ছবি : সংগৃহিত
বিনোদন

শুধু অন্তর্বাস পরে শ্যুটিং, মাধুরীর না

বিনোদন ডেস্ক : সিনেমায় গল্প বা চরিত্রের প্রয়োজনে বলিউড তারকাদের অনেক সময়ই নিজের ইচ্ছের বিরুদ্ধে গিয়ে নানা দৃশ্যে অভিনয় করতে হয়। কিন্তু কিছু অভিনয়শিল্পী রয়েছে এর ব্যতিক্রম। তারা নিজস্ব সীমারেখার বাইরে গিয়ে কখনো দর্শকদের সামনে হাজির হন না।

তাদের মধ্যে একজন অভিনেত্রী মাধুরী দীক্ষিত। ক্যারিয়ারে কখনোই নিজেকে খোলামেলা রূপে ভক্তদের সামনে হাজির করেননি এই অভিনেত্রী। এদিক থেকে সবসময়ই বিপরীত পথেই হেঁটেছেন তিনি।

আরও পড়ুন : ভেঙে যাচ্ছে জোনাস-সোফির সংসার

তবে মাধুরীকে একবার অস্বস্তিকর পরিস্থিতির মুখে পড়তে হয়েছিল। অভিনেত্রীকে একটি সিনেমার দৃশ্যে কেবলমাত্র অন্তর্বাস পরে শুটিং করতে বাধ্য করছিলেন পরিচালক।

সেই নির্মাতার নাম টিনু আনন্দ। তিনি ছিলেন বলিউডের বেশ নামজাদা অভিনেতা এবং পরিচালক। নব্বইয়ের শুরুর দিকে মাধুরী এবং অমিতাভকে একই ছবিতে সাইন করিয়েছিলেন টিনু । ছবির শুটিংয়ের প্রথম দিনই ঘটেছিল এই কাণ্ড। মাধুরী একটি দৃশ্যে শুধু অন্তর্বাস পড়বেন না বলে ঝগড়া করেছিলেন এই পরিচালকের সঙ্গে।

এক সাক্ষাৎকারে টিনু বলেন, ‘আমি মাধুরীর সঙ্গে কথা বলেছিলাম একটি নির্দিষ্ট দৃশ্যের বিষয়ে। যে শুটে ব্লাউজ-শাড়ি কিছুই পরা যাবে না। শুধু অন্তর্বাস পরেই করতে হবে। আমি কিছুই আড়াল করতে চাইনি। সিনেমার প্রয়োজনে ওই দৃশ্যে তাকে ওভাবেই প্রয়োজন ছিল।’

আরও পড়ুন : প্রথম দিনেই ‘জওয়ান’র রেকর্ড

এই নির্মাতা আরো বলেন, ‘প্রথমে মাধুরী সেই দৃশ্যে কাজ করা নিয়ে রাজি ছিলেন। কিন্তু পরে কোনো কারণে মত পাল্টে ফেলেন তিনি। সোজা আমাকে এসে জানায়, আমার পক্ষে সম্ভব না। আমি করতে পারব না। এরপর ফ্লোর থেকে বেরিয়ে যায়।’

পরিচালকের কথায়, আমি এমনও বলেছিলাম যে কিছু করার নেই। শুটিং করতেই হবে। তবে মাধুরী রাজি ছিলেন না।

এদিকে শুটিং ফ্লোরে এসে এমন অবস্থা দেখে বেশ অবাক হয়ে পড়েন অমিতাভ। পরিচালককে সোজা জিজ্ঞেস করেন, ও যদি করতে না চায় এই দৃশ্য তবে ওকে জোর করছ কেন?

আরও পড়ুন : পশ্চিমবঙ্গে জামিন পেলেন মমতাজ

তবে, বিগ বির কথায় গলেনি পরিচালকের মন। নির্মাতা জবাব দেন, আগে থেকে তো বলেনি সে। সাইন করার আগেই বলতে পারত। যদিও আর বেশিদিন চলেনি সেই সিনেমার শুটিং।

সান নিউজ/এমএ/জেএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ইউপি নির্বাচন ঘিরে হামলা-সংঘর্ষ, গুলিবিদ্ধ ৫, আহত একাধিক

আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচন সামনে রেখে মুন্সীগঞ্জ...

শেখ হাসিনা, ইনু, নানক, বেনজীরসহ ৪১ জনের বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানি আজ

রাজধানীর মতিঝিলের শাপলা চত্বরে হেফাজতে ইসলামের সমা...

আইপিএলের নিলামে মোস্তাফিজসহ ৭ টাইগার তারকা

গত আসরে কলকাতা নাইট রাইডার্সের স্কোয়াডে অন্তর্ভুক্তি এবং পরবর্তীতে আকস্মিক ব...

ডিসেম্বরের মধ্যেই মালয়ে‌শিয়ায় কর্মী পাঠানো শুরুর আশা সরকারের

বন্ধুরাষ্ট্র মালয়েশিয়ায় কর্মী প্রেরণের জন্য এখন পর...

তুর্কি প্রেসিডেন্টের নৈশভোজে অংশ নিলেন প্রধানমন্ত্রী ও ডা. জুবাইদা

তুর্কি প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান ও ফার্স্ট...

১১ বছর শিকলবন্দি জাফর, অসহায় অসুস্থ বাবা-মা

ফরিদপুরের আলফাডাঙ্গায় এক অসুস্থ ছেলেকে ঘিরেই আবর্তিত হচ্ছে বৃদ্ধ বাবা-মায়ের জ...

অতীতের অব্যবস্থাপনা কাটিয়ে উঠলেই স্বাস্থ্যব্যবস্থার প্রতি মানুষের আস্থা ফিরবে : রাষ্ট্রপতি

দীর্ঘদিনের দুর্নীতি, সম্পদের অপচয় ও এলোমেলো ব্যবস্থাপনা থেকে মুক্তি পাওয়া গ...

নির্বাচনের আগের প্রতিশ্রুতিই এখন বাস্তবায়ন হচ্ছে : প্রেস সচিব

তুরস্কের আন্তালিয়ায় অনুষ্ঠিত জলবায়ু সম্মেলন শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্র...

জেনসেন হুয়াংয়ের পতনের পেছনে আরও এক ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে !

প্রযুক্তি দুনিয়ার অন্যতম প্রভাবশালী মুখ জেনসেন হুয়াংয়ের বিদায়ের ঘটনায় নত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা