস আজ

আজ ১২ আগস্ট, আন্তর্জাতিক যুব দিবস। বিশ্বের তরুণদের অধিকার, সম্ভাবনা, নেতৃত্ব...

বিশ্ববাজারে আবারও বাড়লো জ্বালানি তেলের দাম

মধ্যপ্রাচ্যে জাহাজ চলাচল নিয়ে নতুন করে অনিশ্চয়তা তৈরি হওয়ায় বিশ্ববাজারে আবারও...

দেশের বাজারে আবারও বাড়ল সোনার দাম

দেশের বাজারে আবারও বেড়েছে সোনার দাম। মঙ্গলবার (১১ আগস্ট) প্রতি ভরি সোনায় ১ হা...

অন্ধকারে জনজীবন: তীব্র গরমে বিদ্যুতের জন্য হাহাকার, কোথাও ১৬ ঘণ্টা লোডশেডিং

দেশজুড়ে তীব্র তাপপ্রবাহের মধ্যে নতুন করে বড় ভোগান্তির কারণ হয়ে দাঁড়িয়েছে ভয়াব...

আশুলিয়ায় ইয়াবাসহ দুইজন গ্রেপ্তার

ঢাকার আশুলিয়ায় মাদকবিরোধী পৃথক অভিযানে ৩০ পিস ইয়াবা ট্যাবলেটসহ দুই ব্যক্তিকে...

ঘরে বসেই নাগরিকের কথা শুনলেন ববি হাজ্জাজ

জনপ্রতিনিধি ও সাধারণ মানুষের মধ্যে সরাসরি যোগাযোগ আরও শক্তিশালী করতে নতুন ধরন...

৭–৯ মাত্রার ভূমিকম্পে ঢাকায় উদ্ধারকাজে বড় বাধা হবে যানজট ও ধসে পড়া ভবন

শক্তিশালী ভূমিকম্প হলে রাজধানী ঢাকার জন্য সবচেয়ে বড় বিপদ শুধু ভবন ধসে পড়া নয়;...

আমলাতন্ত্রে আটকে আছে ইসির ফাইল, পদোন্নতি নেই ২১ বছরেও 

নির্বাচন কমিশন সচিবালয়ের মাঠপর্যায়ের কর্মকর্তাদের পদোন্নতি ও পদমর্যাদা পুনর্ব...

কলম্বিয়ায় ভূমিকম্পে মৃত ছাড়িয়েছে ২৫০

কলম্বিয়ায় শক্তিশালী ভূমিকম্পে মৃতের সংখ্যা ২৫০ ছাড়িয়েছে। ধ্বংসস্তূপের নিচে আট...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা