ছবি: সংগৃহীত
বিনোদন

পাত্র খুঁজছেন সায়ন্তিকা

বিনোদন ডেস্ক: টলিউডের অন্যতম জনপ্রিয় অভিনেত্রী সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়। বর্তমানে তাকে টলিউডের পর্দায় খুব একটা দেখা যাচ্ছে না। রাজনীতির ময়দানে পা রেখে তার এই সরে যাওয়ার সিদ্ধান্ত কি না- তা স্পষ্ট ভাবে জানা যায়নি।

আরও পড়ুন: নার্স হিসেবে নির্মাতার পছন্দ মিথিলা

রাজ চক্রবর্তী, দেব ও মিমি চক্রবর্তী- টলিউডের এমন অনেক মুখ রয়েছে, যারা প্রথম সারিতে কাজ করে চলেছেন, অথচ সমান তালে রাজনীতির ভার বহন করছেন।

তবে সায়ন্তিকা কেন পর্দায় নেই ?- এমন প্রশ্নের জবাব এখনো স্পষ্ট নয়। তবে ভালো চরিত্রের সুযোগ পেলে যে তিনি সিনেমার কাজ ফেরাবেন না, ইতিমধ্যে তার প্রমাণ মিলেছে।

আরও পড়ুন: তামিল সিনেমা নকল করে ‘জওয়ান’!

সম্প্রতি বাংলাদেশের ২ টি সিনেমার প্রস্তাব গ্রহণ করেছেন এ অভিনেত্রী। বর্তমানে এই ২ সিনেমার চরিত্র নিয়ে ব্যস্ত রয়েছেন সায়ন্তিকা। সেজন্য মাঝেমধ্যেই বাংলাদেশে যাওয়া-আসা চলছে তার।

বাংলাদেশের এক সংবাদ মাধ্যমের মুখোমুখি হন তিনি। সেখানে সিনেমার পাশাপাশি তার বিয়ে নিয়েও কথা ওঠে।

আরও পড়ুন: শুধু অন্তর্বাস পরে শ্যুটিং, মাধুরীর না

সায়ন্তিকা জানান, ভালো পাত্র পেলেই বিয়ে করবো। তবে বিয়ের আগে তো পাত্র প্রয়োজন। তিনি বলেন, তার মায়ের নম্বর সবাইকে দিয়ে দেবেন। যারা ইচ্ছুক তারা যোগাযোগ করতে পারেন।

গত কয়েক বছরে দুই বাংলার কাজের আদান-প্রদান বেড়ে গিয়েছে বহুগুণ। তারকারা সিনেমা থেকে ওটিটি প্রচারের ক্ষেত্রেও ২ বাংলাকেই বেছে নিচ্ছেন।

আরও পড়ুন: প্রথম দিনেই ‘জওয়ান’র রেকর্ড

কয়েক মাস আগে বাংলাদেশি অভিনেতা আফরান নিশো কলকাতায় গিয়েছিলেন। সেখানে তিনি বলেছেন, দুই বাংলার মধ্যে সবচেয়ে বড় যোগসূত্র হলো ভাষা। তাই দুই বাংলার দর্শকদের কাছে যদি সিনেমাকে পৌঁছে দেওয়া হয়, তাহলে ব্যবসার ক্ষেত্রেও লাভজনক হবে এবং শিল্পীর কাজও অনেকটা পরিধি পাবে।

সান নিউজ/এমএ/এনজে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা