ছবি: সংগৃহিত
বিনোদন

কেবিসির মরাঠি সংস্করণে সঞ্চালক হচ্ছেন মাধুরী দীক্ষিত

বিনোদন ডেস্ক

জনপ্রিয় কুইজ শো ‘কৌন বনেগা ক্রোড়পতি’ (কেবিসি) মানেই এতদিন দর্শকদের চোখে ভেসে উঠেছে অমিতাভ বচ্চনের মুখ। তবে এবার সেই পরিচিত মঞ্চে যুক্ত হচ্ছে নতুন চমক। বলিউডের ‘ধক ধক গার্ল’ মাধুরী দীক্ষিতকে দেখা যাবে কেবিসির মরাঠি সংস্করণের সঞ্চালকের ভূমিকায়।

ভারতীয় গণমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, হিন্দি কেবিসির নতুন মৌসুমে অমিতাভ বচ্চনের উপস্থাপনায় প্রচার-ঝলক সামনে এলেও মাধুরীর বিষয়টি নিয়ে আলাদা আগ্রহ তৈরি হয়েছে। তবে তিনি হিন্দি সংস্করণ নয়, মরাঠি ভাষার কেবিসির সঞ্চালনা করবেন।

এর আগে মরাঠি কেবিসির সঞ্চালকের দায়িত্ব পালন করেছেন স্বপ্নিল জোশী, সচিন খেড়েকর ও নাগরাজ মঞ্জুলের মতো তারকারা। তবে এবারই প্রথম কোনো নারী সঞ্চালককে সামনে রেখে সাজানো হচ্ছে অনুষ্ঠানটির মরাঠি সংস্করণ। এ কারণে মাধুরীর হাত ধরে নতুন ইতিহাস তৈরি হতে যাচ্ছে।

নিজের নতুন দায়িত্বের কথা সামাজিক যোগাযোগমাধ্যমে ভক্তদের সঙ্গে শেয়ার করেছেন মাধুরী দীক্ষিত। উচ্ছ্বাস প্রকাশ করে তিনি জানান, এটি তার জীবনের নতুন একটি অধ্যায়। জ্ঞান, স্বপ্ন ও সম্ভাবনার মেলবন্ধনে তৈরি এই প্ল্যাটফর্মের অংশ হতে পেরে তিনি রোমাঞ্চিত।

চলচ্চিত্রের পাশাপাশি বিভিন্ন রিয়্যালিটি শোয়ে বিচারকের ভূমিকায় দেখা গেছে মাধুরীকে। তবে পূর্ণাঙ্গ কুইজ শোর সঞ্চালক হিসেবে এবারই প্রথম তাকে দেখা যাবে। প্রিয় অভিনেত্রীকে নতুন ভূমিকায় দেখতে মুখিয়ে আছেন তার ভক্তরা।

উল্লেখ্য, মরাঠি কেবিসির ইতিহাসে মাধুরী প্রথম নারী সঞ্চালক হলেও কেবিসির আঞ্চলিক সংস্করণে তিনিই প্রথম নারী নন। এর আগে তামিল ভাষার ‘কৌন বনেগা ক্রোড়পতি’ সংস্করণে সঞ্চালকের দায়িত্ব পালন করেছিলেন অভিনেত্রী রাধিকা শরৎকুমার।

সান নিউজ/ হুমায়রা

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

দুর্গাপূজায় চা শ্রমিকদের পূর্ণ উৎসব বোনাস না দেওয়ার অভিযোগ

আসন্ন শারদীয় দুর্গাপূজা উপলক্ষে চা-শ্রমিকদের পূর্...

‎শিশু ধর্ষণ: পাঁচ বছর পর আদালতের রায়ে যুবকের মৃত্যুদণ্ড

ফরিদপুরের আলফাডাঙ্গায় স্কুলে যাওয়ার পথে আট বছরের...

বোয়ালমারীতে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু

ফরিদপুরের বোয়ালমারীতে পুকুরের পানিতে ডুবে আবিদ শেখ...

সাজেকে নিরাপত্তা নিশ্চিত করা ও ভ্রমণে নিষেধাজ্ঞা প্রত্যাহারের দাবী

সাজেকে পর্যটকদের সার্বিক নিরাপত্তা নিশ্চিত এবং ভ্র...

বিএনপির সাবেক ৫ বারের এমপি আব্দুল হাই আর নেই

বর্ষীয়ান রাজনীতিবিদ, বীর মুক্তিযোদ্ধা, সাবেক উপমন্...

বিশ্বে চীনের মুরগির মাংসের চাহিদা বাড়ছে

চীনের অভ্যন্তরে খাদ্যাভ্যাসে পরিবর্তন, সরকারের নীতিগত সহায়তা এবং ব্যাপক উৎপাদ...

মাত্র দুই সপ্তাহের রেমিট্যান্স ১৫১ কোটি ডলার

সামাজিক যোগাযোগ মাধ্যমে কেউ কেউ দেশে রেমিট্যান্স ন...

জাতীয় দলে নতুন সেনসেশন রোনান সুলিভান

জাতীয় ফুটবল দলের দীর্ঘদিনের আক্রমণভাগের গোলখরা দূর করতে বড় ভূমিকা রাখতে পারে...

সকল সরকারি দরপত্র ও ক্রয় প্রক্রিয়া স্থগিতের নির্দেশ

সরকারি সব ধরনের দরপত্র ও ক্রয় প্রক্রিয়া স্থগিতের ন...

মনিরুলসহ পরিবারের ৮৩ ব্যাংক হিসাব অবরুদ্ধের নির্দেশ আদালতের

বিগত আওয়ামী লীগ সরকারের আমলে অবৈধপথে বিত্তশালী বনে...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা